আগামী সপ্তাহে লঞ্চের আগেই Samsung Galaxy M17e 5G-এর দাম ফাঁস, 50MP ক্যামেরা, 6000mAh ব্যাটারি সস্তায়

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 12 মার্চ 2026 12:06 IST
হাইলাইট
  • Samsung Galaxy M17e 5G শক্তিশালী 6,000mAh ব্যাটারির সাথে আসছে
  • ফোনের সামনে 120 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে আছে
  • এটি ছয় বছর Android আপডেট পাবে

Samsung Galaxy M17e 5G will receive six generations of Android OS upgrades

Photo Credit: Samsung

Samsung Galaxy M17e 5G আগামী সপ্তাহে ভারতে আগমনের কথা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। এটি মার্চের 17 তারিখ লঞ্চ হচ্ছে। দক্ষিণ কোরিয়ান সংস্থাটি তাদের নতুন বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনের ডিজাইন, কালার অপশন, স্পেসিফিকেশন, এবং বিভিন্ন ফিচার্স প্রকাশ করেছে। এখন ফোনটির দাম অনলাইনে ফাঁস হয়েছে। ডিভাইসের দাম 14,000 টাকার নিচে থাকবে। Samsung Galaxy M17e 5G শক্তিশালী 6,000mAh ব্যাটারি ও 50 মেগাপিক্সেল ক্যামেরার সাথে আসছে। স্মার্টফোনটি ছয়টি মেজর Android অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং 6 বছর সিকিউরিটি আপডেট পাবে। স্যামসাং-এর বেশ কিছু বাজেট ফোন এমন দীর্ঘমেয়াদি সফটওয়্যার আপডেট পাচ্ছে।

Samsung Galaxy M17e 5G দাম

টেক ব্লগার সঞ্জু চৌধুরির X পোস্ট অনুসারে, Samsung Galaxy M17e 5G মডেলের দাম 13,999 টাকা থেকে শুরু হবে। এটি 6 জিবি পর্যন্ত র‍্যাম ও সর্বোচ্চ 128 জিবি অনবোর্ড স্টোরেজ অপশনে উপলব্ধ হবে। হ্যান্ডসেটটি ভাইভ ভায়োলেট এবং ব্লিটজ ব্লু কালার অপশনে বিক্রি হবে। লঞ্চ হওয়ার পর Amazon ও স্যামসাং ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে।

Samsung Galaxy M17e 5G স্পেসিফিকেশন ও ফিচার্স

স্যামসাং গ্যালাক্সি এম17ই 5G মডেলের সামনে 6.7 ইঞ্চি এলসিডি ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট ও HD+ রেজোলিউশন সাপোর্ট করবে। স্ক্রিনের ওয়াটারড্রপ নচের ভিতরে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা আছে। ব্যাক প্যানেলে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি 2 মেগাপিক্সেল ডেপ্থ ক্যামেরা নিয়ে গঠিত।

Samsung Galaxy M17e 5G মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর দ্বারা পরিচালিত। এটি 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত একটি 5G চিপসেট, যার পিক ব্লক স্পিড 2.4 গিগাহার্টজ। ডিভাইসে Android 16 ভিত্তিক One UI 8 কাস্টম সফটওয়্যার প্রি-ইনস্টলড আছে, যা Android 23 ভার্সন পর্যন্ত আপগ্রেড হবে। এতে লাইভ নোটিফিকেশন ও নাও বারের মতো সফটওয়্যার ফিচার মিলবে।

স্যামসাং দাবি করছে, 6,000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি ফুল চার্জে 26 ঘন্টা ভিডিও প্লেব্যাক অফার করবে। Galaxy M17e 5G বেসিক IP54 স্তরের জল এবং ধুলো প্রতিরোধী ক্ষমতা নিয়ে আসছে। আসন্ন ফোনের অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে 12টি 5G ব্যান্ডের সাপোর্ট, Knox সিকিউরিটি, ফেস আনলক, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ভয়েস ফোকাস, কুইক শেয়ার, সার্কেল টু সার্চ, ইত্যাদি।

প্রসঙ্গত, গতকাল Samsung Galaxy S26 Series-এর সেল শুরু হয়েছে। Galaxy S26, Galaxy S26+, এবং Galaxy S26 Ultra ফেব্রুয়ারির শেষে ভারতে এসেছিল। সেলের প্রথম দিন ক্রেতারা নয়া ফোনগুলির 512 জিবি স্টোরেজ 256 জিবির দামে পেয়েছেন। ফোনগুলিতে প্রাইভেসি ডিসপ্লে নামে একটি অভিনব ফিচার আছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Artemis II: ফ্রিজ নেই, মহাকাশে রান্নাও হবে না, তাও 189 রকমের খাবার, চাঁদে সফরের মেনু চমকে দেবে
  2. Vivo X300 Ultra-এর গ্লোবাল দাম ফাঁস, আইফোনকে চ্যালেঞ্জ বিশ্বের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোনের
  3. 82,900 টাকার iPhone 17 মাত্র 37,900 টাকায়, Apple-এর 50তম বর্ষপূর্তি সেলে অবিশ্বাস্য অফার
  4. Oppo K15 Pro সিরিজ ঠান্ডা পাখার সাথে ভারতে আসছে, লঞ্চ নিয়ে বড় আপডেট
  5. 9,020mAh ব্যাটারি সহ Vivo T5 Pro 5G এর টিজার প্রকাশ, ভিভোর বৃহত্তম ব্যাটারির ফোন এই মাসে ভারতে আসছে
  6. 13,000 টাকার কমে শুরু হল Redmi 15A 5G স্মার্টফোনের সেল, 6,300mAh ব্যাটারি, 6.9 ইঞ্চি ডিসপ্লে আছে
  7. WhatsApp: প্রোফাইলে ছবি না থাকলেও দেখা যাবে ডিপি, হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে চমক
  8. Honor X80i লঞ্চ হল 7,000mAh ব্যাটারি, 120Hz OLED ডিসপ্লে, 12GB র‍্যামের সাথে
  9. Realme এপ্রিলে একাধিক ফোনের দাম বাড়াল, কিনতে 6,000 টাকা পর্যন্ত বেশি খরচ
  10. Oppo F33 সিরিজের দুই নতুন স্মার্টফোন এপ্রিলে ভারতে আসছে, এক্স-ফ্যাক্টর হবে এই জোড়া ফিচার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.