Vivo V70 সিরিজের দাম ফাঁস হল, 50MP সেলফি ক্যামেরা ও 6500mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হচ্ছে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 12 ফেব্রুয়ারি 2026 13:47 IST
হাইলাইট
  • Vivo V70 ও V70 Elite ভারতে 512 জিবি পর্যন্ত স্টোরেজ অপশনে আসছে
  • Vivo V70 সিরিজে 6,500mAh ব্যাটারি ও 90W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকছে
  • উভয় ফোনে IP68 + IP69 স্তরের জল এবং ধুলোরোধী রেটিং মিলবে

Vivo V70 series may come with up to 12GB of RAM and maximum 512GB of storage

Photo Credit: X/@yabhishekhd

Vivo V70 এবং Vivo V70 Elite ফেব্রুয়ারি 19 ভারতে লঞ্চ হওয়ার কথা আগেই ঘোষণা হয়েছে। অফিসিয়াল লঞ্চের এক সপ্তাহ আগে এখন Vivo V70 সিরিজের দাম ফাঁস হয়েছে। দুই ফোনে 12 জিবি পর্যন্ত র‍্যাম ও সর্বোচ্চ 512 জিবি ইন্টার্নাল স্টোরেজ পাওয়া যাবে। ফোনগুলো Flipkart, Amazon, ও ভিভো ইন্ডিয়ার অনলাইন স্টোরে বিক্রি হবে। Vivo V70 সিরিজে Zeiss-টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা, IP68 + IP69 জল এবং ধুলোরোধী রেটিং, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 6,500mAh ব্যাটারি, ও 90W ফাস্ট চার্জিং সহ বিভিন্ন আকর্ষণীয় ফিচার্স থাকছে।

Vivo V70 ও Vivo V70 Elite দাম

টেক ব্লগার অভিষেক যাদবের X পোস্ট থেকে জানা গিয়েছে যে, Vivo V70 এর 8 জিবি র‍্যাম + 256 জিবি ইন্টার্নাল স্টোরেজ অপশনের দাম 45,999 টাকা হতে পারে। আর 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজের টপ ভ্যারিয়েন্টের দাম 49,999 টাকা রাখতে পারে কোম্পানি। এটি লেমন ইয়োলো এবং প্যাশন রেড রঙে উপলব্ধ হবে।

অন্য দিকে, Vivo V70 Elite এর 8 জিবি র‍্যাম + 256 জিবি ইন্টার্নাল স্টোরেজ ভার্সনের দাম 51,999 টাকা রাখা হতে পারে। ফোনটি 12 জিবি র‍্যাম + 256 জিবি ও 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ অপশনেও আসবে, যাদের দাম হবে যথাক্রমে 56,999 টাকা এবং 61,999 টাকা। এটি প্যাশন রেড, স্যান্ড বেইজ, এবং অথেন্টিক ব্ল্যাক কালার অপশনে বিক্রি হবে।

অভিষেকের দাবি, Vivo V70 সিরিজের অগ্রিম বুকিং ফেব্রুয়ারি 12 থেকে শুরু হয়ে ফেব্রুয়ারি 24 পর্যন্ত চলবে। দুই ফোনের সেল ফেব্রুয়ারি 25 থেকে ফেব্রুয়ারি 28 তারিখের মধ্যে শুরু হতে পারে। জানিয়ে রাখি, Vivo V70 এবং V70 Elite এর জন্য একটি ডেডিকেটেড মাইক্রোসাইট ভিভো ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে লাইভ হয়েছে। সেখানে একাধিক তথ্য প্রকাশিত হয়েছে

Vivo V70 সিরিজের স্পেসিফিকেশন, ফিচার্স

ভিভো ভি70 ও ভি70 এলিট ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে আসছে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, একটি আল্ট্রা-ওয়াইড লেন্স, এবং 3x অপটিক্যাল জুম ও 100x ডিজিটাল জুমের সাথে 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স থাকবে। ব্যাক ক্যামেরা 4K 60fps ভিডিও রেকর্ড করতে সক্ষম হবে। দুই ফোনেই Android 16 নির্ভর OriginOS 6 প্রি-ইনস্টলড থাকবে।

সেলফি এবং ভিডিও কলের জন্য, ফোনগুলোর সামনে একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা মিলবে। স্ট্যান্ডার্ড Vivo V70 রান করবে Snapdragon 7 Gen 4 চিপসেটে। আর V70 Elite চলবে ফ্ল্যাগশিপ Snapdragon 8s Gen 3 প্রসেসরে। ফোনগুলোর সামনে OLED ডিসপ্লে থাকবে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 5,000 নিট পিক ব্রাইটনেস, ও 1.5K রেজোলিউশন সমর্থন করবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 7,500 টাকারও কমে Lava Yuva Star 3 স্মার্টফোন ভারতে লঞ্চ হল, ফিচার্স দেখুন
  2. Honor X6d: অনার নতুন বাজেট ফোন বাজারে আনল, এত সস্তায় 256 জিবি স্টোরেজ কেউ দেবে না
  3. Vivo V70 সিরিজের দাম ফাঁস হল, 50MP সেলফি ক্যামেরা ও 6500mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হচ্ছে
  4. Xiaomi 18: শাওমির নতুন ফোন আসছে 200MP ক্যামেরা ও Snapdrgon 8 Elite Gen 6 চিপসেটের সাথে
  5. Realme Power: রিয়েলমি 10,000mAh ব্যাটারির আরও একটি ফোন আনছে, 16 জিবি র‍্যাম থাকবে
  6. Google Pixel 10a লঞ্চের আগে 11,000 টাকা দাম কমল Pixel 9a স্মার্টফোনের
  7. BSNL এর নতুন সস্তা প্ল্যানে সম্পূর্ণ ফ্রি-তে JioHotstar, SonyLIV, ও Zee 5, ক্রিকেট, সিনেমা দেখুন বিনা খরচে
  8. প্রেমদিবসের আগে Realme এর চমক, ভালবাসার রঙে সেজে অল্প দামে হাজির 7000mAh ব্যাটারির ফোন
  9. ভ্যালেন্টাইন'স ডে সেলে iPhone 17 মিলছে বিরাট ছাড়ে, দাম 50,000 টাকার নিচে নামল
  10. বিশ্বের প্রথম 100 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার ফোন আসছে, সাথে থাকবে ডুয়াল 200MP ব্যাক ক্যামেরা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.