200MP মিনি DSLR ক্যামেরা-সহ আসছে Vivo X Fold 6 স্মার্টফোন, লঞ্চ 26 জুন

Vivo X Fold 6-কে ফোল্ডেবল মিনি DSLR হিসেবে প্রচার করছে কোম্পানি।

200MP মিনি DSLR ক্যামেরা-সহ আসছে Vivo X Fold 6 স্মার্টফোন, লঞ্চ 26 জুন

Photo Credit: Vivo

Vivo X Fold 6 will be powered by a custom Dimensity 9500 Super Edition chipset

হাইলাইট
  • Vivo X Fold 6 চলবে MediaTek Dimensity 9500 Super Edition প্রসেসরে
  • এটি Zeiss APO সার্টিফায়েড পেরিস্কোপ টেলিফটো ক্যামেরার সঙ্গে আসছে
  • Vivo X Fold 6-এর 'ব্লু হোল' কালার সমুদ্রের সিঙ্কহোলের রঙ থেকে অনুপ্রাণিত
বিজ্ঞাপন

Vivo X Fold 6 চলতি মাসেই আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে। সংস্থার তরফে নেক্সট জেনারেশন ফোল্ডেবল স্মার্টফোনটির লঞ্চের তারিখ ঘোষণা করা হয়েছে। এটি চীনে জুন 26 স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় লঞ্চ হবে। কোম্পানি ইতিমধ্যেই ডিভাইসটির ডিজাইন, ক্যামেরা, প্রসেসর, ডিসপ্লে, ও সফটওয়্যার সম্পর্কিত তথ্য প্রকাশ করেছে। Vivo X Fold 6 দুর্ধর্ষ ক্যামেরা সিস্টেমের সঙ্গে আসছে, যা এখনও পর্যন্ত ফোল্ডেবল স্মার্টফোনে দেখা সেরা ইমেজিং সেটআপ হতে পারে। আসন্ন ফোনটির ভিতরে 8.02 ইঞ্চির ফোল্ডিং ডিসপ্লে থাকবে। X Fold 6-এর পিছনের প্যানেলে 200 মেগাপিক্সেল সেন্সর-সহ চারটি রিয়ার ক্যামেরা থাকবে।

Vivo X Fold 6 জুন 26 লঞ্চ হচ্ছে

Vivo X Fold 6-কে "ফোল্ডেবল মিনি DSLR" হিসেবে প্রচার করছে কোম্পানি। অর্থাৎ, ক্যামেরা সেটআপের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ফোনে 1/1.4 ইঞ্চি সেন্সরের সঙ্গে একটি 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেখা যাবে, যার অ্যাপারচার f/1.88। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্টও থাকবে।

ভিভো এক্স ফোল্ড 6 মডেলের ক্যামেরা পারফরম্যান্স আরও উন্নত করতে কোম্পানির নিজস্ব Blueprint V3+ ইমেজিং চিপ যুক্ত হয়েছে। আবার এটি বিশ্বের প্রথম ফোল্ডেবল ফোন, যেখানে Zeiss APO সার্টিফায়েড পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে। Vivo X300 Ultra যে টেলিকনভার্টার লেন্সের সঙ্গে উপলব্ধ, আসন্ন Vivo X Fold 6 সেই একই এক্সটার্নাল জুম কিট অফার করবে।

সেই Vivo Zeiss G2 Teleconverter-এর মাধ্যমে 200 মিমি সমতুল্য ফোকাল লেংথ পাওয়া যাবে। Vivo X Fold 6 নতুন 'ব্লু হোল' কালার অপশনে আসবে। এটি গভীর সমুদ্রের সিঙ্কহোলে রঙ থেকে অনুপ্রাণিত। ফোল্ডেবল ফোনের দুই ডিসপ্লেতেই নিউ জেনারেশন লুমিনিসেন্ট মেটেরিয়াল ব্যবহার করা হয়েছে। ভিতরের ফোল্ডেবল স্ক্রিনে Samsung M14 ডিসপ্লে প্রযুক্তি ব্যবহার হয়েছে।

ভিভো দাবি করছে, ডিসপ্লেটি 5,000 নিট ব্রাইটনেস ও আল্ট্রা ডার্ক মোডে নূন্যতম 1 নিট উজ্জ্বলতা অফার করবে। এটি TÜV Rheinland Global Eye Protection 3.0 সার্টিফিকেশনের সঙ্গে আসবে। Vivo X Fold 6 কাস্টম অক্টা-কোর MediaTek Dimensity 9500 Super Edition প্রসেসরে চলবে। এটি বিশেষভাবে ফোল্ডেবল ফোনের জন্য অপ্টিমাইজ করা হয়েছে।

সংস্থা দাবি করছে, নতুন চিপসেটের নিউরাল প্রসেসিং ইউনিট বা NPU পারফরম্যান্স আগের প্রজন্মের তুলনায় 111 শতাংশ বেশি। অর্থাৎ, এতে AI-ভিত্তিক বিভিন্ন কাজ আরও দ্রুততার সঙ্গে সম্পন্ন হবে। আবার চিপের বিদ্যুৎ খরচ 56 শতাংশ কমার ফলে ব্যাটারি ব্যাকআপ বেশি পাওয়া যাবে। সফটওয়্যারের দিক থেকে এই ফোল্ডেবল স্মার্টফোনে Android 16 ভিত্তিক OriginOS 6 Fold কাস্টম স্কিন প্রি-ইনস্টল করা থাকবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  2. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  3. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  4. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  5. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  6. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  7. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  8. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  9. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  10. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »