10,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে 200MP ক্যামেরার Vivo স্মার্টফোন, অফার কোথায় দেখুন

Vivo 300 Pro ফ্লিপকার্টে 10,000 টাকা সস্তায় কেনার সুযোগ।

10,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে 200MP ক্যামেরার Vivo স্মার্টফোন, অফার কোথায় দেখুন

Photo Credit: Vivo

Vivo 300 Pro has a 200-megapixel periscope telephoto camera

হাইলাইট
  • Vivo 300 Pro নির্দিষ্ট ক্রেডিট কার্ডে 10,000 টাকা ছাড়ে কেনা যাচ্ছে
  • এটি 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরার সঙ্গে এসেছে
  • Vivo X500 সিরিজ সেপ্টেম্বরে চীনে লঞ্চ হতে পারে
বিজ্ঞাপন

Vivo X500 সিরিজ সেপ্টেম্বরে চীনে লঞ্চ হওয়ার কথা শোনা যাচ্ছে। তার আগে গত বছরের Vivo 300 Pro এখন ভারতে 10,000 টাকা ছাড়ে কেনার সুযোগ চলে এসেছে। আপনি যদি দুর্ধর্ষ ক্যামেরার ফ্ল্যাগশিপ ফোন ব্যবহার করতে চান, তাহলে এই মডেল উপযুক্ত বিকল্প বললে অত্যুক্তি করা হবে না। ভিভো ফ্লিপকার্টে ক্রেডিট কার্ডের মাধ্যমে করা পেমেন্ট ও EMI প্ল্যানে ডিসকাউন্ট দিচ্ছে। Vivo 300 Pro মডেলে Zeiss-এর তৈরি ইমেজিং সিস্টেম, 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, 120 FPS-এ 4K ডলবি ভিশন ভিডিও রেকর্ডিং সাপোর্ট, MediaTek Dimensity 9500 প্রসেসর, IP68 + IP69 রেটিং, ও 90W ফাস্ট চার্জিং ফিচার আছে।

Vivo X300 Pro দাম ও অফার 

Vivo X300 Pro ফ্লিপকার্টে 1,19,999 টাকায় লিস্টেড আছে। এটি 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজের একটাই ভ্যারিয়েন্টে উপলব্ধ। ফোনের প্রোডাক্ট পেজ থেকে জানা গিয়েছে, SBI, Axis ও HDFC ব্যাঙ্কের 9 মাসের নো-কস্ট EMI স্কিমে 10,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে।

এছাড়াও, গ্রাহকরা সরাসরি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ড ব্যবহার করে কিনলে 10,000 টাকা ছাড় দেওয়া হবে। ডিভাইসটি ডিউন গোল্ড এবং এলিট ব্ল্যাক রঙের মধ্যে বেছে নেওয়া যাবে।

Vivo X300 Pro স্পেসিফিকেশন ও ফিচার্স

ভিভো এক্স300 প্রো-এর সামনে 6.78 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+, Dolby Vision, 1.5K রেজোলিউশন, সর্বোচ্চ 4,500 নিট ব্রাইটনেস, ও 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। স্ক্রিনের নিচে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। এতে লঞ্চের সময় Android 16 নির্ভর Origin OS 6 প্রি-ইনস্টলড ছিল। সংস্থা পাঁচটি অপারেটিং সিস্টেম আপগ্রেড ও সাত বছর সিকিউরিটি প্যাচ প্রদান করবে।

ভিভোর এই ফোনের মুখ্য আকর্ষণ ক্যামেরা সেটআপ। এটি OIS CIPA 5.5 এবং f/1.57 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল Sony-LYT-828 মেইন ক্যামেরা, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন-সহ 200 মেগাপিক্সেল HPB APO পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, এবং 50 মেগাপিক্সেল Samsung JN1 আল্ট্রাওয়াইড ক্যামেরার সঙ্গে এসেছে। পিছনের ক্যামেরা 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম। ছবির প্রি-প্রসেসিং এবং পোস্ট-প্রসেসিং এর জন্য আলাদা চিপ আছে।

হ্যান্ডসেটের 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা 4K পর্যন্ত রেজোলিউশনে ভিডিও শুট করতে পারে। Vivo X300 Pro ফ্ল্যাগশিপ মিডিয়াটেক ডাইমেনসিটি 9500 প্রসেসর দ্বারা চালিত। এটি 16 জিবি LPDDR5x র‍্যাম ও 512 জিবি UFS 4.1 ডুয়াল চ্যানেল স্টোরেজের সঙ্গে যুক্ত। ডিভাইসে 6,510mAh ব্যাটারি আছে, যা রিভার্স ওয়্যার্ড, 40W ওয়্যারলেস, ও রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 10,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে 200MP ক্যামেরার Vivo স্মার্টফোন, অফার কোথায় দেখুন
  2. বুধবার লঞ্চের আগেই Apple Foldable iPhone-এর দাম ও স্পেসিফিকেশন ফাঁস
  3. BGMI নতুন করে আরও 50টি রিডিম কোড প্রকাশ করল, এবারের রিওয়ার্ডে বড় চমক
  4. iPhone 18 Pro সিরিজের সঙ্গে 7 ইঞ্চি টাচস্ক্রিনের নতুন HomePod? আগামী সপ্তাহের Apple ইভেন্টে বড় চমক
  5. GPT 6 Astra: বিশ্বের সবচেয়ে উন্নত AI মডেল প্রকাশ করল OpenAI, শুরু হবে AGI-এর যুগ?
  6. Poco X8 Power ভারতে 10,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হল, বাজারে এল নতুন X8 মডেলও
  7. Infinix Hot 70 Pro 5G ভারতে অভিনব ফিচারের সঙ্গে লঞ্চ হল, ফোনের পিছনে দেখা যাবে অ্যানিমেশন
  8. iPhone 18 Pro সিরিজে ফিরতে পারে সিলভার
  9. Vivo V80 Lite 5G: চীনের বাইরে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন লঞ্চ হল
  10. পুজোর আগে Airtel-এর উপহার, 1 বছর বিনামূল্যে Super Duolingo সাবস্ক্রিপশন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »