সেরা ক্যামেরার Samsung Galaxy S25 FE ফোনের সেল শুরু, পাবেন 5,000 টাকা ছাড়

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 30 সেপ্টেম্বর 2025 16:12 IST
হাইলাইট
  • Samsung Galaxy S25 FE-এর রিয়ার ক্যামেরা 8K ভিডিয়ো রেকর্ড করতে পারে
  • ফোনটিতে ক্যাশব্যাক ও নো-কস্ট EMI অফার পাওয়া যাচ্ছে
  • Galaxy S25 FE-এর 4,900mAh ব্যাটারি 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে

Samsung Galaxy S25 FE স্মার্টফোনে IP68 জলরোধী রেটিং আছে

Samsung Galaxy S25 FE সেপ্টেম্বর 15 ভারতে লঞ্চ হয়েছিল। আর আজ অষ্টমীতে একঝাঁক অফারের সঙ্গে ফ্ল্যাগশিপ স্মার্টফোনটির সেল শুরু হয়েছে। নতুন ফ্যান এডিশন মডেলে সার্কেল টু সার্চ, জেমিনাই লাইভ, নাও বার, নাও ব্রিফের মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) নির্ভর ফিচার্স রয়েছে। গত বছরের Galaxy S24 FE-এর  তুলনায় উত্তরসূরী ফোনটি ব্যাটারি, চার্জিং স্পিড, এবং ক্যামেরা ডিপার্টমেন্টে গুরুত্বপূর্ণ আপগ্রেড নিয়ে এসেছে। হ্যান্ডসেটটির ব্যাক ক্যামেরা 8K ভিডিয়ো রেকর্ড করতে সক্ষম। Samsung Galaxy S25 FE সাতটি মেজর Android OS আপগ্রেড এবং 7 বছরের জন্য সিকিউরিটি আপডেট পাবে।

Samsung Galaxy S25 FE ভারতে দাম ও অফার

Samsung Galaxy S25 FE-এর 8 জিবি র‍্যাম ও 128 জিবি অনবোর্ড স্টোরেজ ভারতে 59,999 টাকায় লঞ্চ হয়েছে। অন্য দিকে, 8 জিবি র‍্যাম+ 256 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যাম + 512 জিবি মডেলের দাম যথাক্রমে 65,999 টাকা ও 77,999 টাকা। স্মার্টফোনটি জেটব্ল্যাক, নেভি ও সাদা রঙে পাওয়া যাবে। কোম্পানি ডেবিট ও ক্রেডিট কার্ডে অতিরিক্ত 5,000 টাকা ক্যাশব্যাক এবং 24 মাস পর্যন্ত নো-কস্ট EMI অপশন অফার করছে।

নতুন Galaxy S25 FE কিনলে Samsung Galaxy Buds 3 FE ইয়ারফোনে 4,000 টাকা ডিসকাউন্ট পেতে পারেন গ্রাহকরা। 4,199 টাকায় দুই বছরের স্ক্রিন প্রোটেকশন প্ল্যানও বেছে নিতে পারেন। স্মার্টফোনটি Samsung-এর ওয়েবসাইট, Samsung এক্সক্লুসিভ স্টোর, অফলাইন অনুমোদিত রিটেল স্টোর, এবং অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্মগুলি থেকে কেনা যাবে।

Samsung Galaxy S25 FE স্পেসিফিকেশন

Samsung Galaxy S25 FE-এর সামনে 6.7 ইঞ্চি FHD+ (2340x1080 পিক্সেল) ডায়নামিক AMOLED 2X স্ক্রিন আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস+ প্রোটেকশন, ভিশন বুস্টার, এবং 1,900 নিট ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটিতে 4 ন্যানোমিটারের Exynos 2400 প্রসেসর দেওয়া হয়েছে। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড 16 ভিত্তিক One UI 8 কাস্টম সফটওয়্যারে রান করে।

স্যামসাং গ্যালাক্সি এস25 এফই ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করে। ক্যামেরা সিস্টেমে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, f/2.2 অ্যাপারচার সহ 12 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স, ও 3x অপটিক্যাল জুম সহ 8 মেগাপিক্সেল টেলিফটো লেন্স আছে। সামনে একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।

Galaxy S25 FE সাতটি OS আপগ্রেড ও সাত বছর সিকিউরিটি আপডেট পাবে। ফোনটিতে 45W ওয়্যার্ড এবং 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ 4,900mAh ব্যাটারি আছে। এর অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে 10 শতাংশ বড় ভেপার চেম্বার কুলিং সিস্টেম, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP68 জলরোধী রেটিং, উন্নত আর্মর অ্যালুমিনিয়াম ফ্রেম, ইত্যাদি৷ ফোনটি 7.4 মিমি পুরু এবং ওজন 190 গ্রাম।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium design
  • Flagship-level chipset
  • Good primary and decent telephoto cameras
  • Industry-leading software support
  • Bad
  • Poor thermal management
  • Average ultra-wide camera
  • Battery life is not its strongest suit
 
KEY SPECS
Display 6.70-inch
Front Camera 12-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel + 12-megapixel
RAM 8GB
Storage 128GB, 256GB, 512GB
Battery Capacity 4900mAh
OS Android 16
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Airtel সুখবর শোনালো, আনলিমিটেড 4G ও 5G ডেটা এবার 28 দিনের রিচার্জ প্ল্যানে
  2. 3,000 টাকা ছাড়ে 200MP ক্যামেরার Redmi Note 15 Pro 5G সিরিজের সেল শুরু হল
  3. 8849 Tank X: এমন ফোন বিশ্বে প্রথম, ইন-বিল্ট প্রজেক্টর, 17600mAh ব্যাটারি, নাইট ভিশন ক্যামেরা, কী নেই!
  4. Nothing Phone 4a সিরিজ আসছে মার্চে, লঞ্চের তারিখ ফাঁস হল, থাকবে স্ন্যাপড্রাগন প্রসেসর
  5. Redmi K90 Ultra এর ফিচার্সে বড় চমক, থাকতে পারে 8500mAh ব্যাটারি, কুলিং ফ্যান, 100W ফাস্ট চার্জিং
  6. 2 বছর ওয়ারেন্টি ও 5000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্টের সাথে দুর্ধর্ষ ক্যামেরার Vivo X200T ফোনের সেল শুরু হল
  7. 50MP ট্রিপল ক্যামেরা ও দুর্দান্ত ফিচার্সের Nothing স্মার্টফোনে মিলছে লোভনীয় ছাড়, কিনবেন নাকি
  8. iQOO 15R ভারতের সবচেয়ে পাতলা 7600mAh ব্যাটারি ফোন হতে চলেছে
  9. Xiaomi, Redmi, ও Poco-এর একাধিক স্মার্টফোনে Android 16 এবং HyperOS 3 আপডেট আসছে, দেখুন তালিকা
  10. ভিভো বাজারে আনছে দুই নতুন বাজেট স্মার্টফোন Vivo Y21 5G ও Vivo Y11d
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.