Samsung Galaxy Z Fold 8, Galaxy Z Flip 8, Galaxy Watch 9, ও Galaxy Watch Ultra 2-এর রেন্ডার ফাঁস হয়েছে।
Photo Credit: Samsung
Samsung will host its Galaxy Unpacked event on July 22 in London
Samsung-এর পরবর্তী Galaxy Unpacked আগামী জুলাই 22 অনুষ্ঠিত হতে চলেছে। দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটি গতকাল অনুষ্ঠানের দিনক্ষণ ঘোষণা করলেও, কী কী প্রোডাক্ট লঞ্চ করবে তা এখনও জানায়নি। তবে সাম্প্রতিক রিপোর্ট Galaxy Z Fold 8, Galaxy Z Fold 8 Ultra, Galaxy Z Flip 8, Galaxy Watch 9, ও Galaxy Watch Ultra 2 লঞ্চ হওয়ার দিকে ইঙ্গিত করছে। এখন জল্পনা সত্যি করে একাধিক Samsung ডিভাইসের ছবি অনলাইনে ফাঁস হয়েছে। রেন্ডার অনুসারে, Galaxy Z Fold 8-এর ডিজাইনে বড় পরিবর্তন আসছে। Galaxy Z Fold 7 বা তার আগের মডেলগুলোর তুলনায় আসন্ন মডেলের চ্যাসিস আরও খাটো ও চওড়া হবে।
অ্যান্ড্রয়েড হেডলাইনস কোম্পানির আসন্ন মডেলগুলোর ছবি প্রকাশ্যে এনেছে। Samsung Galaxy Z Fold 8 ফোল্ড বা ভাঁজ করা অবস্থায় আরও প্রশস্ত হবে। এতে সাধারণ স্মার্টফোন ব্যবহারের মতো অভিজ্ঞতা মিলবে। স্মার্টফোনটি খুললে ভিতরের ডিসপ্লে একটি ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেড বড় স্ক্রিনে পরিণত হবে।
Samsung Galaxy Z Fold 8
Photo Credit: Android Headlines
স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 8 ক্রিম, ল্যাভেন্ডার, ও গ্রাফাইট কালার অপশনে উপলব্ধ হবে। স্পেসিফিকেশন নিয়ে বললে, ফোনের ভিতরে QHD+ রেজোলিউশনের 7.6 ইঞ্চি ফোল্ডেবল স্ক্রিন থাকবে বলে আশা করা হচ্ছে। বাইরে 5.5 ইঞ্চির AMOLED 2X কভার ডিসপ্লে পাওয়া যাবে। রিপোর্ট বলছে, ডিভাইসের ওজন 200 গ্রামের কাছাকাছি থাকতে পারে৷ অর্থাৎ, এটি পূর্বসূরী মডেলের তুলনায় প্রায় 14 গ্রাম হালকা হতে পারে।
Galaxy Z Fold 8 ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দ্বারা চালিত হবে। এটি Galaxy ফোনের জন্য বিশেষভাবে কাস্টমাইজ করা থাকবে। এতে 1 টেরাবাইট পর্যন্ত স্টোরেজ অপশন মিলতে পারে৷ ব্যাটারি ক্যাপাসিটি আপগ্রেড করা হলেও, চার্জিং স্পিডে একই থাকার সম্ভাবনা।
অ্যান্ড্রয়েড হেডলাইনস Galaxy Z Flip 8 স্মার্টফোন ও Galaxy Watch 9 এবং Galaxy Watch Ultra 2 স্মার্টঘড়ির রেন্ডারও ফাঁস করেছে। Galaxy Watch 9 ডার্ক গ্রে, সিলভার, ও ব্ল্যাক কালার অপশনে দেখা গিয়েছে। Watch Ultra 2 ব্ল্যাক ও ডার্ক গ্রে কালার স্কিমে উপলব্ধ হবে। Galaxy Z Flip 8 ছবিতে গত বছরের Galaxy Z Flip 7 মডেলের মতোই দেখতে লাগছে। এটি ল্যাভেন্ডার, গ্রাফাইট, এবং ক্রিম রঙে বিক্রি হবে।
Samsung Galaxy Watch 9, Z Flip 8, and Watch Ultra 2
Photo Credit: Android Headlines
উল্লেখ্য, এই মাসে বছরের দ্বিতীয় গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে Samsung-এর প্রথম স্মার্টগ্লাস প্রকাশ্যে আসতে পারে। Warbey Parker ও Gentle Monster-এর সঙ্গে স্মার্ট চশমা তৈরি করছে সংস্থা। ওয়্যারেবল ডিভাইসটি Android XR প্ল্যাটফর্মে চলবে বলে মনে করা হচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Z Flip 8 Could Mark the End of Flip the Company's Foldables, Tipster Claims
WhatsApp Might Be Working on a Birthday Notification Feature for Saved Contacts
Samsung Galaxy Tab S12+ Listed on Safety Korea Certification Database With Live Images: Report