মাত্র 101 টাকা দিলেই হাতে আসবে নতুন Vivo স্মার্টফোন, কীভাবে?

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 17 অক্টোবর 2019 17:42 IST
হাইলাইট
  • Vivo V17 Pro, Vivo S1 সহ একাধিক মডেলে সি অফার থাকছে
  • থাকছে 10 শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক
  • 31 অক্টোবর পররযন্ত এই অফার চলবে

31 অক্টোবর পর্যন্ত সব অফলাইন আউটলেট থেকে Vivo স্মার্টফোনে এই অফার চলবে

দীপাবলির আগে দুর্দান্ত অফার নিয়ে এল Vivo। এবার মাত্র 101 টাকা দিলেই নতুন Vivo স্মার্টফোন হাতে হাতে পাওয়া যাবে। গোটা দেশে অফলাইন স্টোরে নো কস্ট ইএমআইয়ের মাধ্যমে ফোন বিক্রি শুরু করেছে চিনের কোম্পানিটি। এই অফারে ডিজিটাল লেনদেনে থাকছে অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাওয়া যাবে। এছাড়াও সম্প্রতি লঞ্চ হওয়া Vivo V17 Pro, V15 Pro, Z1x 8GB RAM ভেরিয়েন্টে থাকছে আকর্ষণীয় অফার।

শেষ সুযোগ ফস্কে যাওয়ার আগে Flipkart সেলের সেরা অফারগুলি দেখে নিন

18 অক্টোবর Vivo স্মার্টফোনে এই অফার শুরু হবে। 31 অক্টোবর পর্যন্ত এই অফার চলবে। এক বিবৃতিতে Vivo জানিয়েছে গোটা দেশের সব অফলাইন অউটলেট থেকে এই অফারের সুবিধা পাওয়া যাবে। এই অফারে মাত্র 101 টাকা দিয়ে নতুন Vivo স্মার্টফোন বাড়ি আনতে পারবেন গ্রাহকরা।  Vivo V17 Pro, Vivo V15 Pro, Vivo Z1x 8GB RAM, Vivo V15, Vivo S1, Vivo Y17, Vivo Y15 আর Vivo Y12 ফোনে এই অফার প্রযোজ্য হবে।

নতুন ভেরিয়েন্টে লঞ্চ হল আরও শক্তিশালী Vivo Z1x

101 টাকা অফার ছাড়াও এইচডিবি ফাইনান্সিয়াল সার্ভিস  ব্যবহার করে এই সেলে কেনাকাটা করলে 10 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। এইচডিএফসি ব্যাঙ্ক আর আইসিআইসিআই ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যবহার করে ইএমআই লেনদেনে থাকছে 5 শতাংশ ক্যাশব্যাক। মাত্র 926 টাকা থেকে মাসিক কিস্তি শুরু হচ্ছে। এছাড়াও বাজাজ ফিনসার্ভ, হোম ক্রেডিট, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক আর এইচডিবিএফসি এর মাধ্যমে থাকছে কোন প্রসেসিং ফি ছাড়া 12 মাস পর্যন্ত নো-কস্ট ইএমআইয়ের সুবিধা।

Advertisement

64MP ক্যামেরা, গেমিং চিপসেট সহ লঞ্চ হল Redmi Note 8 Pro

এর সাথেই পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে Vivo V17 Pro আর Vivo S1 কিনলে 1,999 টাকা এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে। Cashify এর সাথে হাত মিলিয়ে এই সুবিধা দিচ্ছে Vivo।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.