Vivo V70 FE ফোনের প্রথম টিজার ভারতে প্রকাশ হল, সস্তায় 200MP OIS ক্যামেরা সহ শীঘ্রই লঞ্চ হচ্ছে

Vivo V70 FE উন্নত 200MP OIS ক্যামেরার সঙ্গে এপ্রিলে ভারতে আসছে ও এটি Amazon থেকে কেনা যাবে।

Vivo V70 FE ফোনের প্রথম টিজার ভারতে প্রকাশ হল, সস্তায় 200MP OIS ক্যামেরা সহ শীঘ্রই লঞ্চ হচ্ছে

Photo Credit: Vivo

Vivo V70 FE is teased to feature a 200-megapixel main camera with support for OIS

হাইলাইট
  • Vivo V70 FE-এর প্রথম টিজার ভারতে প্রকাশ হল
  • স্মার্টফোনে 200 মেগাপিক্সেল OIS ক্যামেরা কনফার্ম করেছে কোম্পানি
  • ফোনটি এপ্রিল 2 ভারতে লঞ্চ হতে পারে
বিজ্ঞাপন

Vivo V70 FE ভারতে অফিসিয়ালি টিজ হল। ভিভো আজ তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে স্মার্টফোনের প্রথম টিজার প্রকাশ করেছে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) প্রযুক্তির 200 মেগাপিক্সেল ক্যামেরার উপস্থিতি নিশ্চিত করেছে কোম্পানি। Vivo V70 সিরিজের অধীনে বর্তমানে V70 এবং V70 Elite ভারতে বিক্রি হয়। অর্থাৎ V70 FE এই লাইনআপের তৃতীয় মডেল হতে চলেছে। ফোনটি এপ্রিলের প্রথম সপ্তাহে ভারতে আসতে পারে। শোনা যাচ্ছে, এটি ভিভোর সবচেয়ে কম দামের 200MP ক্যামেরার হ্যান্ডসেট হবে। ডিভাইসটি Dimensity 7360 Turbo প্রসেসর ও দু'টি স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে।

Vivo V70 FE মডেলের একটি টিজার ভিডিও সংস্থার তরফে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা হয়েছে। লঞ্চের তারিখ ঘোষণা হয়নি। তবে তারা জানিয়েছে, হ্যান্ডসেটে 200MP OIS ক্যামেরা থাকবে। ব্যাক এবং ফ্রন্ট মিলিয়ে মোট তিনটি ক্যামেরা দেখা যাবে। ফোনের মাইক্রোসাইট অ্যামাজনে লাইভ হয়েছে। এটি দু'টি বা তিনটি কালার অপশনে আসতে পারে।

রিপোর্ট অনুসারে, ভিভো ভি70 এফই চমকপ্রদ ডিজাইন পাবে। ফোনটির 'নর্দান লাইটস পার্পেল' কালার অপশনে বিশেষ ডার্কনেস গ্লো পদার্থ ব্যবহার করা হয়েছে। ফলে অন্ধকার ব্যাক প্যানেলের উপর আলো পড়লে হালকা আলোকিত আভা তৈরি করবে। এটি ইন্দোনেশিয়াতে  সম্প্রতি লঞ্চ হয়েছে। সেখানে ভারতীয় মুদ্রায় দাম প্রায় 35,000 টাকার সমান।

Vivo V70 FE দাম ও স্পেসিফিকেশন (সম্ভাব্য)

টেক ব্লগার পারস গুগলানি দাবি করেছেন, ফোনটি এপ্রিল মাসের 2 তারিখে ভারতে আসবে ও দাম 35,000 টাকার নিচে থাকবে। অফার অর্ন্তভুক্ত করে বেস 6 র‍্যাম + 128 জিবি ইন্টার্নাল স্টোরেজের দাম 30,000 টাকা হতে পারে। এটি 8 র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশনেও উপলব্ধ হবে।

Vivo V70 FE সব স্পেসিফিকেশন অপরিবর্তিত রেখে ভারতে আসবে বলে আশা করা হচ্ছে। সে ক্ষেত্রে এতে ইন্দোনেশীয় ভ্যারিয়েন্টের মতো 6.59 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে মিলবে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট,  সর্বোচ্চ 1,900 নিট ব্রাইটনেস, 1.5K রেজোলিউশন, 1 বিলিয়ন কালার, ও HDR10+ অফার করবে। ফোনে 90W ফাস্ট চার্জিং, রিভার্স চার্জিং, এবং বাইপাস চার্জিং সাপোর্ট সহ 7,000mAh ব্যাটারি আছে।

ভিভোর নতুন ফোনে 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। সামনে একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এতে Android 16 নির্ভর OriginOS 6 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড করা আছে। ফোনটি IP68 + IP69 স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিং, ডুয়াল ব্যান্ড WiFi, ইনফ্রারেড ব্লাস্টার, ও NFC ফিচার অফার করে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »