Vivo X Fold 6-এর ভাঁজ খুললে ভিতরে ট্যাবলেটের মতো বড় 8.02 ইঞ্চি ফোল্ডিং ডিসপ্লে পাওয়া যাবে।
Photo Credit: Vivo
Vivo X Fold 6 features a 200-megapixel primary rear camera
Vivo X Fold 6 আজ (জুন 26) লঞ্চ হল। এটি ভিভোর নতুন ফোল্ডেবল ফোন, যা বন্ধ থাকা অবস্থায় সাধারণ ফোনের মতো কাজ করে। আবার বইয়ের মতো ভাঁজ খুললে ভিতরে 8.02 ইঞ্চি ফোল্ডিং ডিসপ্লেযুক্ত ট্যাবলেটে রূপান্তরিত হয়। এটি ভিভোর প্রথম ফোল্ডিং ফোন, যা Zeiss-টিউনড 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সঙ্গে এসেছে। Vivo X Fold 6-এর সাথে টেলিকনভার্টার (অতিরিক্ত লেন্স) জুড়ে নেওয়া যাবে। ফলে মুঠোফোনেই অনেক দূরের বন্যপ্রাণী বা প্রাকৃতিক সৌন্দর্য ফ্রেমবন্দি করতে পারবেন। এই ডিভাইসে ডলবি ভিশন 4K 60fps ভিডিও রেকর্ডিং, NFC, স্টেরিও স্পিকার, ও 80W ফাস্ট চার্জিং সাপোর্ট মিলবে।
Vivo X Fold 6 নিঃসন্দেহে খুব পাওয়ারফুল ক্যামেরা ফোন। এর পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। প্রাইমারি ক্যামেরায় f/1.68 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ 200 মেগাপিক্সেল Samsung HPB সেন্সর আছে। এছাড়াও, একটি 50 মেগাপিক্সেল Zeiss APO পেরিস্কোপ টেলিফটো লেন্স (Sony LYTIA 602), এবং f/2.05 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা বর্তমান।
ফোল্ডেবল ফোনটি 100x ডিজিটাল জুম ও 8K ভিডিও শুটিং সাপোর্ট করে। ভিভো এক্স ফোল্ড 6-এর ভিতরের এবং বাইরের স্ক্রিনে 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। অর্থাৎ, ক্যামেরার সংখ্যা মোট পাঁচ। ভাঁজ করা অবস্থায়, এটি 9.9 মিমি পুরু এবং খুললে 4.4 মিমি থেকে 4.8 মিমি।
ভিভো এক্স ফোল্ড 6 মডেলের ভিতরে 2,504 x 2,312 পিক্সেল রেজোলিউশনের 8.02 ইঞ্চির বড় অ্যামোলেড ফোল্ডিং ডিসপ্লে আছে। বাইরে 1,120 x 2,528 পিক্সেল রেজোলিউশনের 6.51 ইঞ্চি অ্যামোলেড কভার ডিসপ্লে আছে। উভয়ই 1-120 হার্টজ এলটিপিও রিফ্রেশ রেট ও 5,000 নিট পিক ব্রাইটনেস অফার করে।
Vivo X Fold 6-এর অভ্যন্তরে MediaTek Dimensity 9500 Super Edition প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা 16 জিবি পর্যন্ত র্যাম (LPDDR5x Ultra) ও সর্বাধিক 1 টিবি স্টোরেজের (UFS 4.1) সাথে যুক্ত। হ্যান্ডসেটে Android 16 নির্ভর OriginOS 16 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড করা আছে। ভিভোর এই ফোল্ডেবল ফোনে 7,000mAh ব্লু ওশান ব্যাটারি আছে। এটি 40W ওয়্যারলেস চার্জিং ও 5W রিভার্স চার্জিং সাপোর্ট করে।
Vivo X Fold 6 বর্তমানে চীনে উপলব্ধ৷ সেখানে বেস মডেলের (12 জিবি + 256 জিবি) দাম 7,999 ইউরো থেকে শুরু, যা ভারতীয় মুদ্রায় 1,11,000 টাকার সমান। 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ও 16 জিবি র্যাম + 1 টিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 8,699 ইউয়ান (প্রায় 1,25,000 টাকা) ও 9,999 ইউয়ান (প্রায় 1,39,000 টাকা। টপ ভ্যারিয়েন্টের (16 জিবি + 1 টিবি) মূল্য 10,999 ইউয়ান (প্রায় 1,57,000 টাকা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Vivo X Fold 6 Launched With 7,000mAh Battery, 8.02-Inch Samsung M14 Foldable Display: Price, Specifications