ভারতে স্মার্টফোন বিক্রি বন্ধ করে দেবে জাপানের কোম্পানিটি

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 23 মে 2019 10:47 IST
হাইলাইট
  • ভারতে স্মার্টফোন বিক্রি বন্ধ করছে Sony
  • শুধুমাত্র জাপান, ইউরোপ, তাইওয়ান, হংকং এর বাজারে নজর দেওয়া হবে
  • 2,000 কর্মী চাকরি খোয়াতে পারেন

ভারতে স্মার্টফোন বিক্রি বন্ধ করে দেবে Sony

স্মার্টফোন ব্যবসায় ঢেলে পরিবর্তন আনছে Sony। এই সপ্তাহে জাপানের টোকিও শহরে কোম্পানির উচ্চপদস্থ আধিকারিকরা সিদ্ধান্ত নিয়েছেন এবার থেকে শুধুমাত্র জাপান, ইউরোপ, তাইওয়ান, হংকং এর বাজারে নজর দেওয়া হবে। এছাড়াও একাধিক দেশে স্মার্টফোন ব্যবসা গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাপানের কোম্পানিটি। এর মধ্যে অন্যতম ভারত। বেজিং থেকে কোম্পানির স্মার্টফোন কারখানা থাইল্যান্ডে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে Sony। এছাড়াও অপারেশানের খরচ 50 শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একটি প্রেসেন্টেশান স্লাইডে দেখা গিয়েছে জাপান, ইউরোপ, তাইওয়ান ও হংকং এর বাজারে অতিরিক্ত নজর দেবে Sony।কম নজর দেওয়া হবে ভারত, আফ্রিকা, আরব, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দেশে। এই সব দেশে স্মার্টফোন বিক্রি বন্ধ করে দেবে Sony।

এছাড়াও 2020 সালের মধ্যে কোম্পানি চালানোর খরচ 50 শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত একাধিক দেশ থেকে স্মার্টফোন ব্যবসা গুটিয়ে নিলেও ভবিষ্যতে স্মার্টফোন বিক্রি করেই লাভ করতে চাইছে জাপানের জনপ্রিয় কোম্পানিটি।

এছাড়াও কোম্পানির স্মার্টফোন বিভাগে প্রায় 50 শতাংশ কর্মী ছাঁটাই হতে পারেন। এর ফলে প্রায় 2,000 কর্মী কাজ খোয়াতে পারেন। এছাড়াও সম্প্রতি বেজিং এ কোম্পানির স্মার্টফোন কারখানা বন্ধ করেছে Sony। খরচ কমাতে থাইল্যান্ডে নতুন কারখানা তৈরী হয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Sony
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Xiaomi 17 ও Xiaomi 17 Ultra-এর সেল শুরু, 10,000 টাকা ছাড়ে 200MP ক্যামেরা ফোন
  2. WhatsApp আনছে দুর্দান্ত ফিচার, ভিড়েও শোনা যাবে পরিষ্কার কথা, হেডফোন লাগবে না
  3. OnePlus 15T লঞ্চ হচ্ছে আগামী সপ্তাহে, ছোট ফোনে এত ফিচার্স ও পারফরম্যান্স দেখলে চমকে যাবেন
  4. ভিভোর সবচেয়ে সস্তা 200MP ক্যামেরার ফোন Vivo V70 FE শীঘ্রই ভারতে আসছে, লঞ্চের আগেই দাম ফাঁস হল
  5. Oppo A6s 5G: ওপ্পো 20 হাজার টাকার কমে নতুন ফোন বাজারে আনল, ফিচার দেখে নিন
  6. Instagram: ইনস্টাগ্রামে এক ক্লিকে পাল্টে যাবে নিজের ভয়েস, চলে এল মজাদার AI Voice Effects ফিচার
  7. Oppo Find N6 চমকে দিয়ে হাফ ডজন ক্যামেরার সাথে লঞ্চ হল, কাঁপাবে বাজার
  8. Poco X8 Pro ও X8 Pro Max লঞ্চ হল ভারতে, অবিশ্বাস্য 9000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জ রয়েছে
  9. 7,000mAh ব্যাটারি সহ Oppo K14 5G লঞ্চ হল ভারতে, IP69 রেটিং ও 50MP AI ক্যামেরা রয়েছে
  10. ভিডিও থেমে যাচ্ছে, অ্যাপ খুলতে দেরি? মোবাইলে ইন্টারনেট স্পিড বাড়ানোর 5 কৌশল জেনে রাখুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.