Samsung ভক্তদের জন্য খারাপ খবর, Galaxy S26 সিরিজ লঞ্চের এক সপ্তাহ আগে উদ্বেগ

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 18 ফেব্রুয়ারি 2026 18:39 IST
হাইলাইট
  • Samsung Galaxy S26 সিরিজ বাজারে চড়া দামে আসতে পারে
  • মেমরি চিপের অভাবে সরাসরি বৈদ্যুতিন পণ্যের উপর প্রভাব পড়ছে
  • TM Roh মূল্যবৃদ্ধি ঠেকাতে পারবেন না বলে ধরে নিচ্ছেন বিশেষজ্ঞরা

Samsung Galaxy S26 series is set to succeed the Galaxy S25 lineup (pictured)

Photo Credit: Samsung

Samsung Galaxy S26 সিরিজ ফেব্রুয়ারি 25 এই বছরের প্রথম Galaxy Unpacked ইভেন্টে লঞ্চ হচ্ছে। স্বাভাবিকভাবেই ক্রেতাদের উত্তেজনা তুঙ্গে। কিন্তু পূর্বসূরি Galaxy S25 সিরিজের তুলনায় Galaxy S26, Galaxy S26+, ও Galaxy S26 Ultra চড়া দামে বাজারে আসতে চলেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের রমরমা বাড়ায় ডেটা সেন্টারে বিপুল পরিমাণে মেমরি চিপের চাহিদা তৈরি হচ্ছে। লাভ বেশি থাকায় নির্মাতারা AI কোম্পানিদের অগ্রাধিকার দিচ্ছে। ফলে যোগান কমে যাওয়ায় সরাসরি স্মার্টফোন ও ইলেকট্রনিক পণ্যের দামের উপর প্রভাব পড়ছে। স্মার্টফোন নির্মাতারা এখন বেশি দামে মেমরি কিনতে বাধ্য হচ্ছে।

Samsung Galaxy S26 সিরিজের মূল্যবৃদ্ধি অবশ্যম্ভাবী

চাপ এতটাই যে পরিস্থিতি Samsung এর মতো সংস্থার হতের বাইরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এমনকি যিনি গত বছর Galaxy S25 সিরিজের দাম বাড়ানো রুখতে হস্তক্ষেপ করেছিলেন, সেই টিএম রোহ (TM Roh) এবার পরিস্থিতি সামাল দিতে পারবেন না। মেমরি চিপের দাম মাথাচড়া দেওয়ার ফলে উৎপাদন খরচ আচমকা বেড়ে যাওয়ায় Galaxy S26 সিরিজের মূল্যবৃদ্ধি এড়ানো খুব কঠিন কাজ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

দক্ষিণ কোরিয়ার একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, Samsung গত বছর Galaxy S25 সিরিজের দাম বাড়ানোর পরিকল্পনা করেছিল। কিন্তু শেষ মুহূর্তে কোম্পানির মোবাইল বিভাগের প্রধান টিএম রোহ-এর হস্তক্ষেপে ফ্ল্যাট প্রাইসিং বজায় রখা সম্ভব হয়। ফলে দাম অপরিবর্তিত থেকে যায়।

কিন্তু বিগত এক বছরে প্রযুক্তির দুনিয়া সম্পূর্ণ পাল্টে গিয়েছে। বারো মাসে যেন একশো বছরের অগ্রগতি করে ফেলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা। ডেটা সেন্টারের DRAM এবং NAND মেমরির খিদে বিশ্বজুড়ে চিপের আকাল তৈরি করেছে। ফলে এই বছর অতিরিক্ত ব্যয় বহন করা Samsung-এর পক্ষে কঠিন হয়ে উঠছে। পরিস্থিতি এমনই যে টিএম রোহ মূল্যবৃদ্ধি ঠেকাতে পারবেন না বলে ধরে নিচ্ছেন বিশেষজ্ঞরা।

কোরিয়ান সংবাদমাধ্যমের অন্দরে জল্পনা চলছে, টিএম রোহ নাকি প্রতিদ্বন্দ্বী অ্যাপলেকে নিয়ে উদ্বিগ্ন। কারণ খবরে দাবি করা হচ্ছে, Apple এই বছর iPhone 18 সিরিজের দাম অপরিবর্তিত রাখতে পারে। সে ক্ষেত্রে Samsung যদি বেশি দামে Galaxy S26 লাইনআপ রিলিজ করে, তাহলে ক্রেতারা প্রশ্ন তুলতে পারে। তাই দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটি কীভাবে পরিস্থিতি সামাল দেয়, তা দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। 

প্রসঙ্গত, স্যামসাং ক্রেতাদের আগ্রহ বাড়াতে বিশেষ প্রি-রিজার্ভ অফার চালু করেছে। গ্যালাক্সি এস26 সিরিজ 999 টাকায় অগ্রিম রিজার্ভ করে গ্যালাক্সি প্রি-রিজার্ভ ভিআইপি পাস পাওয়া যাবে। এই পাসের মাধ্যমে 5,000 টাকা মূল্যের ই-স্টোর ভাউচার মিলবে, যা নতুন গ্যালাক্সি ফোন কেনার সময় ব্যবহার করা যাবে। এছাড়াও, প্রি-রিজার্ভ করা গ্রাহকরা 50,000 টাকা মূল্যের একটি গিভঅ্যাওয়ে প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবে। সেখানে পাঁচজন গ্রান্ড প্রাইজ জেতার সুযোগ পাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Redmi Note 17 সিরিজ 10,000mAh+ ব্যাটারির সাথে আসছে, লঞ্চ হতে পারে সেপ্টেম্বরে
  2. Motorola Edge 2026 অসাধারণ 50MP সেলফি ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, দাম কত জেনে নিন
  3. Vivo Y500 লিস্টেড হল Bluetooth SIG ডেটাবেসে, 8,200mAh ব্যাটারি-সহ শীঘ্রই গ্লোবাল লঞ্চ
  4. Redmi Turbo 5 ভারতে 16 জুন লঞ্চ হতে পারে, শক্তিশালী প্রসেসর ও বিশাল ব্যাটারি থাকবে
  5. ট্রিপল Zeiss ক্যামেরার Vivo স্মার্টফোনে 15,000 টাকা ছাড়, এত কম দাম প্রথমবার!
  6. Amazon Music Unlimited প্ল্যান লঞ্চ হল, ফোনেই শোনা যাবে উচ্চমানের Ultra HD ও 3D গান, 6 মাস ফ্রি
  7. Meta AI: ঘরের শত্রু বিভীষণ, মেটার AI চ্যাটবট দিয়ে হ্যাক করা যাচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আতঙ্ক বিশ্বজুড়ে
  8. Airtel ধামাকা অফার আনল, 99 টাকার রিচার্জে 20টি OTT অ্যাপের সাবস্ক্রিপশন
  9. itel Aqua: দেশের প্রথম IP67 রেটিংযুক্ত ফিচার ফোন লঞ্চ হল, 2,000 টাকার কমে চোখ কপালে তোলার মতো ফিচার
  10. Google মশা কমাতে উল্টে 3 কোটির বেশি মশা পরিবেশে ছাড়ছে, কেন এমন সিদ্ধান্ত জানলে চমকে যাবেন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.