Vivo V70 FE সবচেয়ে কম দামে 200MP ক্যামেরার সাথে ভারতে লঞ্চ হল, অন্ধকারে ফোন থেকে ছড়াবে আলো!

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 2 এপ্রিল 2026 15:13 IST
হাইলাইট
  • Vivo V70 FE সংস্থার সবচেয়ে সস্তা 200 মেগাপিক্সেল ক্যামেরা ফোন
  • ফোনের নর্দান লাইটস পার্পল কালার অপশনে গ্লোয়িং ব্যাক প্যানেল আছে
  • এটি 7,000mAh ব্যাটারি ও 90W ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে এসেছে

Vivo V70 FE is equipped with a 200-megapixel primary camera

Photo Credit: Vivo

Vivo V70 FE আজ ভারতে লঞ্চ হয়েছে। এটি ভিভোর সবচেয়ে সস্তা 200 মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত স্মার্টফোন। সংস্থা দাবি করছে, তাদের নতুন ফোনের ব্যাক প্যানেলে 'ডার্কনেস গ্লো টেকনোলজি" ব্যবহার হয়েছে, যা আলো (সূর্যালোক বা UV) শোষণ করার পর অন্ধকার অথবা কম আলোয় জ্বলজ্বল করবে। ফলে ডিজাইনের দিক থেকে নজর কাড়বে। Vivo V70 FE-এর বিশেষ ফিচারগুলির মধ্যে রয়েছে সিমেট্রিকাল ডুয়াল স্পিকার, NFC, আল্ট্রা লার্জ ভেপার চেম্বার কুলিং সিস্টেম, ইনফ্রারেড (IR) ব্লাস্টার, IP68 + IP69 ধুলো ও জলরোধী রেটিং, 30x AI সুপার জুম, ছয় বছর সফটওয়্যার আপডেটের গ্যারান্টি, এবং 90W ফাস্ট চার্জিং।

Vivo V70 FE দাম 

Vivo V70 FE মডেলের বেস 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 37,999 টাক। 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ও 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশন যথাক্রমে 40,999 টাকা এবং 44,999 টাকায় পাওয়া যাবে। এটি মনসুন ব্লু ও নর্দান লাইটস পার্পল (গ্লোয়িং ব্যাক প্যানেল) কালার অপশনে উপলব্ধ। ফোনটির বিক্রি আগামী এপ্রিল 9 থেকে শুরু হচ্ছে।

Advertisement

Vivo V70 FE স্পেসিফিকেশন

ভিভো ভি70 এফই ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে এসেছে। এটি f/1.88 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 1/1.56 ইঞ্চির 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স নিয়ে গঠিত। ক্যামেরা মডিউলের নিচে Aura লাইট থাকছে, যা লো লাইট ফটোগ্রাফিতে সাহায্য করবে। ফোনের সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।

এই ফোনে 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট পাওয়া যাবে। পিছনের ক্যামেরায় আন্ডারওয়াটার ফটোগ্রাফি, নাইট, পোট্রেট, ডুয়াল ভিউ, টাইমল্যাপস, সুপার মুন, স্লো-মো, এবং হাই-রেজোলিউশনের মতো ক্যামেরা মোড মিলবে। ডিভাইসে 6.59 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি 1.5K রেজোলিউশন (2,800 x 1,260 পিক্সেল), 1,900 নিট পিক ব্রাইটনেস, 120 হার্টজ রিফ্রেশ রেট, 1 বিলিয়ন কালার, ও HDR10+ অফার করে।

Vivo V70 FE-এ 7,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি দেওয়া হয়েছে, যা 90W ফাস্ট চার্জিং, রিভার্স চার্জিং, এবং বাইপাস চার্জিং সাপোর্ট করে। সংস্থা দাবি করছে, ব্যাটারি 1 ঘন্টার মধ্যে 0-100 শতাংশ চার্জ হয়ে যাবে। হ্যান্ডসেটে মিডিয়াটেক ডাইমেনসিটি 7360 টার্বো প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি Android 16 নির্ভর OriginOS 6 কাস্টম সফটওয়্যারে রান করবে। সংস্থা চারটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং ছয় বছর সিকিউরিটি আপডেট সরবরাহ করবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. বারবার দাম বাড়ার পর এবার 6,200 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Nothing Phone 4a Pro
  2. UPI AutoPay: খুশির খবর, পুজোর আগে ইউপিআই অটোপে সিস্টেমে আসছে বড় সুবিধা
  3. আগস্ট 31-এর 50টি নতুন BGMI রিডিম কোড দেখুন, Dracostride জিতে নিন
  4. iPhone Ultra ভাঙলে মাথায় হাত! শুধু স্ক্রিন বদলাতেই 1 লাখের বেশি খরচ হতে পারে
  5. Samsung Galaxy S26 FE আসতেই 12,000 টাকা সস্তা হল Galaxy S25 FE
  6. বাস-ট্রেনে ব্লুটুথ অন রেখে গান শোনা কতটা নিরাপদ, ফোন হ্যাক হতে পারে কি?
  7. 5G-এর স্পিড এবং কভারেজ বাড়াতে বড় পদক্ষেপ, পুজোর আগেই চালু নতুন নিয়ম
  8. Oppo Find X10 সিরিজ পুজোর সময় ভারতে লঞ্চ হবে, প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন?
  9. Android System Intelligence: ফোনে লুকিয়ে থাকা এই অ্যাপের কাজ কী, বন্ধ থাকলে স্মার্টফোন কি অচল হবে?
  10. 20,000 টাকা ছাড়ে 50MP কোয়াড রিয়ার ক্যামেরা ও 16GB র‍্যামের দুর্ধর্ষ Oppo ফোন, এখনই কেনার সুযোগ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.