16GB RAM, 108MP ক্যামেরা নিয়ে আসছে Samsung Galaxy S20 Ultra

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 14 জানুয়ারী 2020 17:02 IST
হাইলাইট
  • 12GB ও 16GB RAM সহ লঞ্চ হবে Samsung Galaxy S20 Ultra
  • সাথে থাকবে 128GB, 256GB আর 512GB স্টোরেজ
  • থাকবে 108 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর

Samsung Galaxy S20 Ultra ফোনে থাকবে 108 মেগাপিক্সেল ক্যামেরা

শীঘ্রই Galaxy S20 সিরিজের তিনটি নতুন স্মার্টফোন লঞ্চ করবে Samsung। এই ফোনগুলি হল Samsung Galaxy S20, Samsung Galaxy S20+ আর  Samsung Galaxy S20 Ultra। প্রায় রোজই Samsung Galaxy S20 সিরিজ সম্পর্কে নতুন খবর সামনে আসছে। সম্প্রতি Samsung Galaxy S20 Ultra ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছে। এই ফোনে থাকতে পারে 16GB RAM আর 108 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। এছাড়াও Samsung Galaxy S20 Ultra ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়িয়ে পাওয়া যবে।

সম্প্রতি XDA Developers ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে 12GB ও 16GB RAM সহ লঞ্চ হবে Samsung Galaxy S20 Ultra। সাথে থাকবে 128GB, 256GB আর 512GB স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।

Samsung Galaxy S20 Ultra ফোনে থাকবে 108 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। সাথে থাকছে 48 মেগাপিক্সেল 10x টেলিফটো ক্যামেরা, 12 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। Galaxy S20 Ultra ফোনের ভিতরে থাকবে একটি 5,000 mAh ব্যাটারি। মাত্র 74 মিনিটে এই ফোনের ব্যাটারি 0-100 শতাংশ চার্জ হবে। এই ফোনের পিছনের ক্যামেরায় থাকছে একটি টাইম অফ ফ্লাইট সেন্সর।

অন্যদিকে Samsung Galaxy S20 ফোনের পিছনে ট্রিপল ক্যামেরায় থাকবে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে দুটি 12 মেগাপিক্সেল ক্যামেরা। Samsung Galaxy S20+ ফোনে Galaxy Ultra ফোনের ক্যামেরা থাকবে। 11 ফেব্রুয়ারি Galaxy Unpacked ইভেন্ট থেকে লঞ্চ হবে Galaxy S20 সিরিজের তিনটি নতুন স্মার্টফোন।

আরও পড়ুন:

সস্তা হল Samsung Galaxy A20s; নতুন দাম দেখে নিন

আগামী সপ্তাহে ভারতে আসছে Samsung Galaxy S10 Lite

লঞ্চের আগেই ফাঁস হল OnePlus 8 Pro ফোনের স্পেসিফিকেশন

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme P4R 5G: 2,000 টাকার বেশি ছাড়, দেশের সবচেয়ে সস্তা 8,000mAh ব্যাটারির ফোনের বিক্রি শুরু হল
  2. OnePlus N6: কম দামের স্মার্টফোনেও এবার 8,000mAh ব্যাটারি, মাসশেষে বড় চমক আনছে ওয়ানপ্লাস
  3. আইফোনের কুড়িতম জন্মদিনে Apple-এর চমক, ক্যামেরাযুক্ত AirPods ও স্পেশাল iPhone আসতে পারে
  4. Android 17: অ্যান্ড্রয়েড 17 ফোনে ঢুকতে শুরু করল, নতুন আপডেটে কী কী সুবিধা মিলবে দেখুন
  5. Specs AR Smart Glasses: চশমার মধ্যে কম্পিউটার! চোখের সামনে ভাসবে ভিডিও, খুলবে ম্যাপ, Snap-এর বড় চমক
  6. ট্যাবলেটের ভিতরে নয়টি JBL স্পিকার, ঘোরে 360 ডিগ্রি, Lenovo-র নতুন মডেল ঘিরে শোরগোল
  7. Vivo T5 Lite 5G সস্তায় 50MP ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির সঙ্গে ভারতে আসছে
  8. OnePlus Buds 4 ভারতে আসছে 25 জুন, কম দামে 52db ANC ও 54 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ মিলবে
  9. Tecno Spark 50 লঞ্চ হল, জল-কাদা তো বটেই, আছাড় খেলেও ক্ষতি হবে না
  10. 200MP মিনি DSLR ক্যামেরা-সহ আসছে Vivo X Fold 6 স্মার্টফোন, লঞ্চ 26 জুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.