Realme GT ও Neo সিরিজ থেকে সরে এসে নম্বর সিরিজকে প্রধান স্মার্টফোন লাইনআপ হিসেবে গড়ে তুলতে পারে।
Photo Credit: Realme
Realme Neo 8 was launched in China in January
Realme GT ও Realme Neo সিরিজের নতুন মডেল চলতি বছর হয়তো আর বাজারে আসবে না। রিয়েলমি চীনে নতুন স্মার্টফোন লঞ্চ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এই আবহে বিশ্ববাজারেও সংস্থার দুই অন্যতম গুরুত্বপূর্ণ স্মার্টফোন লাইনআপের লঞ্চ বাতিল হয়ে যাওয়ার খবর প্রকাশ্যে এসেছে। দাবি করা হচ্ছে, আর্ন্তজাতিক বাজারে তাদের নম্বর সিরিজের ফোনের উপর বেশি গুরুত্ব দেবে Realme। একইসঙ্গে, ব্র্যান্ডটি পারফরম্যান্স-কেন্দ্রিক ও গেমিং ডিভাইস লঞ্চ করার দিকে ঝুঁকতে পারে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, গত বছর নভেম্বরে Realme GT 8 Pro ভারতে এসেছিল। কিন্তু এই বছর ফ্ল্যাগশিপ ফোনটির উত্তরসূরী GT 9 Pro এ দেশে আসবে না।
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন জানিয়েছেন, Realme ইতিমধ্যেই চীনের মার্কেটের জন্য সব ফোনের উৎপাদন বন্ধ করে দিয়েছে। সংস্থার হাতে থাকা বর্তমান স্টক নভেম্বর পর্যন্ত চলতে পারে। তারপর তারা চীনে ব্যবসা সম্পূর্ণ গুটিয়ে নিতে পারে। এ বছর Realme GT 9 ও Neo 9 সিরিজ লঞ্চ ক্যানসেল হতে পারে।
সম্প্রতি রিয়েলমি নিজেই ঘোষণা করেছিল, তারা চীনে নতুন প্রোডাক্ট লঞ্চ সাময়িকভাবে স্থগিত রাখছে এবং দীর্ঘমেয়াদি বৃদ্ধির সম্ভাবনা বেশি থাকায় বিদেশের বাজারকে বেশি গুরুত্ব দেবে। রিপোর্ট বলছে, Realme আগের কৌশল থেকে সরে এসে তাদের নম্বর সিরিজকে প্রধান স্মার্টফোন লাইনআপ হিসেবে গড়ে তুলতে পারে।
এছাড়াও, রিয়েলমি বিদেশের বাজারে স্মার্টফোন ও অডিও ডিভাইসের মধ্যে তাদের পণ্যের পরিসর সীমাবদ্ধ রাখতে পারে। আপাতত নতুন ট্যাবলেট ও ল্যাপটপ লঞ্চ ব্র্যান্ডের পরিকল্পনার বাইরে। তবে তারা একটি গেমিং ট্যাব আনার সম্ভাবনা খতিয়ে দেখছে। সংস্থার তরফে অবশ্য বিষয়গুলি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।
প্রসঙ্গত, Realme খুব শীঘ্রই ভারতে তাদের স্মার্টফোনে Realme UI ছেড়ে ColorOS ব্যবহার শুরু করতে পারে। রিপোর্ট অনুসারে, ভবিষ্যতে ভারতে লঞ্চ হওয়া রিয়েলমি ডিভাইসে ColorOS 17 প্রি-ইনস্টল করা থাকবে। Oppo এবং Realme দুটি পৃথক ইউজার ইন্টারফেস রাখার বদলে একটি অভিন্ন সফটওয়্যার প্ল্যাটফর্ম ব্যবহার করবে।
যে সমস্ত Realme ডিভাইস Android 17 পাওয়ার কথা, সেগুলো নতুন অপারেটিং সিস্টেম আপডেটের মাধ্যমে ColorOS 17-এর সঙ্গে মিশে যাবে। এই পদক্ষেপে নতুন ফিচার যোগ করা এবং সফটওয়্যার আপডেটের প্রক্রিয়া আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
IFA 2026: Lenovo Unveiled New IdeaPad, Yoga and ThinkBook Laptops
IFA 2026: Nvidia RTX Spark PCs, Local AI Tools Announced With October Launch Planned
Luna Band Now Available Globally: Check Price in India, Specifications and Features