Vivo V70 FE: 4100 টাকা ছাড়ে শুরু হল ভিভোর সবচেয়ে সস্তা 200MP ক্যামেরা ফোনের বিক্রি

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 9 এপ্রিল 2026 13:37 IST
হাইলাইট
  • Vivo V70 FE সংস্থার সবচেয়ে সস্তা 200MP ক্যামেরার স্মার্টফোন
  • এটি 7,000mAh ব্যাটারি ও 90W ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে এসেছে
  • ফোনটি MediaTek Dimensity 7360 Turbo প্রসেসরে রান করে

Vivo V70 FE is equipped with a 200-megapixel main camera

Photo Credit: Vivo

Vivo V70 FE গত সপ্তাহে ভারতে এসেছিল। আর আজ ভিভোর নতুন ফোনের বিক্রি শুরু হয়েছে। এটি সংস্থার সবচেয়ে সস্তা 200 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন। ফার্স্ট সেলে 4,100 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিচ্ছে ভিভো। এছাড়াও, নির্বাচিত ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে প্রায় 6,000 টাকা ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে। অর্থাৎ বিক্রির প্রথম দিনেই মোটা টাকা সাশ্রয়ের সুযোগ। Vivo V70 FE মডেলে বড় ভেপার চেম্বার কুলিং সিস্টেম, ডার্কনেস গ্লো টেকনোলজি, IP68 + IP69 ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং, 30x AI সুপার জুম, এবং 90W ফাস্ট চার্জিং সাপোর্টের মতো ফিচার্স পাবেন।

Vivo V70 FE দাম ও সেল অফার

Vivo V70 FE-এর 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ অপশনের দাম 37,999 টাকা। 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট যথাক্রমে 40,999 টাকা এবং 44,999 টাকায় পাওয়া যাবে। অ্যাক্সিস এইচডিএফসি, এবং কোটাক ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 4,100 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। Flipkart Axis ক্রেডিট কার্ডে প্রায় 6,000 টাকা (টপ মডেল) ক্যাশব্যাক মিলবে।

ক্রেতাদের কাছে ক্রেডিট কার্ড না থাকলেও চিন্তা নেই ৷ ফ্লিপকার্টে BHIM, Google Pay, PhonePe, Super Money, Freecharge, SBI Pay, Cred কিংবা Paytm (4,150 টাকা) এর মাধ্যমে পেমেন্ট করলে একই পরিমাণ ডিসকাউন্ট মিলবে। এটি মনসুন ব্লু এবং নর্দান লাইটস পার্পল (গ্লোয়িং ব্যাক প্যানেল) কালার অপশনে উপলব্ধ। ফোনটি ভিভো ইন্ডিয়ার ওয়েবসাইট, ফ্লিপকার্ট, এবং অ্যামাজনে বিক্রি হচ্ছে।

Vivo V70 FE স্পেসিফিকেশন

ভিভো ভি70 এফই 6.59 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে। এটি 1,900 নিট পিক ব্রাইটনেস, 1.5K রেজোলিউশন (2,800 x 1,260 পিক্সেল), 120 হার্টজ রিফ্রেশ রেট, ও HDR10+ সাপোর্ট করে। স্ক্রিনের হোল পাঞ্চ কাটআউটের মধ্যে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। ফোনে 7,000mAh আওয়ার ব্যাটারি দেওয়া হয়েছে, যা রিভার্স চার্জিং এবং বাইপাস চার্জিং অফার করে।

Vivo V70 FE ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করে। এটি f/1.88 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ একটি 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স নিয়ে গঠিত। ক্যামেরা মডিউলের নিচে Aura লাইট থাকছে, যা লো লাইট ফটোগ্রাফিতে সাহায্য করবে। এটি 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।

সংস্থা দাবি করছে, তাদের নতুন ফোনের ব্যাটারি 60 মিনিটের মধ্যে 1 থেকে 100 শতাংশ চার্জ হবে। এটি MediaTek Dimensity 7360 Turbo প্রসেসর দ্বারা পরিচালিত। এতে Android 16 ভিত্তিক OriginOS 6 কাস্টম সফটওয়্যার প্রি-ইনস্টল করা আছে। ভিভো চার মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড ও ছয় বছর সিকিউরিটি আপডেট প্রদান করবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Moto G37 Power লঞ্চ হল, শক্তিশালী 7,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা রয়েছে
  2. OnePlus Pad 4: 13,380mAh ব্যাটারির সাথে ভারতের প্রথম Snapdragon 8 Elite Gen 5 ট্যাব লঞ্চ হল
  3. Moto G87 লঞ্চ হল 200MP ডুয়াল ব্যাক ক্যামেরা ও 32MP সেলফি ক্যামেরার সাথে, দাম জেনে নিন
  4. Redmi Note 15 Pro সিরিজের Prime Edition ভারতে লঞ্চ হল, অফারে 3,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে
  5. Oppo F33 5G: 3,800 টাকা ছাড়ে ওপ্পোর নতুন ফোনের সেল শুরু, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি পাবেন
  6. Moto G87 মিড-রেঞ্জে 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হচ্ছে, ছবি ফাঁস হল
  7. Realme 16x 5G শীঘ্রই লঞ্চ হবে ভারতে, ফাঁস হল র‍্যাম, স্টোরেজ, ও কালার অপশন
  8. OnePlus Ace 6 Ultra গেমিং কন্ট্রোলারের সাথে লঞ্চ হল, ফিচার্স শুনলে চোখ কপালে উঠবে
  9. 2,000 টাকা ছাড়ে Motorola Edge 70 Pro-এর সেল শুরু, রয়েছে 50MP সেলফি ক্যামেরা ও 90W ফাস্ট চার্জিং
  10. 7,000 টাকা দাম কমল Realme GT 7T স্মার্টফোনের, সবচেয়ে সস্তায় ফ্ল্যাগশিপ ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.