আরও বড় ব্যাটারি নিয়ে আসছে Samsung Galaxy M20s

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 31 জুলাই 2019 14:07 IST
হাইলাইট
  • Galaxy M20 ফোনে 5,000 mAh ব্যাটারি ছিল
  • Galaxy M20s ফোনে থাকতে পারে 6,000 সওপ ব্যাটারি
  • আপাতত শুধুমাত্র অনলাইনে Galaxy M সিরিজের স্মার্টফোন পাওয়া যায়

জানুয়ারি মাসে লঞ্চ হয়েছিল Samsung Galaxy M20

Galaxy M সিরিজে আরও একটি নতুন স্মার্টফোন নিয়ে আসছে Samsung। নতুন Galaxy M20s ফোনের ভিতরে থাকবে আরও বড় ব্যাটারি। Galaxy M20 ফোনে 5,000 mAh ব্যাটারি ব্যবহার করেছিল দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। নতুন Samsung Galaxy M20s ফোনে থাকতে চলেছে 5,830mAh ব্যাটারি। এই বছরের শুরুতে এন্ট্রি লেভেল সেগমেন্টে লঞ্চ হয়েছিল Galaxy M10 আর Galaxy M20।

সম্প্রতি নেদারল্যান্ডে প্রকাশিত এক রিপোর্তে জানানো হয়েছে SM-M207 মডেল নম্বরে Galaxy M সিরিজের পরবর্তী স্মার্টফোন লঞ্চ হবে। নতুন এই ফোনে থাকছে 5,830mAh ব্যাটারি। এই ব্যাটারিরি প্রোডাক্ট কোড EB-BM207ABY।

Advertisement

5,830mAh ক্ষমতা দেখানো হলেও খাতায় কলমে এই ব্যাতারির ক্ষমতা 6,000 mAh হতে পারে। এখনও Samsung Galaxy M20s লঞ্চের দিন জানা যায়নি। চিন ও ভারতের বাজেট সেগমেন্টের কথা মাথায় রেখে এই স্মার্টফোন লঞ্চ করেছে Samsung।

জানুয়ারি মাসে Galaxy M10 আর Galaxy M20 লঞ্চ করেছিল Samsung। এর কয়েক দিন পরেই ভারতে আসে Galaxy M30। পরে জুন মাসে ভারতে লঞ্চ হয়েছিল Galaxy M40।

সম্প্রতি 20 লক্ষ Galaxy M সিরিজের স্মার্টফোন বিক্রির ঘোষনা করেছিল দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। ভারতে আপাতত শুধুমাত্র অনলাইন থেকেই Galaxy M সিরিজের স্মার্টফোন কেনা যায়।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  2. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  3. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  4. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  5. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  6. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  7. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  8. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  9. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  10. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.