Android 10 আপডেট পেল Samsung Galaxy A50s

Galaxy A50s -এ সফটওয়্যার আপডেট পাঠাতে শুরু করল Samsung। সাম্প্রতিকতম আপডেটে এই ফোন Android 10 পৌঁছেছে।

Android 10 আপডেট পেল Samsung Galaxy A50s

2019 সালে ভারতে লঞ্চ হয়েছিল Samsung Galaxy A50s

হাইলাইট
  • Samsung Galaxy A50s -এ Android 10 আপডেট পৌঁছল
  • ধাপে ধাপে এই আপোডেট পৌঁছবে
  • Android 10 -এর উপরে One Ui 2.0 স্কিন চলবে
বিজ্ঞাপন

Galaxy A50s -এ সফটওয়্যার আপডেট পাঠাতে শুরু করল Samsung। সাম্প্রতিকতম আপডেটে এই ফোন Android 10 পৌঁছেছে। গত বছর Samsung জানিয়েছিল 2020 সালের এপ্রিলে Galaxy A50s -এ আপডেট পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিল Samsung। যদিও ফেব্রুয়ারির মাঝামাঝি আপডেট পেল এই মিডরেঞ্জ স্মার্টফোন। আপাতত ভিয়েতনামের গ্রাহকদের ফোনে আপডেট পৌঁছতে শুরু করেছে।

Sammobile ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে Galaxy A50s -এ Android 10 আপডেট পৌঁছনোর খবর সামনে এসেছে। A507FNXXU3BTB2 বিল্ড নম্বরে এই আপডেট পাওয়া যাবে। Android 10 অপারেটিং সিস্টেমের সঙ্গেই এই আপডেটে Galaxy A50s -এ 2020 সালের ফেব্রুয়ারির অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ পৌঁছেছে। আপডেটের পরে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে এই ফোনে কোম্পানির One Ui 2.0 স্কিন চলবে। Settings > Software update > Download থেকে এই আপডেট ইন্সটল করা যাবে।

সস্তা হল Oppo Reno 2F; নতুন দাম ও ফিচারগুলি দেখে নিন

Samsung Galaxy A50s স্পেসিফিকেশন

Galaxy A50s ফোনে রয়েছে 6.4 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। এই ফোনের ভিতরে থাকছে একটি অক্টা-কোর Exynos 9611 চিপসেট। সাথে থাকছে 6GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।

ক্যামেরা বিভাগে Galaxy A50s ফোনে সবথেকে বড় পরিবর্তন এসেছে। Galaxy A50s ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Galaxy A50s ফোনে থাকছে সুপার স্টেডি ভিডিও স্টেবিলাইজেশন। আগে শুধুমাত্র Galaxy S10 সিরিজের ফোনে এই ফিচার দেখা গিয়েছে। ফোনের ভিতরে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি আর 15W ফাস্ট চার্জিং। Galaxy A50s এর ওজন 169 গ্রাম।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Bright, vivid display
  • Good photos in daylight
  • Useful software features
  • Bad
  • Underwhelming performance for the price
  • Weak camera performance in low light
  • Generic design, average build quality
Display 6.40-inch
Processor Samsung Exynos 9611
Front Camera 32-megapixel
Rear Camera 48-megapixel + 5-megapixel + 8-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Realme 16 5G: 4500 টাকা ডিসকাউন্টে রিয়েলমির আয়না লাগানো 50MP সেলফি ক্যামেরা ফোনের সেল শুরু
  2. Samsung ইউজারদের জন্য বিরাট ধাক্কা, বন্ধ হচ্ছে Messages অ্যাপ, তাহলে SMS, OTP কোথায় আসবে?
  3. Artemis II: ফ্রিজ নেই, মহাকাশে রান্নাও হবে না, তাও 189 রকমের খাবার, চাঁদে সফরের মেনু চমকে দেবে
  4. Vivo X300 Ultra-এর গ্লোবাল দাম ফাঁস, আইফোনকে চ্যালেঞ্জ বিশ্বের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোনের
  5. 82,900 টাকার iPhone 17 মাত্র 37,900 টাকায়, Apple-এর 50তম বর্ষপূর্তি সেলে অবিশ্বাস্য অফার
  6. Oppo K15 Pro সিরিজ ঠান্ডা পাখার সাথে ভারতে আসছে, লঞ্চ নিয়ে বড় আপডেট
  7. 9,020mAh ব্যাটারি সহ Vivo T5 Pro 5G এর টিজার প্রকাশ, ভিভোর বৃহত্তম ব্যাটারির ফোন এই মাসে ভারতে আসছে
  8. 13,000 টাকার কমে শুরু হল Redmi 15A 5G স্মার্টফোনের সেল, 6,300mAh ব্যাটারি, 6.9 ইঞ্চি ডিসপ্লে আছে
  9. WhatsApp: প্রোফাইলে ছবি না থাকলেও দেখা যাবে ডিপি, হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে চমক
  10. Honor X80i লঞ্চ হল 7,000mAh ব্যাটারি, 120Hz OLED ডিসপ্লে, 12GB র‍্যামের সাথে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »