সফটওয়্যার আপডেটে Samsung Galaxy M40 ফোনে যোগ হল একাধিক নতুন ফিচার

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 28 অগাস্ট 2019 11:10 IST
হাইলাইট
  • ফার্মওয়্যার ভার্সান M405FDDU1ASH1 এর হাত ধরে এই আপডেট পৌঁছাবে
  • যোগ হয়েছে QR স্ক্যানার, নাইট মোড
  • আপডেটের সাইজ 366 MB

Samsung Galaxy M40 ফোনে একাধিক ফিচার যোগ হয়েছে

জুন মাসে ভারতে লঞ্চ হয়েছিল Samsung Galaxy M40। এবার Galaxy M40 ফোনে সফটওয়্যার আপডেট পাঠাতে শুরু করল Samsung। সাম্প্রতিকতম আপডেটে Samsung Galaxy M40 ফোনে যোগ হয়েছে QR স্ক্যানার, নাইট মোড আর অগাস্ট মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ। ফার্মওয়্যার ভার্সান M405FDDU1ASH1 এর হাত ধরে এই আপডেট পৌঁছাবে। এই আপডেটের সাইজ 366 MB। এখনও নিজের Samsung Galaxy M40 ফোনে আপডেটের নোটিফিকেশন না পেলে সেটিংস থেকে এই ফোনের সফটওয়্যার আপডেট ডাউনলোড করা যাবে।

Samsung Galaxy M40  ফোনে সাম্প্রতিকতম আপডেটের সাইজ 366 MB।  

Advertisement

আপাতত শুধুমাত্র ভারতের Samsung Galaxy M40 গ্রাহকরা এই আপডেট পাবেন। নতুন M405FDDU1ASH1 আপডেটের সাইজ 366 MB। আপডেট ইনস্টল করার আগে ফোন 80 শতাংশের বেশি চার্জ করে নেওয়ার পরামর্শ দিচ্ছেন টেক গুরুরা।

6GB RAM আর 128GB  স্টোরেজে Samsung Galaxy M40 কিনতে খরচ হবে 19,990 টাকা। শুধুমাত্র Amazon.in থেকে কেনা যাবে Galaxy M40।

Advertisement

Samsung Galaxy M40 ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির OneUI স্কিন। এই ফোনে থাকছে একটি 6.3 ইঞ্চি FHD+ পাঞ্চ হোল Infinity-O ডিসপ্লে। Galaxy M40 ফোনের ভিতরে রয়েছে একটি Snapdragon 675 চিপসেট। সাথে থাকছে Adreno 612 GPU, 6GB RAM আর 128GB  স্টোরেজ।

ছবি তোলার জন্য Samsung Galaxy M40 ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 32 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Samsung।

কানেক্টিভিটির জন্য Samsung Galaxy M40 ফোনে থাকছে 4G LTE, Wifi, Bluetooth, GPS আর একটি USB Type-C পোর্ট। ফোনের ভিতরে থাকছে একটি 3,500 mAh ব্যাটারি। সাথে থাকছে ফাস্ট চার্জ সাপোর্ট। ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Advertisement

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Bright, vivid display
  • Modern design
  • Excellent battery life
  • Up-to-date software
  • Good app and gaming performance
  • Bad
  • Runs hot when gaming
  • Strictly average camera quality
  • Hybrid dual-SIM tray
  • No headphone socket
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 675
Front Camera 16-megapixel
Rear Camera 32-megapixel + 5-megapixel + 8-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 3500mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  2. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  3. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  4. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  5. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  6. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  7. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  8. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  9. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
  10. AI নিয়ন্ত্রণের বাইরে গেলে কে থামাবে? সংশয় কৃত্রিম বুদ্ধিমত্তার জনকের
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.