Samsung Galaxy S26 Series-এর বিক্রি শুরু হল, 256 জিবির দামে পাবেন 512GB স্টোরেজ ভ্যারিয়েন্ট

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 11 মার্চ 2026 20:27 IST
হাইলাইট
  • Samsung Galaxy S26 Ultra কোয়াড 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে এসেছে
  • Galaxy S26 ও S26+ উভয় 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা অফার করে
  • তিনটি ফোনেই প্রাইভেসি ডিসপ্লে ফিচার আছে

Samsung Galaxy S26 Series comes with several AI features

Photo Credit: Samsung

Samsung Galaxy S26 Series ফেব্রুয়ারির শেষে ভারতে এসেছিল। লঞ্চের দুই সপ্তাহ পর আজ Galaxy S26, Galaxy S26+, এবং Galaxy S26 Ultra-এর সেল শুরু হয়েছে। দক্ষিণ কোরিয়ান টেক জায়েন্টটি নতুন ফোনগুলির 512 জিবি স্টোরেজ 256 জিবির দামে অফার করছে। এর ফলে ক্রেতাদের প্রচুর টাকা সাশ্রয় হবে। সেলের প্রথম দিন শুধু এই সুবিধা মিলবে। নতুন ফ্ল্যাগশিপ সিরিজের টপ মডেল Galaxy S26 Ultra কাস্টমাইজড Snapdragon 8 Elite Gen 5 চিপসেট ও 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে এসেছে। Galaxy S26 এবং Galaxy S26+ ট্রিপল রিয়ার ক্যামেরা ও Exynos 2600 প্রসেসর পেয়েছে। ফোনগুলিতে প্রাইভেসি ডিসপ্লে নামে একটি অভিনব ফিচার আছে।

Samsung Galaxy S26 Series দাম ও সেল অফার 

Samsung Galaxy S26-এর 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ও 12 জিবি র‍্যাম + 512 জিবি মডেলের দাম যথাক্রমে 87,999 টাকা এবং 1,07,999 টাকা। অন্য দিকে, Galaxy S26+ মডেলটিও 12 জিবি র‍্যামের সাথে 256 জিবি ও 512 জিবি অপশনে পাওয়া যাচ্ছে। এদের মূল্য যথাক্রমে 1,19,999 ও 1,39,999 টাকা। Samsung Galaxy S26 Ultra-এর 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ 1,39,999 টাকায় লঞ্চ হয়েছে।

স্মার্টফোনটির 12 জিবি র‍্যাম  + 512 জিবি স্টোরেজ ও 16 জিবি র‍্যাম এবং 1 টিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 1,59,999 ও 1,89,999 টাকা। S26 সিরিজ Amazon ও স্যামসাং ইন্ডিয়ার অনলাইন স্টোরে পাওয়া যাবে। 256 জিবি মডেলের দামে 512 জিবি স্টোরেজ বিক্রি হওয়ার ফলে ক্রেতাদের 20,000 টাকা সাশ্রয় হবে। এছাড়াও, বিভিন্ন ব্যাঙ্ক ডিসকাউন্টের মাধ্যমে দাম আরও কমে আসবে।

প্রাইভেসি ডিসপ্লে প্রযুক্তি 30 ডিগ্রির বেশি কোণ থেকে স্ক্রিনের দৃশ্যমানতা পুরো কমিয়ে দেয়। যিনি সামনে থেকে ফোন ব্যবহার করছেন, তার কাছে ডিসপ্লে স্পষ্ট থাকে। কিন্তু পাশ থেকে সম্পুর্ণ অন্ধকার দেখায়। Galaxy S26 এবং Galaxy S26+ মডেল দু'টির পিছনের অংশে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 3x অপটিক্যাল জুমের সাথে একটি 10 মেগাপিক্সেল টেলিফটো লেন্স, এবং 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে।

অন্য দিকে, Samsung Galaxy S26 Ultra-এর পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ও F/1.4 অ্যাপারচার সহ 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 3x অপটিক্যাল জুমের সাথে 10 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, 5x অপটিক্যাল জুম সহ একটি 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। সেলফি ক্যামেরা 12 মেগাপিক্সেলের। ব্যাক ক্যামেরা 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Refined, well-built design
  • Compact and great for one-handed use
  • Fast performance with the new 2nm chipset
  • Clean One UI experience, long software support
  • Bad
  • Minimal upgrades over previous generations
  • Same camera hardware reused again
  • Low PWM dimming and still an 8-bit screen
  • Price hike makes value harder to justify
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Samsung Exynos 2600
Front Camera 12-megapixel
Rear Camera 50-megapixel + 12-megapixel + 10-megapixel
RAM 12GB
Storage 256GB, 512GB
Battery Capacity 4300mAh
OS Android 16
Resolution 1080x2340 pixels
NEWS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Consistent flagship-level performance
  • Premium build quality with slim, balanced design
  • Clean UI and Long-term software support
  • Good middle-ground option for users wanting size without Ultra bulk
  • Bad
  • Minimal upgrades over the previous generation
  • Same camera hardware reused yet again
  • Charging speeds still lag behind competitors
  • Price increase hurts overall value
 
KEY SPECS
Display 6.70-inch
Processor Samsung Exynos 2600
Front Camera 12-megapixel
Rear Camera 50-megapixel + 12-megapixel + 10-megapixel
RAM 12GB
Storage 256GB, 512GB
Battery Capacity 4900mAh
OS Android 16
Resolution 1440x3120 pixels
NEWS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Lighter IP68 rated design
  • Privacy Display is handy and practical
  • One UI gets smarter with better AI integrations
  • Fast-charging finally
  • Impressive video recording capability
  • Bad
  • 3x telephoto camera needs work
  • Low-light performance could have been better
  • Selfies don?t show accurate edge-detection
  • S Pen cannot be used as camera remote
 
KEY SPECS
Display 6.90-inch
Front Camera 12-megapixel
Rear Camera 200-megapixel + 50-megapixel + 50-megapixel + 10-megapixel
RAM 12GB, 16GB
Storage 256GB, 512GB, 1024GB
Battery Capacity 5000mAh
OS Android 16
Resolution 1,440x3,120 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus Nord CE6-এর আরও ফিচার্স প্রকাশ্যে, বিশাল 8,000mAh ব্যাটারি সহ দুর্দান্ত ক্যামেরা থাকবে
  2. Poco C81 সিরিজের দুই নতুন বাজেট স্মার্টফোন ভারতে লঞ্চ হল, দাম 10,000 টাকার কম
  3. 50MP সেলফি ক্যামেরা, 80W চার্জিং, 7,000mAh ব্যাটারি সহ নতুন Oppo 5G ফোনের সেল শুরু হল
  4. Laptop Satefy Tips: বিছানায় ল্যাপটপ রেখে কাজ করেন? বড় বিপদ ঘটার আগে আজই অভ্যাস ছাড়ুন
  5. Vivo Y600 Pro আগামী সপ্তাহে ব্র্যান্ডের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী 10,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হচ্ছে
  6. মাত্র 36,999 টাকায় বিক্রি হচ্ছে 75,999 টাকায় লঞ্চ হওয়া Google Pixel 8 ফোন
  7. Android ফোন স্লো হওয়ার অসুখ সারাতে নতুন ওষুধ আনছে Vivo, Oppo, Xiaomi
  8. Air Cooler Tips: এসির মতো ঠান্ডা হাওয়া দেবে কুলার, শুধু এই 5 বিষয় মাথায় রাখলে মিলবে সেরা কুলিং
  9. ভারতের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোন Vivo X300 Ultra লঞ্চের তারিখ ঘোষণা হল, DSLR-কে দেবে টক্কর
  10. Motorola Edge 70 Pro ভারতে 90W ফাস্ট চার্জিং ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.