একটি নতুন Dimensity চিপসেটের সাথে আসতে পারে একদম নতুন Vivo X200 FE

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 8 মে 2025 11:09 IST
হাইলাইট
  • ভারতে Vivo X200 FE এর দাম 50,000 টাকা থেকে 60,000 টাকা হতে পারে
  • ফোনটিতে একটি 6.31 ইঞ্চির ফ্ল্যাট LTPO OLED স্ক্রিন থাকতে পারে
  • এটিতে Zeiss ব্র্যান্ডের ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে

Vivo X200 Pro হল ভারতে কোম্পানির বর্তমান ফ্ল্যাগশিপ স্মার্টফোন

Photo Credit: Vivo

একটি রিপোর্ট অনুযায়ী মনে করা হচ্ছে যে, ভারতের বাজারের জন্য Vivo X200 FE ফোনটি তৈরি করা হচ্ছে, যেটি ফ্লাগশিপ X200 লাইনআপের সাথে যোগ হবে। ফোনটিতে একটি 1.5K OLED স্ক্রিন থাকতে পারে, যেটির রিফ্রেশ রেট 120Hz। নিরাপত্তার জন্য Vivo X200 FE ফোনটির নিচের অংশে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকার সম্ভবনা আছে। এছাড়াও ফোনটি সম্বন্ধিত অন্যান্য কোনো অফিসিয়াল তথ্য এখনও জানা যায়নি, তবে অনুমান করা হচ্ছে যে, আলোচিত হ্যান্ডসেটটি Dimensity 9300+ চিপসেটের একটি সংস্করণ ব্যবহার করতে পারে। Vivo X200 FE-এর দুটি SKU মডেল খুব সম্ভবত জুলাই মাসে উন্মোচিত হতে পারে।

Vivo X200 FE-এর আনুমানিক দাম এবং উপলব্ধতা:

টিপস্টার Yogesh Brar এর সৌজন্যে SmartPrix এর রিপোর্ট অনুযায়ী Vivo X200 FE ফোনটির দাম ভারতে 50,000 টাকা থেকে 60,000 টাকা হতে পারে। সম্ভবত এটি জুলাই মাসে দুটি রঙের বিকল্পের সাথে লঞ্চ হতে পারে।

Vivo X200 FE-এর আনুমানিক স্পেসিফিকেশন:

Vivo X200 FE ফোনটিতে একটি 6.31 ইঞ্চির LTPO OLED স্ক্রিন থাকতে পারে, যেটির রিফ্রেশ রেট 120Hz। ফোনটির নিচের অংশে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে। ধূলো এবং জল প্রতিরোধের জন্য এটিতে IP68+IP69 রেটিং যুক্ত করার সম্ভবনা আছে। এটির ওজন 200 গ্রাম হতে পারে।

রিপোর্ট অনুযায়ী ক্যামেরার ক্ষেত্রে আলোচিত ফোনটি Zeiss ব্র্যান্ডের ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট পেতে পারে। যার প্রধান সেন্সরটি 50-মেগাপিক্সেলের Sony IMX921, একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি 50 মেগাপিক্সেলের Sony IMX882 3x টেলিফোটো সেন্সর হতে পারে। ফোনটির সামনের অংশে একটি 50 মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে পারে।

এছাড়াও বলা হয়েছে যে, Vivo X200 FE হ্যান্ডসেটটির সাথে MediaTek Dimensity 9300+ চিপসেট যুক্ত করা হবে। যদিও একটা সম্ভবনা থাকছে যে, এই চীনা স্মার্টফোন নির্মাতারা ফোনটির সাথে এই SoC-এর একটি অঘোষিত ‘binned' সংস্করণ ব্যবহার করবে, যেটির নাম Dimensity 9400e। ফোনটি কৃত্রিম বুদ্ধিমত্তার ফিচারগুলো সমর্থন করতে পারে, যেমন AI সিজনাল পোর্ট্রেইটস, যেটি বর্তমানে শুধুমাত্র চিনে এক্সক্লুসিভ ভাবে পাওয়া যায়। Vivo কোম্পানি জানিয়েছে যে, আলোচিত হ্যান্ডসেটটির সাথে গ্রাহকরা তিন বছরের OS এবং চার বছরের সিকিউরিটি আপডেট পাবে।

হ্যান্ডসেটটি সম্ভবত 90W দ্রুত চার্জিং সমর্থিত একটি 6,500mAh ব্যাটারী দ্বারা চালিত হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 24 জুন ভারতে আসছে Infinix Note 60 Pro 5G Pininfarina Edition, স্মার্টফোনে এবার সুপারকারের ছোঁয়া
  2. 2,000 টাকা ছাড়ে Redmi Turbo 5-এর সেল শুরু, মিড-রেঞ্জে সবচেয়ে ভাল ফোন?
  3. RIL AGM 2026: কনটেন্ট বানিয়ে টাকা রোজগারের ইচ্ছা? AI-এর উপর সব ছেড়ে দিন, রিলায়েন্সের বড় চমক
  4. RIL AGM 2026: ফোনে কথা শুনবে, লিখে রাখবে, আপনার হয়ে খাবার অর্ডার করবে, Jio আনল AI কল এজেন্ট
  5. Motorola Edge 70 Fusion স্মার্টফোনের 512GB ভার্সন লঞ্চ হল, কম খরচেই দ্বিগুণ স্টোরেজ
  6. 15 বছরের নিচে বয়স হলেই নো-এন্ট্রি, বাচ্চাদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ এশিয়ার এই দেশে
  7. OnePlus আনল 13,380mAh ব্যাটারি, 16GB র‍্যাম, ও Dolby Vision ডিসপ্লের Pad 3 Pro ট্যাবলেট
  8. Oppo Reno 16-এর ছোট ভাই Reno 16c আসছে ভারতে, অসাধারণ 50MP সেলফি ক্যামেরা থাকবে
  9. Nothing-এর ডিজাইন, পিছনে ডিসপ্লে, ব্যাটারি 8,000mah, 1,500 টাকা ছাড়ে শুরু Pova 8 ফোনের সেল
  10. Vivo Y6e 5G বাজেটে 6500mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লের সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.