ভিভোর সবচেয়ে সস্তা 200MP ক্যামেরার ফোন Vivo V70 FE শীঘ্রই ভারতে আসছে, লঞ্চের আগেই দাম ফাঁস হল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 18 মার্চ 2026 15:25 IST
হাইলাইট
  • Vivo V70 FE ভারতে ভিভোর সবচেয়ে সস্তা 200MP ক্যামেরা ফোন হতে পারে
  • স্মার্টফোনের দাম 35,000 টাকা থেকে 40,000 টাকার মধ্যে থাকবে
  • Vivo V70 FE কম আলোতে হালকা আলোকিত আভা তৈরি করবে

Vivo V70 FE ফোনের দাম ভারতে 35,000 টাকা থেকে শুরু হতে পারে

Photo Credit: Vivo

Vivo V70 ও Vivo V70 Elite ভারতে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। এবার V70 সিরিজের তৃতীয় মডেল Vivo V70 FE এ দেশে আসার পালা। যদি খবর সত্যি হয়, তাহলে এটি ভিভোর সবচেয়ে সস্তা 200 মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত ফোন হতে চলেছে। রিপোর্ট অনুসারে, নতুন হ্যান্ডসেটের ডিজাইনেও বড় চমক থাকতে দেখা যাবে। Vivo V70 FE মডেলের 'নর্দান লাইটস পার্পেল' কালার অপশনের ব্যাক প্যানেলে বিশেষ ডার্কনেস গ্লো পদার্থ ব্যবহার করা হয়েছে, যা অন্ধকার পরিবেশে আলো পড়ার পর হালকা আলোকিত আভা তৈরি করবে।ফোনটি সম্প্রতি ইন্দোনেশিয়াতে লঞ্চ হয়েছে। সেখানে দাম ভারতীয় মুদ্রায় প্রায়  35,000 টাকার সমান।

Vivo V70 FE কেমন দামে আসবে ও কবে লঞ্চ হবে?

স্মার্টপিক্সের প্রতিবেদন অনুসারে, Vivo V70 FE ভারতে 30,000 টাকা থেকে 40,000 টাকার মধ্যে লঞ্চ হতে পারে। এটি মনসুন ব্লু নামের আরও একটি রঙের বিকল্পে উপলব্ধ হবে। টেক ব্লগার পারস গুগলানির দাবি, এই দেশে দাম 35,000 টাকা থেকে শুরু হবে। এটি মার্চের শেষে অথবা এপ্রিলের শুরুতে ভারতে আসবে। 

Advertisement

Vivo V70 FE স্পেসিফিকেশন

ভিভো ভি70 এফই 6.59 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে পেয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,900 নিট পিক ব্রাইটনেস, 1.5K রেজোলিউশন, 1 বিলিয়ন কালার, ও HDR10+ অফার করে। ফোনে 7,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার (mAh) ব্যাটারি দেওয়া হয়েছে। এটি 90 ওয়াট (W) ফাস্ট চার্জিং, রিভার্স চার্জিং, ও বাইপাস চার্জিং সাপোর্ট করে।

Vivo V70 FE ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে এসেছে। এটি f/1.88 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স নিয়ে গঠিত। সামনে একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। ফোনটি ডাইমেনসিটি 7360 টার্বো প্রসেসর দ্বারা চালিত। এতে Android 16 নির্ভর OriginOS 6 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড আছে।

অন্যান্য ফিচার্সের কথা বললে, ভিভোর নতুন হ্যান্ডসেটে IP68 + IP69 জল এবং ধুলো প্রতিরোধী রেটিং, ডুয়াল ব্যান্ড WiFi, ইনফ্রারেড (IR) ব্লাস্টার, এবং NFC রয়েছে। এটি সমস্ত স্পেসিফিকেশন অপরিবর্তিত রেখে ভারতে আসবে বলে আশা করা হচ্ছে।

Advertisement

প্রসঙ্গত, Vivo T5x 5G গতকাল ভারতে এসেছে। এটি 7,200mAh ব্যাটারি ও MediaTek Dimensity 7400 Turbo প্রসেসর অফার করে। নয়া ফোনের ব্যাক ও ফ্রন্ট ক্যামেরায় 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট আছে। সামনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। ফোনটির দাম 18,999 টাকা (6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ) থেকে স্টার্ট হচ্ছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. বারবার দাম বাড়ার পর এবার 6,200 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Nothing Phone 4a Pro
  2. UPI AutoPay: খুশির খবর, পুজোর আগে ইউপিআই অটোপে সিস্টেমে আসছে বড় সুবিধা
  3. আগস্ট 31-এর 50টি নতুন BGMI রিডিম কোড দেখুন, Dracostride জিতে নিন
  4. iPhone Ultra ভাঙলে মাথায় হাত! শুধু স্ক্রিন বদলাতেই 1 লাখের বেশি খরচ হতে পারে
  5. Samsung Galaxy S26 FE আসতেই 12,000 টাকা সস্তা হল Galaxy S25 FE
  6. বাস-ট্রেনে ব্লুটুথ অন রেখে গান শোনা কতটা নিরাপদ, ফোন হ্যাক হতে পারে কি?
  7. 5G-এর স্পিড এবং কভারেজ বাড়াতে বড় পদক্ষেপ, পুজোর আগেই চালু নতুন নিয়ম
  8. Oppo Find X10 সিরিজ পুজোর সময় ভারতে লঞ্চ হবে, প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন?
  9. Android System Intelligence: ফোনে লুকিয়ে থাকা এই অ্যাপের কাজ কী, বন্ধ থাকলে স্মার্টফোন কি অচল হবে?
  10. 20,000 টাকা ছাড়ে 50MP কোয়াড রিয়ার ক্যামেরা ও 16GB র‍্যামের দুর্ধর্ষ Oppo ফোন, এখনই কেনার সুযোগ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.