Samsung Galaxy Z Fold 8: চেনা ছকের বাইরে সম্পূর্ণ নতুন ধরনের ফোন লঞ্চ করে চমকে দিল স্যামসাং

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 22 জুলাই 2026 18:46 IST
হাইলাইট
  • Samsung Galaxy Z Fold 8 ওয়াইড ফোল্ডেবল ডিজাইনের সঙ্গে এসেছে
  • ফোল্ডেবল ফোনটি ডুয়াল 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা পেয়েছে
  • Samsung Galaxy Z Fold 8-এ Android 17-ভিত্তিক One UI 9 কাস্টম স্কিন আছে

Samsung Galaxy Z Fold 8 is the brand's first wide foldable phone

Samsung Galaxy Z Fold 8 আজ, বুধবার গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে লঞ্চ হয়েছে। এটি সংস্থার প্রথম ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন। একটি সাধারণ ফোল্ডিং ফোন ভাঁজ করা অবস্থায় লম্বা ও সরু থাকে। কিন্তু নতুন ডিজাইনের ওয়াইড ফোল্ডেবল ফোনের বাইরের কভার স্ক্রিন ও ভিতরের ভাঁজ করা ডিসপ্লে তুলনামূলক ভাবে চওড়া হয়। ফলে নতুন Samsung Galaxy Z Fold 8 পাসপোর্টের মতো দেখতে লাগছে। আবার আকার আকৃতির দিক থেকে অনেকটা মিনি ট্যাবলেট। আর কী কী বিশেষত্ব এই ফোনের? জানতে প্রতিবেদন পুরোটা পড়ুন। 

Samsung Galaxy Z Fold 8 স্পেসিফিকেশন ও ফিচার্স

Samsung Galaxy Z Fold 8 মডেলের ভিতরে 7.6 ইঞ্চি ফোল্ডেবল ডাইনামিক অ্যামোলেড 2X ডিসপ্লে রয়েছে। এটি QXGA (1,848 x 2,448 পিক্সেল) রেজোলিউশন, 120 হার্টজ ভ্যারিয়েবল রিফ্রেশ রেট, 3,000 নিট পিক ব্রাইটনেস, ও HDR10+ সাপোর্ট করে। বাইরের কভার স্ক্রিনের দৈর্ঘ্য 5.5 ইঞ্চি (অ্যামোলেড) এবং এটি 1-120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট ও সর্বোচ্চ 3,000 নিট উজ্জ্বলতা অফার করে। কভার এবং ইর্ন্টানাল স্ক্রিনকে স্ক্র্যাচ ও অন্যান্য আঘাত থেকে রক্ষা করতে যথাক্রমে Corning Gorilla Glass Ceramic 3 এবং Corning Gorilla Glass Victus 2 প্রোটেকশন দেওয়া হয়েছে।

স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 8-এর পিছনের অংশ দুইটি ক্যামেরা দিয়ে সজ্জিত। এই সেটআপে f/1.8 অ্যাপারচার,অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, ও ডুয়াল পিক্সেল অটোফোকাসের সঙ্গে 50 মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স বর্তমান। কভার ও ভিতরের স্ক্রিনে একটি করে 10 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিয়েছে কোম্পানি।

Galaxy Z Fold 8 ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite Gen 5 for Galaxy চিপসেটে রান করে। হ্যান্ডসেটে 4,800mAh ব্যাটারি মিলবে, যা 45W ওয়্যার্ড এবং 20W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এতে Dolby Atmos এবং স্টেরিও স্পিকার রয়েছে।

Samsung-এর নতুন ফ্ল্যাগশিপ ফোল্ডেবলে One UI 9 কাস্টম স্কিন প্রি-ইনস্টল করা থাকছে, যা Android 17 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি। ফোনটি ভাঁজ খোলা অবস্থায় 4.5 মিমি পুরু ও সাধারণ অবস্থায় পুরুত্ব 9.7 মিমি। ডিভাইসটি 16 জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বোচ্চ 1 টিবি স্টোরেজ কনফিগারেশনের মধ্যে বেছে নেওয়া যাবে।

Advertisement

Samsung Galaxy Z Fold 8 দাম

Samsung Galaxy Z Fold 8 ভারতে 1,79,999 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেলে 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ আছে। 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ এবং 16 জিবি র‍্যাম + 1 টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 1,99,999 টাকা ও 2,39,999 টাকা। ফোনটির অগ্রিম অর্ডার ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে৷ এটি আগস্ট 8 থেকে কেনা যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  2. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  3. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  4. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  5. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  6. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  7. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  8. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  9. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  10. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.