Vivo X300 FE ভারতে দুর্ধর্ষ ক্যামেরা, বড় ব্যাটারি, একঝাঁক ফিচার্সের সাথে লঞ্চ হল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 6 মে 2026 18:44 IST
হাইলাইট
  • Vivo X300 FE ট্রিপল Zeiss রিয়ার ক্যামেরার সঙ্গে এসেছে
  • ফোনটি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরে চলে
  • হ্যান্ডসেটে 6,500mAh ব্যাটারি ও 90W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে

Vivo X300 FE features a Zeiss-tuned triple rear camera setup

Photo Credit: Vivo

Vivo X300 FE আজ ভারতে লঞ্চ হয়েছে। এটি একটি কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসেবে এসেছে। ভিভোর নতুন ফোন ফ্ল্যাগশিপ Snapdragon 8 Gen 5 প্রসেসর দ্বারা চালিত। সংস্থার অন্যান্য ফোনের তুলনায় নতুন মডেলটি ফ্রেশ ডিজাইনের সাথে এসেছে। Vivo X300 FE-এর ফিচার্স নজর কাড়তে বাধ্য। এতে IP68 + IP69 রেটিং, 4,005 বর্গ মিমি VC কুলিং সিস্টেম, তিনটি 50 মেগাপিক্সেল ক্যামেরা, Zeiss মাল্টিফোকাল পোট্রেট, 90W ফ্ল্যাশ চার্জ, 200 মিমি জুম লেন্স (অপশনাল), ও স্টেরিও স্পিকার আছে। চলুন নতুন ফোনের দাম এবং খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Vivo X300 FE দাম

Vivo X300 FE-এর বেস 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ অপশনের দাম 79,999 টাকা রাখা হয়েছে। একই পরিমাণ র‍্যাম ও 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট 89,999 টাকায় এসেছে। ফোনটি লিলাক পার্পল, ব্ল্যাক, এবং আরবান অলিভ কালার অপশনে উপলব্ধ। সংস্থা লঞ্চ অফারে Axis, IDFC First Bank, ও SBI ব্যাঙ্কের কার্ডে 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেবে।

ভিভো একাধিক অ্যাক্সেসরিজ নিয়ে এসেছে। Zeiss টেলিফটো এক্সটেন্ডার Gen 2 লেন্স এবং টেলিফটো কনভার্টার অ্যাক্সেসরিজ কিটের দাম যথাক্রমে 15,999 টাকা ও 3,999 টাকা। ফোনের সাথে দুই কিট একসাথে নিলে মোট 99,997 টাকা খরচ হবে। এটি ফ্লিপকার্ট, Amazon, ও Vivo ইন্ডিয়ার অনলাইন স্টোরে পাওয়া যাবে।

Vivo X300 FE স্পেসিফিকেশন

ভিভো এক্স300 এফই ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দিয়ে সজ্জিত। এতে f/1.57 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ 50 মেগাপিক্সেল Sony IMX921 প্রাইমারি ক্যামেরা, f/2.2 অ্যাপারচার ও 110 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও 3x অপটিক্যাল জুমের সাথে 50 মেগাপিক্সেল Sony IMX882 পেরিস্কোপ টেলিফটো লেন্স আছে। সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেল। ব্যাক এবং ফ্রন্ট উভয় ক্যামেরা 4K ভিডিও শুট করতে সক্ষম।

Vivo X300 FE একটি কম্প্যাক্ট ফোন৷ সামনে 6.31 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড স্ক্রিন আছে। এটি 1-120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, 5,000 নিট পিক ব্রাইটনেস, HDR10+, 300 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, এবং 1.5K রেজোলিউশন (2,640 x 1,216 পিক্সেল) সাপোর্ট করে। স্ক্রিনের নিচে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

Vivo X300 FE তিন ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত স্ন্যাপড্রাগন 8 জেন 5 চিপসেট ব্যবহার করেছে। এটি 12 জিবি LPDDR5x Ultra র‍্যাম এবং 512 জিবি UFS 4.1 স্টোরেজের সঙ্গে যুক্ত। 6,500mAh ব্যাটারি 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 40W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এতে Android 16 ভিত্তিক OriginOS 6 প্রি-ইনস্টলড আছে। সংস্থা পাঁচটি মেজর OS আপগ্রেড ও সাত বছর সিকিউরিটি আপডেট প্রদান করবে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Fresh and premium IP69-rated design
  • Lighter Telephoto Extender Gen 2 works well
  • Vibrant 120Hz LTPO display
  • OriginOS 6 is highly customisable
  • Good raw performance
  • 40W wireless charging
  • Great battery life
  • Bad
  • Poor ultrawide camera
  • Average selfie camera
  • No HDR video recording option
  • Gets hot when recording video
 
KEY SPECS
Display 6.31-inch
Processor Snapdragon 8 Gen 5
Front Camera 50-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel
RAM 12GB
Storage 256GB, 512GB
Battery Capacity 6,500mAh
OS Android 16
Resolution 1,216x2,640 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Amazon Great Freedom সেলে 3,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে দারুণ ফিচার্সের Samsung Galaxy A37 5G
  2. Amazon গ্রেট ফ্রিডম সেলে 10,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে 200MP ক্যামেরার দুর্ধর্ষ Xiaomi ফোন
  3. Airtel গ্রাহকদের জন্য জরুরি খবর, হঠৎই বন্ধ এই দুই রিচার্জ প্ল্যান
  4. Lava Smart 4 স্রেফ 8,499 টাকায় দেশে লঞ্চ হল, এত সস্তায় কেমন ফিচার্স দেখুন
  5. 2,000 টাকার কমে 5 সেরা কিপ্যাড ফোন, ক্যামেরা, UPI, ও ইউটিউব-সহ আকর্ষণীয় ফিচার্স
  6. Jio OTT পাস আরও সস্তা হল, 400 টাকা কম খরচে গোটা বছর আনলিমিটেড 5G, 15টি OTT, ও 1,000+ লাইভ চ্যানেল
  7. Flipkart ফ্রিডম সেলে 30,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে Samsung Galaxy S25+
  8. Amazon গ্রেট ফ্রিডম সেলে 10,000 টাকা সস্তা হয়ে গেল দুর্দান্ত Samsung মিড-রেঞ্জ ফোন
  9. Flipkart ফ্রিডম সেলে মাত্র 13,999 টাকায় দুর্ধর্ষ 5G ফোন, 7000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা, ও Dolby সাউন্ড আছে
  10. ট্রিপল Zeiss ক্যামেরা ও দুর্ধর্ষ ফিচার্সের Vivo 5G ফোনে মিলছে 7,000 টাকা ছাড়, Flipkart ফ্রিডম সেলে দারুণ অফার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.