Samsung Galaxy Z Fold 8 Ultra দুর্ধর্ষ 200MP ট্রিপল ক্যামেরা ও 8 ইঞ্চি ফোল্ডিং ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 22 জুলাই 2026 18:47 IST
হাইলাইট
  • Samsung Galaxy Z Fold 8 Ultra একটি 200 মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে এসেছে
  • ফ্ল্যাগশিপ ফোল্ডেবল ফোনটি 16 জিবি পর্যন্ত র‍্যাম অপশনে এসেছে
  • Galaxy Z Fold 8 Ultra কাস্টমাইজড Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর পেয়েছে

Samsung Galaxy Z Fold 8 Ultra has a 200-megapixel main camera

Samsung চলতি বছরের দ্বিতীয় গ্যালাক্সি Galaxy Unpacked অনুষ্ঠানে Galaxy Z Fold 8 Ultra লঞ্চ করেছে। এটি ব্র্যান্ডের প্রথম Ultra ব্র্যান্ডেড ফ্ল্যাগশিপ ফোল্ডেবল স্মার্টফোন, যা প্রচলিত বুক-স্টাইল ফোল্ডিং ডিজাইনের সঙ্গে এসেছে। এই ফোনে 200 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, 8 ইঞ্চি ফোল্ডেবল ডিসপ্লে, ও 5,000mAh ব্যাটারি আছে। Samsung Galaxy Z Fold 8 Ultra গ্রাফাইট কুলিং সিস্টেম, ফ্লেক্স টাইটেনিয়াম প্রযুক্তি, Dolby Atmos, এবং ডুয়াল সেলফি ক্যামেরার মতো বৈশিষ্ট্যের সঙ্গে এসেছে। চলুন ফোনের দাম এবং খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক।

Samsung Galaxy Z Fold 8 Ultra ফিচার্স ও স্পেসিফিকেশন

Samsung Galaxy Z Fold 8 Ultra মডেলের ভিতরে 8 ইঞ্চি ফোল্ডিং অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা সর্বাধিক 3,000 নিট ব্রাইটনেস, 1-120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, HDR10+, এবং QXGA+ (2,504 x 2,256 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। বাইরের 6.5 ইঞ্চি কভার ডিসপ্লেও 1-120 হার্টজ ভ্যারিয়েবল রিফ্রেশ রেট এবং 3,000 নিট পিক ব্রাইটনেস অফার করে। ফোনের কভার এবং ইর্ন্টানাল স্ক্রিনের উপর যথাক্রমে Corning Gorilla Glass Ceramic 3 ও Corning Gorilla Glass Victus 2 প্রোটেকশন দেওয়া হয়েছে।

স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 8 আল্ট্রা তিনটি রিয়ার ক্যামেরার সঙ্গে এসেছে। ফোনের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং কোয়াড পিক্সেল অটোফোকাসের সঙ্গে 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউযুক্ত 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, এবং 3x অপটিক্যাল জুম-সহ 10 মেগাপিক্সেল OIS টেলিফটো ক্যামেরা আছে। কভার ও ভিতরের স্ক্রিনে একটি করে 10 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান।

Galaxy Z Fold 8 Ultra-এ 8K ভিডিও রেকর্ড করার সুবিধা থাকছে। এই ফোল্ডেবল ফোনে Snapdragon 8 Elite Gen 5 for Galaxy চিপসেট ব্যবহার করা হয়েছে। হ্যান্ডসেটে 5,000mAh ব্যাটারি মিলবে, যা 45W ওয়্যার্ড এবং 20W ওয়্যারলেস চার্জিং সমর্থন করে।

Samsung-এর নতুন ফ্ল্যাগশিপ ফোল্ডেবলে One UI 9 কাস্টম স্কিন প্রি-ইনস্টল করা থাকছে, যা Android 17 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি। ফোনটি ভাঁজ খোলা অবস্থায় 4.1 মিমি পুরু ও সাধারণ অবস্থায় পুরুত্ব 8.9 মিমি। ডিভাইসটি 16 জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বোচ্চ 1 টিবি অনবোর্ড স্টোরেজ অপশনে এসেছে।

Advertisement

Samsung Galaxy Z Fold 8 Ultra দাম

Samsung Galaxy Z Fold 8 Ultra ভারতে 1,99,999 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেলে 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ আছে। 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ এবং 16 জিবি র‍্যাম + 1 টিবি স্টোরেজের দাম যথাক্রমে 2,19,999 টাকা ও 2,59,999 টাকা। ফোনটির অগ্রিম অর্ডার ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে৷ এটি আগস্ট 8 থেকে বিক্রি শুরু হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  2. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  3. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  4. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  5. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  6. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  7. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  8. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  9. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  10. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.