মোবাইল ফটোগ্রাফির সংজ্ঞা বদলে দেবে Vivo X300 FE, ক্যামেরার সাথে লাগানো যাবে লেন্স

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 18 এপ্রিল 2026 17:59 IST
হাইলাইট
  • Vivo X300 FE-এর টেলিকনভার্টার কিটের ছবি প্রকাশ্যে এসেছে
  • এটি ফোনের ক্যামেরার সাথে লাগিয়ে দূরের বস্তুর ক্লোজড শট নেওয়া যাবে
  • Vivo X300 FE তিনটি Zeiss-টিউনড রিয়ার ক্যামেরার সাথে আসবে

Vivo X300 FE will come with a telephoto converter

Photo Credit: Vivo

Vivo X300 FE-এর টিজার গতকাল প্রকাশ হয়েছে। সেখানে ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ফার্স্ট লুক দেখিয়েছে চাইনিজ সংস্থা। টিজারে অতিরিক্ত লেন্সের উপস্থিতি নিশ্চিত করেছে তারা। এটি ফোনের ক্যামেরার সঙ্গে লাগিয়ে নিলে সহজেই বহু দূরের কোনও প্রাণী বা বস্তুকে ফ্রেমবন্দি করে ফেলা যাবে। এখন সেই টেলিকনভার্টার কিটের ছবি ফাঁস হয়েছে। সূত্র Vivo X300 FE-এর র‍্যাম এবং স্টোরেজ অপশনও প্রকাশ্যে এনেছে। এই ফোনে 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, 90W ফ্ল্যাশ চার্জ প্রযুক্তি, 6,500mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এবং Snapdragon 8 Gen 5 প্রসেসর থাকতে পারে।

Vivo X300 FE-এর স্টোরেজ ও লেন্সের ছবি ফাঁস

টেক ব্লগার সঞ্জু চৌধুরি Vivo X300 FE ক্যামেরার সঙ্গে যুক্ত থাকা 200 মিমি লেন্সের ছবি শেয়ার করেছেন। এটি ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি করার জন্য আদর্শ বিকল্প হয়ে উঠতে পারে। তাঁর দাবি, হ্যান্ডসেটের বেস মডেলে 256 জিবি স্টোরেজ থাকবে। টপ মডেলে স্টোরেজের পরিমাণ হবে 512 জিবি। উভয় ভ্যারিয়েন্টে সাথে 12 জিবি র‍্যাম পাওয়া যাবে।

তবে লেন্সটি আলাদা করে কিনতে হবে৷ লেন্সের কিটে Zeiss ব্র্যান্ডিং দেখা গিয়েছে। আসন্ন ডিভাইসের জন্য আলাদা মাইক্রোসাইট ভিভো ইন্ডিয়ার অনলাইন স্টোর, ফ্লিপকার্ট, ও অ্যামাজনে লাইভ হয়েছে। Vivo X300 FE মার্চে রাশিয়াতে লঞ্চ হয়েছে। এটি ভারতে একই ফিচার, ডিজাইন, এবং স্পেসিফিকেশনের সাথে আসবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, রাশিয়াতে লঞ্চ হওয়া ভিভো এক্স300 এফই 6.31 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড স্ক্রিন অফার করে। এতে 120 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন (2,640 x 1,216 পিক্সেল), এবং 5,000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট আছে। স্ক্রিনের নিচে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। হ্যান্ডসেটে পাওয়ার ব্যাকআপ প্রদান করে 6,500mAh ব্যাটারি, যার সাথে 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট বর্তমান।

ভিভোর ফ্ল্যাগশিপ ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এটি f/1.57 অ্যাপারচার, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, f/2.2 অ্যাপারচার ও 110 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা নিয়ে গঠিত। সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেল (f/2.0)। উভয় ক্যামেরা 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।

Vivo X300 FE মডেলে ইনফ্রারেড ব্লাস্টার, স্টেরিও স্পিকার, এবং IP68 + IP69 স্তরের ধুলো ও জলরোধী ক্ষমতা আছে। এটি রাশিয়াতে 60,214 রুবলে (256 জিবি) বিক্রি হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 71,000 টাকার সমান।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Fresh and premium IP69-rated design
  • Lighter Telephoto Extender Gen 2 works well
  • Vibrant 120Hz LTPO display
  • OriginOS 6 is highly customisable
  • Good raw performance
  • 40W wireless charging
  • Great battery life
  • Bad
  • Poor ultrawide camera
  • Average selfie camera
  • No HDR video recording option
  • Gets hot when recording video
 
KEY SPECS
Display 6.31-inch
Processor Snapdragon 8 Gen 5
Front Camera 50-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel
RAM 12GB
Storage 256GB, 512GB
Battery Capacity 6,500mAh
OS Android 16
Resolution 1,216x2,640 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme 16T 5G আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে, বিশাল 8,000mAh ব্যাটারি ও স্মার্ট ফিচার্স থাকবে
  2. 2000 টাকা ছাড়ে OnePlus Nord CE 6 Lite ফোনের সেল শুরু, কুড়ি হাজারের নিচে সেরা ফোন?
  3. রিস্টার্ট আর সুইচ অফ এক জিনিস নয়, স্মার্টফোন কাজ না করলে কোন অপশন বেশি কার্যকরী?
  4. HP OmniPad 12: দীর্ঘ 16 বছর পর ফের ভারতে ট্যাব লঞ্চ করল HP, ফুল চার্জে 18 ঘন্টা চলবে
  5. Android ফোনের দামে iPhone 15, স্টক শেষ হওয়ার আগে ফ্লিপকার্টে কিনে নিন
  6. ওয়াশিং মেশিনে ময়লা কাপড় কাচতে কত টাকার বিদ্যুৎ খরচ হয়? 99 শতাংশ মানুষ বলতে পারবে না
  7. 200MP ক্যামেরার Samsung স্মার্টফোনে 40,000 টাকা ছাড়, এমন অফার একবারই
  8. Jio-এর সস্তা প্ল্যানে বড় চমক, ফ্রি Netflix, Prime Video, আনলিমিটেড কলিং, ও 5G ডেটা
  9. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন হতে পারে
  10. Realme C100x কম দামে 8000mAh ব্যাটারি, 50MP AI ক্যামেরা, ও 24GB ডাইনামিক র‍্যামের সঙ্গে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.