2,000 টাকার কমে 5 সেরা কিপ্যাড ফোন, ক্যামেরা, UPI, ও ইউটিউব-সহ আকর্ষণীয় ফিচার্স

2,000 টাকার কমে 5 সেরা ফিচার ফোনের তালিকা, যেগুলি দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ, UPI, ক্যামেরা, এবং ইউটিউব সাপোর্ট অফার করে।

2,000 টাকার কমে 5 সেরা কিপ্যাড ফোন, ক্যামেরা, UPI, ও ইউটিউব-সহ আকর্ষণীয় ফিচার্স

Photo Credit: HMD

Nokia 110 Power is a good keypad phone under Rs. 2,000

হাইলাইট
  • কিপ্যাড ফোনের জনপ্রিয়তায় এখনও ভাটা পড়েনি
  • HMD 101 4G ক্লাউড অ্যাপের মাধ্যমে ফেসবুক ও ইউটিউব সাপোর্ট করে
  • JioBharat V4 4G ক্যামেরা ও UPI পেমেন্ট ফিচারের সঙ্গে এসেছে
বিজ্ঞাপন

বর্তমানে বাজারের সিংহভাগ স্মার্টফোনের দখলে, কিন্তু ফিচার ফোনের জনপ্রিয়তা এখনও শেষ হয়নি। সহজে ব্যবহার করা যায় এবং ফোন কল বা SMS-এর মতো প্রয়োজনীয় কাজের জন্য এগুলি বেশ নির্ভরযোগ্য। অনেকেই স্মার্টফোনের ব্যাকআপ হিসেবে ফিচার ফোন ব্যবহার করেন। আবার কেউ কেউ ডিজিটাল দুনিয়ার নেশা কাটাতে কিপ্যাড ফোন বেছে নিচ্ছেন। বর্তমানে 2,000 টাকার কমে একাধিক ভাল অপশন রয়েছে। তাহলে কি ফিচার ফোনে ফিরে যাওয়ার কথা ভাবছেন বা কাউকে উপহার দিতে চাইছেন? আপনার সিদ্ধান্ত নেওয়া সহজ করতে এই প্রতিবেদনে পাঁচটি সেরা কিপ্যাড ফোনের সন্ধান দেওয়া হল। এগুলি দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ, ইউপিআই, ক্যামেরা, এবং ইউটিউব সাপোর্ট অফার করে।

2,000 টাকার কমে 5 সেরা ফিচার ফোন

Jio JioBharat V4 4G

খুব বেসিক কিপ্যাড ফোন চাইলে মাত্র 899 টাকায় Jio JioBharat V4 4G কিনতে পারেন। ফোনটি 1.7 ইঞ্চি টিএফটি ডিসপ্লে, FM রেডিও, 1,000mAh, ব্যাটারি 0.3 মেগাপিক্সেল ক্যামেরা, UPI সাপোর্ট, FM রেডিও, 3.5 মিমি অডিও জ্যাক, সিনেমা দেখা, ভিডিও স্ট্রিমিং, ব্লুটুথ 5.0, এবং লাউডস্পিকারের সঙ্গে এসেছে। ডিভাইসে জিওকম্প্যানিয়ন, জিও টিভি, জিওহটস্টার, জিওপে, জিওসাওয়ান, ও জিওফটোস প্রি-ইনস্টলড থাকছে। 

Lava Gem 2025

Lava Gem 2025 কিনতে 1,599 টাকা খরচ হবে। এই ডুয়াল সিম ফোনের বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে 2.8 ইঞ্চি QVGA ডিসপ্লে, ফ্ল্যাশযুক্ত ডিজিটাল ক্যামেরা, 2,575mAh ব্যাটারি, স্টেরিও স্পিকার, ও কল রেকর্ডিং।

Nokia 110 Power

Nokia 110 Power এখন 1,649 টাকায় কেনা যাচ্ছে। এটি 2,000 টাকার নিচে অন্যতম স্টাইলিশ ফিচার ফোন। এতে বিল্ট-ইন ফ্ল্যাশলাইটের সঙ্গে ডিজিটাল ক্যামেরা, MP3 প্লেয়ার, অটো কল রেকর্ডিং, 1,750mAh ব্যাটারি, ও ওয়্যারলেস FM রেডিও আছে।

itel Power 450

itel Power 450 ফোনের দাম 1,699 টাকা থেকে শুরু। এটি 2.4 ইঞ্চি QGVA ডিসপ্লে, ফ্ল্যাশযুক্ত VGA ক্যামেরা, King Voice অ্যাসিস্ট্যান্ট, সুপার এলইডি টর্চ, 2000 ফোনবুক,  2,500mAh ব্যাটারি, ডুয়াল স্ট্যান্ডবাই, ও ওয়্যারলেস FM বৈশিষ্ট্যের সঙ্গে এসেছে।

HMD 101 4G 

HMD 101 4G অ্যামাজনে 1,849 টাকায় বিক্রি হচ্ছে। এটি 2 ইঞ্চি টিএফটি ডিসপ্লে, 1,000mAh ব্যাটারি, UPI পেমেন্ট, টাইপ সি চার্জিং, 13টি ভাষা, ও ক্লাউড অ্যাপের মাধ্যমে ফেসবুক এবং ইউটিউব ব্যবহার সাপোর্ট করে। কোম্পানি 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. Lava Smart 4 স্রেফ 8,499 টাকায় দেশে লঞ্চ হল, এত সস্তায় কেমন ফিচার্স দেখুন
  2. 2,000 টাকার কমে 5 সেরা কিপ্যাড ফোন, ক্যামেরা, UPI, ও ইউটিউব-সহ আকর্ষণীয় ফিচার্স
  3. Jio OTT পাস আরও সস্তা হল, 400 টাকা কম খরচে গোটা বছর আনলিমিটেড 5G, 15টি OTT, ও 1,000+ লাইভ চ্যানেল
  4. Flipkart ফ্রিডম সেলে 30,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে Samsung Galaxy S25+
  5. Amazon গ্রেট ফ্রিডম সেলে 10,000 টাকা সস্তা হয়ে গেল দুর্দান্ত Samsung মিড-রেঞ্জ ফোন
  6. Flipkart ফ্রিডম সেলে মাত্র 13,999 টাকায় দুর্ধর্ষ 5G ফোন, 7000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা, ও Dolby সাউন্ড আছে
  7. ট্রিপল Zeiss ক্যামেরা ও দুর্ধর্ষ ফিচার্সের Vivo 5G ফোনে মিলছে 7,000 টাকা ছাড়, Flipkart ফ্রিডম সেলে দারুণ অফার
  8. একই দামে আর নয় 4G ও 5G প্ল্যান? বৃদ্ধি পেতে পারে খরচ, রিচার্জে বড় পরিবর্তনের ইঙ্গিত
  9. 3,000 টাকা ছাড়ে Poco M8 Power-এর সেল শুরু, সস্তায় 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা
  10. Flipkart ফ্রিডম সেলে 50,000 টাকার নিচে iPhone 17, কীভাবে এত কম দামে মিলছে জানুন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »