Samsung Galaxy M10 ফোনে থাকবে 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে 14 ন্যানোমিটার অক্টাকোর Exynos 7870 চিপসেট। সাথে থাকবে 2GB/3GB RAM।
28 জানুয়ারী লঞ্চ হবে Galaxy M সিরিজের তিনটি নতুন স্মার্টফোন
28 জানুয়ারী লঞ্চ হবে Galaxy M সিরিজের তিনটি নতুন স্মার্টফোন। লঞ্চের আগেই এই ফোনগুলি সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছে। স্মার্টফোনে দেরী করে Android আপডেট পাঠানোর দুর্নাম রয়েছে Samsung এর বিরুদ্ধে। এবার লঞ্চের আগেই Galaxy M10 আর M20 ফোনে Android Pie আপডেট পাঠানোর কথা জানিয়ে দিল দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। অর্থাৎ আগামী সপ্তাহে লঞ্চের সময় এই দুটি ফোনে পুরনো Android ভার্সান চলবে।
আরও পড়ুন: কবে ভারতে আসছে Redmi Note 7?
Samsung Menbers অ্যাপে জানানো হয়েছে 2019 সালের অগাস্ট মাসে Galaxy M10 আর M20 ফোনে লেটেস্ট Android Pie আপডেট পৌঁছে যাবে। এই দুটি ফোনে লঞ্চের সময় লেটেস্ট Android ভার্সান না থাকলেও লঞ্চের প্রায় সাত মাস পরে লেটেস্ট অপারেটিং সিস্টেম পাঠাবে কোম্পানি।
আরও পড়ুন: পড়াশুনোয় ‘কুপ্রভাব' এর অভিযোগে PUBG খেলা নিষিদ্ধ হল স্কুলে
Samsung Galaxy M10 এর দাম শুরু হবে 7,990 টাকা থেকে। Galaxy M20 ফোনের দাম শুরু হবে 10,990 টাকা থেকে। 5 ফেব্রুয়ারী থেকে Amazon ও Smaosung অনলাইন স্টোরে Galaxy M সিরিজ বিক্রি শুরু হবে। ভারতে চিনা স্মার্টফোনের বাড়বাড়ন্ত রুখতে এই ফোনগুলি লঞ্চ করছে Samsung। Galaxy M সিরিজের ফোনগুলিতে থাকছে Infinity-V ডিসপ্লে। অর্থাৎ এই ফোনগুলিতে Oppo, Vivo, OnePlus এর মতো ডিসপ্লের উপরে ছোট নচ দেখা যাবে।
আরও পড়ুন: কেমন হবে Xiaomi –র ফোল্ডেবেল স্মার্টফোন? দেখুন ভিডিও
Samsung Galaxy M10 ফোনে থাকবে 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে 14 ন্যানোমিটার অক্টাকোর Exynos 7870 চিপসেট। সাথে থাকবে 2GB/3GB RAM।
আরও পড়ুন: টিভির চ্যানেল বাছতে হিমশিম খাচ্ছেন? ব্যবহার করুন TRAI এর অ্যাপ
ছবি তোলার জন্য Galaxy M10 ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারি সেন্সার 13MP। সাথে থাকছে 5MP ডেপ্ত সেন্সার। Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম চলবে এই ফোনে। Galaxy M10 ফোনের ভিতরে একটি 3,400 mAh ব্যাটারি ব্যবহার করেছে Samsung। মাত্র 7.7 মিমি পাতলা এই ফোনের ওজন 160 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
IFA 2026: Lenovo Unveiled New IdeaPad, Yoga and ThinkBook Laptops
IFA 2026: Nvidia RTX Spark PCs, Local AI Tools Announced With October Launch Planned
Luna Band Now Available Globally: Check Price in India, Specifications and Features