কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে Samsung Galaxy S20, Galaxy S20+, Galaxy S20 Ultra ও Galaxy Z Flip প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছে।
999 মার্কিন ডলার (প্রায় 71,300 টাকা) থেকে Galaxy S20 -র দাম শুরু হচ্ছে
মঙ্গলবার সান-ফ্রান্সিস্কোতে লঞ্চ হয়েছে Samsung Galaxy S20, Galaxy S20+, Galaxy S20 Ultra ও Galaxy Z Flip। লঞ্চের 24 ঘণ্টার মধ্যেই ভারতে কোম্পানির চারটি নতুন প্রিমিয়াম ফোনের প্রি-রেজিস্ট্রেশন শুরু করল Samsung। 4G ও 5G ভেরিয়েন্টে লঞ্চ হলেও ভারতে শুধুমাত্র 4G ভেরিয়েন্টে বিক্রি হতে পারে Samsung Galaxy S20, Galaxy S20+, Galaxy S20 Ultra ও Galaxy Z Flip।
ইতিমধ্যেই কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে Samsung Galaxy S20, Galaxy S20+, Galaxy S20 Ultra ও Galaxy Z Flip প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ভারতে কবে এই ফোনগুলি লঞ্চ হবে জানায়নি Samsung। 6 মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রে Galaxy S20 সিরিজ বিক্রি শুরু করবে Samsung। 999 মার্কিন ডলার (প্রায় 71,300 টাকা) থেকে Galaxy S20 -র দাম শুরু হচ্ছে। Galaxy S20+ -এর দাম শুরু হচ্ছে 1,199 মার্কিন ডলার (প্রায় 85,500 টাকা) থেকে। অন্যদিকে Galaxy S20 Ultra -র দাম শুরু হচ্ছে 1,399 মার্কিন ডলার (প্রায় 99,800 টাকা) থেকে।
Samsung Galaxy Z Flip -এর দাম 1,380 মার্কিন ডলার (প্রায় 98,400 টাকা)। 14 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ায় এই ফোন বিক্রি শুরু হবে। আপাতত কালো ও বেগুনী রঙে এই ফোন পাওয়া যাবে।
Poco X2 রিভিউ: কুড়ি হাজারের কমে এটাই সেরা?
Samsung Galaxy S20 -এ রয়েছে 6.2 ইঞ্চি Infinity-O ডিসপ্লে। এই ফোনে 120Hz রিফ্রেশ রেট Dynamic AMOLED ডিসপ্লে ব্যবহার হয়েছে। এই ফোনের ভিতরে থাকবে Exynos 990 অথবা Snapdragon 865 চিপসেট। 12GB LPDDR5 RAM ও 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। এই ফোনে IP68 ওয়াটার ও ডাস্ট রেসিস্ট্যান্ট সার্টিফিকেশন থাকছে। ফোনের ভিতরে রয়েছে 4,000 mAh ব্যাটারি। সঙ্গে থাকছে 25W ফাস্ট চার্জ সাপোর্ট। লঞ্চের সময় এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির One UI 2.1 স্কিন চলবে।
Samsung Galaxy S20 -তে রয়েছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে দুটি 12 মেগাপিক্সেল ক্যামেরা ও একটি 64 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। থাকছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ও তিন গুণ অপটিকাল জুম। সেলফি তোলার জন্য রয়েছে একটি 10 মেগাপিক্সেল ক্যামেরা।
Samsung Galaxy S20+ -এ রয়েছে 6.7 ইঞ্চি Infinity-O ডিসপ্লে। এই ফোনে 120Hz রিফ্রেশ রেট Dynamic AMOLED ডিসপ্লে ব্যবহার হয়েছে। এই ফোনের ভিতরে থাকবে Exynos 990 অথবা Snapdragon 865 চিপসেট। 12GB LPDDR5 RAM ও 512GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। এই ফোনে IP68 ওয়াটার ও ডাস্ট রেসিস্ট্যান্ট সার্টিফিকেশন থাকছে। ফোনের ভিতরে রয়েছে 4,500 mAh ব্যাটারি। লঞ্চের সময় এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানি One UI 2.1 স্কিন চলবে। 4G ও 5G ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে।
Samsung Galaxy S20+ -র পিছনে রয়েছে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে দুটি 12 মেগাপিক্সেল ক্যামেরা ও একটি 64 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। থাকছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ও তিন গুণ অপটিকাল জুম। সঙ্গে থাকছে একটি ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে একটি 10 মেগাপিক্সেল ক্যামেরা।
Samsung Galaxy S20 Ultra -তে রয়েছে 6.9 ইঞ্চি Infinity-O ডিসপ্লে। এই ফোনে 120Hz রিফ্রেশ রেট Dynamic AMOLED ডিসপ্লে ব্যবহার হয়েছে। এই ফোনের ভিতরে থাকবে Exynos 990 অথবা Snapdragon 865 চিপসেট। 16GB LPDDR5 RAM ও 512GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। এই ফোনে IP68 ওয়াটার ও ডাস্ট রেসিস্ট্যান্ট সার্টিফিকেশন থাকছে। ফোনের ভিতরে রয়েছে 5,-00 mAh ব্যাটারি। সঙ্গে থাকছে 45W ফাস্ট চার্জিং। লঞ্চের সময় এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির One UI 2.1 স্কিন চলবে। 4G ও 5G ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে।
Samsung Galaxy S20 Ultra -র পিছনে রয়েছে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় রয়েছে একটি 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে থাকছে 48 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে 40 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।
ডুয়াল সিম Samsung Galaxy Z Flip -এ একটি ই-সিম ও একটি ন্যানো সিম থাকছে। এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। Galaxy Z Flip -এ রয়েছে একটি 6.7 ইঞ্চি Dynamic AMOLED ফোল্ডেবল ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে একটি 7nm চিপসেট, 8GB RAM ও 256GB স্টোরেজ।
Galaxy Z Flip -এর পিছনে দুটি ক্যামেরা থাকছে। থাকছে একটি 12 মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা ও একটি 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা। সেলফি তোলার জন্য একটি 10 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।
কানেক্টিভিটির জন্য এই ফোনে থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, USB Type-C, NFC, MST, ও GPS (A-GPS)। ভাঁজ করা থাকলে এই ফোনের আয়তন 87.4x73.6x17.33 মিমি। ভাঁজ খুললে এই ফোনের আয়তন 167.3x73.6x7.2 মিমি। ফোনের ভিতরে রয়েছে 3,300 mAh ব্যাটারি। এই ফোনের ওজন 183 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,652
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999