Vivo X Fold 6 ফোল্ডেবল ফোনে Vivo X300 Ultra-এর Zeiss টেলিকনভার্টার কিট পাওয়া যাবে।
Photo Credit: Vivo
Vivo X Fold 6 is confirmed to feature a quad rear camera system
Vivo X Fold 6 অত্যন্ত পাওয়ারফুল ক্যামেরা সিস্টেমের সঙ্গে বাজারে আসছে। এটি সবচেয়ে সেরা ক্যামেরাযুক্ত ফোল্ডেবল স্মার্টফোন হতে পারে। অফিসিয়াল লঞ্চের আগে ভিভো আসন্ন ডিভাইসটির ডিসপ্লে এবং ক্যামেরা সেটআপ সম্পর্কিত তথ্য প্রকাশ করেছে। এতে চারটি রিয়ার ক্যামেরা থাকবে, যার মধ্যে একটিতে ব্যবহৃত হবে OIS প্রযুক্তির 200 মেগাপিক্সেল সেন্সর। Vivo X300 Ultra-এর সঙ্গে যে টেলিকনভার্টার কিট উপলব্ধ, দূরের ছবি তোলার জন্য Vivo X Fold 6 সেই একই এক্সটার্নাল জুম কিট অফার করবে। ফোনের ভিতরে 8.02 ইঞ্চির ফোল্ডিং ডিসপ্লে থাকবে বলে নিশ্চিত করা হয়েছে।
ভিভোর প্রোডাক্ট ম্যানেজার Han Boxiao জানিয়েছেন, Vivo X Fold 6-এর 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরায় Samsung ও Blueprint-এর যৌথভাবে তৈরি 1/1.4 ইঞ্চি সেন্সর ব্যবহার হবে। এতে f/1.88 অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট থাকবে। এতে 50 মেগাপিক্সেলের আরও একটি ক্যামেরা মিলবে, যা 23 মিমি থেকে 100 মিমি সমতুল্য ফোকাল লেংথ অফার করবে।
ভিভো এক্স ফোল্ড 6 বিশ্বের প্রথম ফোল্ডেবল ফোন হতে পারে, যেখানে Zeiss APO সার্টিফায়েড পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে। কোম্পানি এই পেরিস্কোপ ক্যামেরার জন্য Sony LYT-602 সেন্সর ব্যবহার করতে পারে। ফোনটি Vivo Zeiss Teleconverter G2 সাপোর্ট করবে।
ভিভোর আসন্ন ফোনে কোম্পানির নিজস্ব V3+ ইমেজিং চিপ ও 23 মিমি থেকে 100 মিমি পর্যন্ত একাধিক পোট্রেট ফোকাল লেংথ সাপোর্ট থাকবে। অর্থাৎ বিষয়বস্তুর দূরত্ব এবং ফ্রেমিং অনুযায়ী উপযুক্ত ফোকাল লেংথ বেছে নেওয়া যাবে। এতে একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর ফিচার্সও দেখা যেতে পারে।
Vivo X Fold 6-এর ভিতরে 8.02 ইঞ্চির ফোল্ডেবল বা ভাঁজযোগ্য ডিসপ্লে থাকবে। এতে Samsung M14 লুমিনিসেন্ট মেটেরিয়াল ব্যবহার হয়েছে। ভিভোর দাবি, ডিসপ্লেটি সর্বোচ্চ 5,000 নিট ব্রাইটনেস ও আল্ট্রা ডার্ক মোডে 1 নিট পর্যন্ত নূন্যতম উজ্জ্বলতা অফার করবে। ফোনটি TÜV Rheinland Global Eye Protection 3.0 সার্টিফিকেশনের সঙ্গে আসবে।
ভিভোর আপকামিং ফোল্ডেবল মডেলে Atomic Workbench ফিচার যুক্ত করা হবে। এই মাল্টিটাস্কিং টুলের সাহায্যে একই স্ক্রিনে একাধিক অ্যাপ্লিকেশন খুলে পাশাপাশি কাজ করা যাবে। ডিভাইসটি OriginOS 6 কাস্টম সফটওয়্যারে চলবে, যা Android 16 ভার্সনের উপর ভিত্তি করে তৈরি।
পারফরম্যান্সের কথা বললে, Vivo X Fold 6 কাস্টম অক্টা-কোর MediaTek Dimensity 9500 Super Edition প্রসেসরে চলবে। সংস্থা দাবি করছে, কাস্টম চিপসেটের নিউরাল প্রসেসিং ইউনিট বা NPU কর্মদক্ষতা পূর্বসূরী Vivo X Fold 5-এর তুলনায় 111 শতাংশ বেশি হবে। অর্থাৎ, এতে AI-ভিত্তিক বিভিন্ন কাজ আরও দ্রুততার সঙ্গে সম্পন্ন হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Googlebook Render Leaked Again Ahead of Launch; Reveals Slim Profile