6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 28 সেপ্টেম্বর 2026 14:58 IST
হাইলাইট
  • Vivo X Fold 6 ভারতে লঞ্চ হতে পারে অক্টোবর 6
  • স্মার্টফোনটি সর্বোচ্চ 12 জিবি র‍্যাম ও 512 জিবি স্টোরেজ অপশনে আসতে পারে
  • Vivo X Fold 6 চাইনিজ মডেলে 200MP ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি আছে

Vivo X Fold 6 could launch in India on October 6

Photo Credit: Vivo

Vivo X Fold 6 অক্টোবরের শুরুতেই ভারতে আসতে চলেছে। জুনের শেষে ভিভোর এই ফ্ল্যাগশিপ ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ হয়েছিল চীনে। সংস্থাটি এখনও এ দেশে লঞ্চের বিষয়ে কিছু জানায়নি। কিন্তু সূত্র মারফত ভারতে রিলিজের তারিখ ফাঁস হয়েছে। Vivo X Fold 6 ভারতের বাজারে অক্টোবর 6 লঞ্চ হতে পারে। এটি Samsung Galaxy Z Fold 8 এবং Google Pixel 11 Pro Fold-এর মতো ফোল্ডিং ফোনকে টেক্কা দেবে। ডিভাইসটি চাইনিজ মার্কেটে MediaTek Dimensity 9500 Super প্রসেসর, 200 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, ও 7,000mAh ব্যাটারির সঙ্গে উপলব্ধ।

অক্টোবর 6 ভারতে লঞ্চ হতে পারে Vivo X Fold 6

টিপস্টার অভিষেক যাদব জানিয়েছেন, Vivo X Fold 6 ভারতে অক্টোবর 6 দুপুর 12টার সময় লঞ্চ হতে পারে। তার আগে ডিভাইসটি পয়লা অক্টোবর গ্লোবাল মার্কেটে আসবে। তবে ভারতে লঞ্চের সময় নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। কারণ অক্টোবর 6 দুপুরে ভারতে Vivo V80 ও Vivo S2 FE লঞ্চ হবে। তাই একই দিনে ভিভোর তিনটি ফোন রিলিজ হওয়ার বিষয়টি অবাক করছে।

Advertisement

টিপস্টারের পোস্ট থেকে আরও জানা গিয়েছে, ভিভো এক্স ফোল্ড 6 ভারতের বাজারে 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ও 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ অপশনে পাওয়া যাবে। এটি নেবুলা টিল (নীল) ও প্রিজম ব্ল্যাক (কালো) রঙের মধ্যে বেছে নেওয়া যাবে।

প্রসঙ্গত, Vivo X Fold 6-এর ভিতরে 8.02 ইঞ্চির বড় অ্যামোলেড ফোল্ডিং ডিসপ্লে আছে। বাইরে 6.51 ইঞ্চি অ্যামোলেড কভার ডিসপ্লে আছে। উভয়ই 1-120 হার্টজ এলটিপিও রিফ্রেশ রেট, ডলবি ভিশন, HDR10+ এবং 5,000 নিট পিক ব্রাইটনেস অফার করে। এই ফোনে 80W ওয়্যার্ড চার্জিং, 40W ওয়্যারলেস চার্জিং ও 5W রিভার্স চার্জিং সাপোর্ট রয়েছে।

ভিভোর লেটেস্ট ফোল্ডেবল ফোনের মেইন ক্যামেরায় f/1.68 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ 200 মেগাপিক্সেল Samsung HPB সেন্সর, 50 মেগাপিক্সেল Zeiss APO পেরিস্কোপ টেলিফটো লেন্স (Sony LYTIA 602), ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। ব্যাক ক্যামেরা 8K 30fps ভিডিও রেকর্ড করতে পারে।

Advertisement

ডিভাইসের ভিতরের ও বাইরের স্ক্রিনে 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। ফোনটির বেস 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের দাম 7,999 ইউয়ান থেকে শুরু, যা ভারতীয় মুদ্রায় 1,14,365 টাকার সমান। বড় ব্যাটারি ও দুর্ধর্ষ ক্যামেরার কারণে Vivo X Fold 6 বাজারে সাড়া ফেলতে পারে। তবে এ দেশে কত দাম রাখা হচ্ছে, তার উপর ফোনটির সাফল্য নির্ভর করবে। পূর্বসূরী Vivo X Fold 5 এখন 1,59,999 টাকায় বিক্রি হচ্ছে।

 
KEY SPECS
Display (Primary) 6.51-inch
Cover Display 8.02-inch
Cover Resolution 2504x2312 pixels
Processor MediaTek Dimensity 9500 Super
Front Camera 20-megapixel + 20-megapixel
Rear Camera 200-megapixel + 50-megapixel + 50-megapixel
RAM 12GB
Storage 512GB
Battery Capacity 6900mAh
OS Android 16
Resolution 1120x2528 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy F70 5G লঞ্চ হল, 20,000 টাকার মধ্যে অবিশ্বাস্য ফিচার্স
  2. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  3. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  4. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  5. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  6. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  7. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  8. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  9. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  10. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে,সপ্তমীতে লঞ্চ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.