বিভিন্ন প্রোডাক্টে ধামাকা সেল নিয়ে হাজির Samsung

‘মনসুন সেল’ নিয়ে হাজির হল Samsung। ভারতে কোম্পানির এই সেলে স্মার্টফোন, টিভি, ওয়্যারেবেল ও মোবাইল অ্যাকসেসারিজে ছাড় দেবে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। এছাড়াও এই সেলে HDFC ক্রেডিট কার্ড গ্রাহকরা Galaxy M সিরিজ স্মার্টফোন কিনলে অতিরিক্ত ছাড় পাবেন।

বিভিন্ন প্রোডাক্টে ধামাকা সেল নিয়ে হাজির Samsung

24 জুলাই পর্যন্ত Samsung ওয়েবসাইটে এই সেল চলবে

হাইলাইট
  • 24 জুলাই পর্যন্ত Samsung ওয়েবসাইটে এই সেল চলবে
  • সেলে প্রধান আকর্ষন Galaxy M সিরিজের স্মার্টফোনগুলি
  • Amazon Pay পেমেন্ট করলে 1,500 টাকা পর্যন্ত ছাড় মিলবে
বিজ্ঞাপন

‘মনসুন সেল' নিয়ে হাজির হল Samsung। ভারতে কোম্পানির এই সেলে স্মার্টফোন, টিভি, ওয়্যারেবেল ও মোবাইল অ্যাকসেসারিজে ছাড় দেবে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। এছাড়াও এই সেলে HDFC ক্রেডিট কার্ড গ্রাহকরা Galaxy M সিরিজ স্মার্টফোন কিনলে অতিরিক্ত ছাড় পাবেন। Amazon Pay ব্যবহার করে এই সেলে পেমেন্ট করলে 1,500  টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। তবে Galaxy M সিরিজের জন্য এই ক্যাশব্যাক প্রযোজ্য হবে না। এছাড়াও Samsung জানিয়েছে বিভিন্ন কেনাকাটায় Oyo আর Makemytrip এর গিফট ভাউচার পাওয়া যাবে।

এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি জানিয়েছে Samsung ছাড়াও AKG, Harman Kardon আর JBL ব্র্যান্ডের অডিও প্রোডাক্টে এই অফার প্রযোজ্য হবে।

মনসুন সেলে প্রধান আকর্ষন Galaxy M সিরিজের স্মার্টফোনগুলি। HDFC ক্রেডিট কার্ড ব্যবহার করে Samsung Galaxy M10, Galaxy M20, Galaxy M30 আর সম্প্রতি লঞ্চ হওয়া Galaxy M40 কিনলে থাকছে পাঁচ শতাংশ ছাড়।

এছাড়াও এই সেলে টিভিতে 45 শতাংশ পর্যন্ত আর অ্যাকসেসারিজে 60 শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এছাড়াও Amazon Pay ব্যবহার করে পেমেন্ট করলে থাকছে 1,500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। ভারতে কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই সেল চলছে। তবে Galaxy M সিরিজের ফোনগুলি শুধুমাত্র Amazon থেকে পাওয়া যাচ্ছে।

24 জুলাই পর্যন্ত Samsung ওয়েবসাইটে এই সেল চলবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »