Samsung Galaxy M40 ফোনে যোগ হয়েছে QR স্ক্যানার, নাইট মোড আর অগাস্ট মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ। ফার্মওয়্যার ভার্সান M405FDDU1ASH1 এর হাত ধরে এই আপডেট পৌঁছাবে। এই আপডেটের সাইজ 366 MB।
Samsung Galaxy M40 ফোনে একাধিক ফিচার যোগ হয়েছে
জুন মাসে ভারতে লঞ্চ হয়েছিল Samsung Galaxy M40। এবার Galaxy M40 ফোনে সফটওয়্যার আপডেট পাঠাতে শুরু করল Samsung। সাম্প্রতিকতম আপডেটে Samsung Galaxy M40 ফোনে যোগ হয়েছে QR স্ক্যানার, নাইট মোড আর অগাস্ট মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ। ফার্মওয়্যার ভার্সান M405FDDU1ASH1 এর হাত ধরে এই আপডেট পৌঁছাবে। এই আপডেটের সাইজ 366 MB। এখনও নিজের Samsung Galaxy M40 ফোনে আপডেটের নোটিফিকেশন না পেলে সেটিংস থেকে এই ফোনের সফটওয়্যার আপডেট ডাউনলোড করা যাবে।
Samsung Galaxy M40 ফোনে সাম্প্রতিকতম আপডেটের সাইজ 366 MB।
আপাতত শুধুমাত্র ভারতের Samsung Galaxy M40 গ্রাহকরা এই আপডেট পাবেন। নতুন M405FDDU1ASH1 আপডেটের সাইজ 366 MB। আপডেট ইনস্টল করার আগে ফোন 80 শতাংশের বেশি চার্জ করে নেওয়ার পরামর্শ দিচ্ছেন টেক গুরুরা।
6GB RAM আর 128GB স্টোরেজে Samsung Galaxy M40 কিনতে খরচ হবে 19,990 টাকা। শুধুমাত্র Amazon.in থেকে কেনা যাবে Galaxy M40।
Samsung Galaxy M40 ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির OneUI স্কিন। এই ফোনে থাকছে একটি 6.3 ইঞ্চি FHD+ পাঞ্চ হোল Infinity-O ডিসপ্লে। Galaxy M40 ফোনের ভিতরে রয়েছে একটি Snapdragon 675 চিপসেট। সাথে থাকছে Adreno 612 GPU, 6GB RAM আর 128GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Samsung Galaxy M40 ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 32 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Samsung।
কানেক্টিভিটির জন্য Samsung Galaxy M40 ফোনে থাকছে 4G LTE, Wifi, Bluetooth, GPS আর একটি USB Type-C পোর্ট। ফোনের ভিতরে থাকছে একটি 3,500 mAh ব্যাটারি। সাথে থাকছে ফাস্ট চার্জ সাপোর্ট। ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
boAt Nirvana Eutopia 2 ANC Wireless Headphones
Starts from ₹4,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Skullcandy Aviator 900 ANC Wireless Headphones
Starts from ₹22,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999
Rockstar Games Says GTA 6 Leaks Have Been 'Heartbreaking', Promises More Details Soon