Vivo S2 স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল, দীর্ঘ 6 বছর পর ফিরছে বাজারে

2019 সালের আগস্ট মাসে Vivo S সিরিজের প্রথম মডেল S1 ভারতে লঞ্চ হয়েছিল।

Vivo S2 স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল, দীর্ঘ 6 বছর পর ফিরছে বাজারে

Photo Credit: Vivo

Vivo S1 Pro was launched in India back in 2020

হাইলাইট
  • Vivo S2 মডেলের ইন্টার্নাল রিটেল প্রাইস ফাঁস হয়েছে
  • ফোনটি 8 জিবি র‍্যাম ও 256 জিবি পর্যন্ত স্টোরেজ ভ্যারিয়েন্টে আসতে পারে
  • Vivo S2 তিনটি কালার অপশনে লঞ্চ হতে পারে
বিজ্ঞাপন

Vivo S2 ভারতে লঞ্চ হতে আর বেশি দেরি নেই। খুব সম্প্রতি ফোনটির একটি প্রোমোশনাল পোস্টার ফাঁস হয়েছিল। আর আজ আসন্ন হ্যান্ডসেটের স্টোরেজ কনফিগারেশন, কালার অপশন, ও রিটেল লিস্টিং মূল্য প্রকাশ হয়েছে। Vivo S2 ভারতের বাজারে সর্বোচ্চ 8 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে বিক্রি হতে পারে। উল্লেখ্য, 2019 সালের আগস্ট মাসে Vivo S সিরিজের প্রথম মডেল S1 ভারতে লঞ্চ হয়েছিল। 2020 সালের জানুয়ারিতে Vivo S1 Pro বাজারে এসেছিল। তারপর Vivo S সিরিজের কোনও নতুন মডেল এ দেশে রিলিজ হয়নি।

Vivo S2 স্টোরেজ, দাম ও কালার অপশন

X প্ল্যাটফর্মে করা একটি পোস্টে টিপস্টার অভিষেক যাদব দাবি করেছেন, Vivo S2 ভারতে 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশনে পাওয়া যাবে। রিটেল লিস্টিং ছবি অনুসারে, এটি স্যাফিয়ার ব্লু, রিগাল ব্রোঞ্জ, ও সিল্ক হোয়াইট কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে।

Vivo S2 মডেলের রিটেল সিস্টেমে লিস্টেড ইন্টার্নাল প্রাইস ফাঁস হয়েছে। ডেমো ইউনিটগুলির মূল্য 38,000 টাকা থেকে 42,000 টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়াও, 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ অপশনের জন্য 43,000 টাকা দাম তালিকাভুক্ত হয়েছে। তবে পোস্টে স্পষ্টভাবে বলা হয়েছে, এটি চূড়ান্ত বাজারমূল্য নয়।

টিপস্টারের আরও দাবি, Vivo S2-এর চিপসেট ও লঞ্চ টাইমলাইন শীঘ্রই প্রকাশ হবে। প্রসঙ্গত, Vivo S2 মডেলের ফাঁস হওয়া পোস্টারে "Vivo S সিরিজ কামিং সুন" ট্যাগলাইন দেখা গিয়েছিল। পোস্টারে ফোনের পিছনে হরাইজন্টাল রিয়ার ক্যামেরা মডিউল দেখা গিয়েছে, যার সঙ্গে Vivo X300 FE মডেলের মিল খুঁজে পাওয়া যায়। এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে আশা করা হচ্ছে।

সম্ভাব্য স্পেসিফিকেশনের কথা বললে, Vivo S2-এর সামনে 6.59 ইঞ্চি OLED ডিসপ্লে থাকতে পারে, যা 1.5K রেজোলিউশন এবং 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফটোগ্রাফি সিস্টেমে 50 মেগাপিক্সেল প্রাইমারি, 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স থাকতে পারে। সেলফি ক্যামেরায় একটি 32 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার হতে পারে।

রিপোর্ট অনুসারে, হ্যান্ডসেটে 7,000mAh ব্যাটারি এবং 80W ফাস্ট চার্জিং সাপোর্ট মিলতে পারে। Vivo S2 সম্প্রতি V2576 মডেল নম্বরের সঙ্গে GSMA ডেটাবেসে দেখা গিয়েছে। এছাড়াও, ডিভাইসটি ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা বিআইএস (BIS) সার্টিফিকেশন ওয়েবসাইটেও লিস্টেড হয়েছে। অর্থাৎ, সংস্থা শীঘ্রই বাজারে আসার তারিখ ঘোষণা করবে বলে আশা করা যায়।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. Vivo S2 স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল, দীর্ঘ 6 বছর পর ফিরছে বাজারে
  2. ভারতে ঘোষণা হল OnePlus N6x লঞ্চের তারিখ, প্রকাশ্যে নতুন বাজেট স্মার্টফোনের ফার্স্ট লুক
  3. Realme-এর জনপ্রিয় স্মার্টফোন সিরিজের লঞ্চ বাতিল হচ্ছে, রিপোর্টে চাঞ্চল্যকর দাবি
  4. iPhone 18 আসার আগেই বড় তথ্য ফাঁস, সমস্ত Mac মডেল আপডেট করবে Apple
  5. Samsung-এর প্রথম AI চশমা হাজির, চোখে পরলে ছবি তুলবে, শোনাবে গান!
  6. Samsung দুই নতুন Galaxy Watch লঞ্চ করল, শরীরের খুঁটিনাটি বুঝে জানাবে সুস্থ থাকার পরামর্শ
  7. Samsung Galaxy Z Flip 8: স্টাইলেই বাজিমাত, ক্রেতাদের মন জয়ে নতুন ফ্লিপ ফোন আনল স্যামসাং
  8. Samsung Galaxy Z Fold 8 Ultra দুর্ধর্ষ 200MP ট্রিপল ক্যামেরা ও 8 ইঞ্চি ফোল্ডিং ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল
  9. Samsung Galaxy Z Fold 8: চেনা ছকের বাইরে সম্পূর্ণ নতুন ধরনের ফোন লঞ্চ করে চমকে দিল স্যামসাং
  10. Redmi Note 17 স্মার্টফোনের ভারতীয় দাম ফাঁস হল, লঞ্চ হতে পারে আগস্টেই
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »