200MP ক্যামেরার Samsung স্মার্টফোনে 40,000 টাকা ছাড়, এমন অফার একবারই

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 11 মে 2026 13:27 IST
হাইলাইট
  • Samsung Galaxy S25 Edge ফ্লিপকার্টে 40,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে
  • এই ফোনে Snapdragon 8 Elite চিপসেট ও 200MP ক্যামেরা আছে
  • Galaxy S25 Edge স্লিম ডিজাইন ও ফ্ল্যাগশিপ ফিচার্সের জন্য পরিচিত

Samsung Galaxy S25 Edge is equipped with a 200MP main camera

Flipkart Summer সেল সমাপ্ত হতে বেশি দেরি নেই। স্মার্টফোনের মূল্যবৃদ্ধির সময়ে যদি সাশ্রয়ী মূল্যে দামি হ্যান্ডসেট কিনতে চান, তাহলে এর থেকে ভাল সময় আসবে না। Samsung Galaxy S25 Edge ভারতে আসার পর থেকে প্রথমবার এত সস্তায় বিক্রি হচ্ছে। কোনও ব্যাঙ্ক ডিসকাউন্ট বা এক্সচেঞ্জ অফার ছাড়াই 40,000 টাকা সস্তা হয়েছে। এটি দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটির সবচেয়ে স্লিম ফ্ল্যাগশিপ স্মার্টফোন। হাই পারফরম্যান্স Snapdragon 8 Elite চিপসেট এবং দুর্ধর্ষ 200 মেগাপিক্সেল ক্যামেরা একে আরও স্পেশাল করে তুলেছে। চলুন Samsung Galaxy S25 Edge-এর অফার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Samsung Galaxy S25 Edge ডিসকাউন্ট অফার

Samsung Galaxy S25 Edge এই মুহূর্তে ফ্লিপকার্টে 69,999 টাকায় বিক্রি হচ্ছে, যেখানে 2025 সালের মে মাসে লঞ্চ হওয়ার সময় দাম 1,09,999 টাকা ছিল। বেস মডেলে 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ রয়েছে। অন্য দিকে, 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ওই ই-কমার্স প্ল্যাটফর্মে 81,999 টাকায় লিস্টেড আছে।

512 জিবি অপশনের লঞ্চ প্রাইস 1,21,999 টাকা ছিল৷ অর্থাৎ ফ্লিপকার্টে উভয় মডেলের দাম সরাসরি 40,000 টাকা হ্রাস পেয়েছে। Flipkart Axis ও Flipkart SBI ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের যথাক্রমে 4,500 টাকা ও 4,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক দেওয়া হচ্ছে। এটি টাইটেনিয়াম সিলভার এবং টাইটেনিয়াম জেটব্ল্যাক রঙের বিকল্পে উপলব্ধ।

Samsung Galaxy S25 Edge স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এস25 এজ মাত্র 5.8 মিমি পুরু এবং ওজন 163 গ্রাম। ফোনের সামনে 6.7 ইঞ্চির LTPO অ্যামোলেড 2X ডিসপ্লে রয়েছে, যা 1 থেকে 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, HDR10+, এবং QHD+ (1,440 x 3,120 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। এটি Android 22 পর্যন্ত সিস্টেম আপগ্রেড পাবে।

Galaxy S25 Edge মডেলের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, মাল্টি ডিরেকশনাল PDAF, ও f/1.7 অ্যাপারচার সহ 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 12 মেগাপিক্সেল (f/2.2) আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। সামনে একটি 12 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। ব্যাক ক্যামেরা 8K ও ফ্রন্ট ক্যামেরা 4K ভিডিও রেকর্ড করতে সক্ষমm

এই স্লিম ফ্ল্যাগশিপ ফোনে 3,900mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 25W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 15W ফাস্ট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। ফোনটি IP68 স্তরের জল এবং ধুলো প্রতিরোধী রেটিং অফার করে। সংস্থা 7 বছর সিকিউরিটি আপডেট প্রদান করবে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Slim and light IP68-rated design
  • Smooth software experience loaded with AI
  • Impressive primary camera
  • 7 years of software and security updates
  • Bad
  • Lacks a dedicated telephoto camera
  • Average ultrawide camera performance
  • Gets too hot when using the camera
  • Throttles quickly under load
  • Battery life only lasts a day
  • Charging is relatively slow
 
KEY SPECS
Display 6.70-inch
Processor Snapdragon 8 Elite
Front Camera 12-megapixel
Rear Camera 200-megapixel + 12-megapixel
RAM 12GB
Storage 256GB, 512GB
Battery Capacity 3900mAh
OS Android 15
Resolution 1440x3120 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2000 টাকা ছাড়ে OnePlus Nord CE 6 Lite ফোনের সেল শুরু, কুড়ি হাজারের নিচে সেরা ফোন?
  2. রিস্টার্ট আর সুইচ অফ এক জিনিস নয়, স্মার্টফোন কাজ না করলে কোন অপশন বেশি কার্যকরী?
  3. HP OmniPad 12: দীর্ঘ 16 বছর পর ফের ভারতে ট্যাব লঞ্চ করল HP, ফুল চার্জে 18 ঘন্টা চলবে
  4. Android ফোনের দামে iPhone 15, স্টক শেষ হওয়ার আগে ফ্লিপকার্টে কিনে নিন
  5. ওয়াশিং মেশিনে ময়লা কাপড় কাচতে কত টাকার বিদ্যুৎ খরচ হয়? 99 শতাংশ মানুষ বলতে পারবে না
  6. 200MP ক্যামেরার Samsung স্মার্টফোনে 40,000 টাকা ছাড়, এমন অফার একবারই
  7. Jio-এর সস্তা প্ল্যানে বড় চমক, ফ্রি Netflix, Prime Video, আনলিমিটেড কলিং, ও 5G ডেটা
  8. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন হতে পারে
  9. Realme C100x কম দামে 8000mAh ব্যাটারি, 50MP AI ক্যামেরা, ও 24GB ডাইনামিক র‍্যামের সঙ্গে লঞ্চ হল
  10. বাজার কাঁপানো Vivo S সিরিজ দীর্ঘ সাত বছর পর ভারতে ফিরছে, ক্যামেরায় ফের বাজিমাত নাকি আরও বড় চমক
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.