Samsung Galaxy F70 5G features a 50-megapixel triple Rear camera unit with support for OIS
Photo Credit: Samsung
Samsung Galaxy F70 5G রবিবার লঞ্চ হল ভারতে। দক্ষিণ কোরিয়ান সংস্থাটি তাদের নতুন ফোন 20,000 টাকার নিচে বাজারে এনেছে। এটি স্লিম ডিজাইন, উন্নত ডিসপ্লে, একাধিক ক্যামেরা, এবং আকর্ষণীয় ফিচার্সের সঙ্গে এসেছে, যা বাজেট সেগমেন্টে এখন বিরল। কুড়ি হাজার টাকার মধ্যে Galaxy F70 5G মডেলে Super AMOLED ডিসপ্লে, Corning Gorilla Glass Victus প্রোটেকশন, ও শক্তিশালী Exynos প্রসেসর রয়েছে। ফোনটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা OIS প্রযুক্তিসম্পন্ন ক্যামেরা, NFC, ও সার্কেল টু সার্চ ফিচার অফার করে। ডিভাইসটি 7.55 মিমি পুরু। তাই একে বাজেট সেগমেন্টে সবচেয়ে পাতলা স্মার্টফোন বলে দাবি করা হচ্ছে।
Samsung Galaxy F70 5G ভারতে 18,499 টাকায় রিলিজ হয়েছে। বেস মডেলে 4 জিবি র্যাম এবং 128 জিবি অনবোর্ড স্টোরেজ আছে। তবে সেলের প্রথম দিন এটি 17,999 টাকায় কেনা যাবে। 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য 21,499 টাকা রাখা হয়েছে। ফোনটি ভিভিড ভায়োলেট ও বোল্ড ব্ল্যাক রঙে পাওয়া যাবে। এটি স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইট ও ফ্লিপকার্টে বিক্রি হবে। সেল অক্টোবর 20 থেকে শুরু হচ্ছে।
Samsung Galaxy F70 5G মডেলের সামনে 6.7 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন (2340x1080 পিক্সেল), এবং 1,100 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্ক্রিন শক্তিশালী কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস দ্বারা সুরক্ষিত। জল ও ধুলো থেকে হওয়া ক্ষতি কমাতে IP64 রেটিং রয়েছে।
ছবি ও ভিডিও তোলার জন্য স্যামসাং গ্যালাক্সি এফ70 5G ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দিয়ে সজ্জিত। এটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 5 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা নিয়ে গঠিত। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে একটি 13 মেগাপিক্সেলের ক্যামেরা বর্তমান।
ডিভাইসটি Exynos 1330 প্রসেসর দ্বারা চালিত। এই মিড-রেঞ্জ 5G চিপ 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি হয়েছে। এর পিক ক্লক স্পিড 2.4 গিগাহার্টজ। বর্তমানে 20,000 টাকার নিচে প্রায় সব ফোনে Unisoc T8200/T8300 বা Dimensity 6300/6400 প্রসেসর ব্যবহার হচ্ছে। সামগ্রিক পারফরম্যান্স, মেমোরি ব্যান্ডইউথ, ও গ্রাফিক্সের দিক থেকে Exynos 1330 কিছুটা এগিয়ে।
Samsung-এর নতুন স্মার্টফোনে 5,000mAh ব্যাটারি আছে। যার সঙ্গে 25W ওয়্যার্ড চার্জিং সাপোর্ট থাকছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ 2 টিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে। এতে Android 16 ভিত্তিক One UI 8.5 প্রি-ইনস্টল করা আছে। পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা হয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.