Vivo X300 Ultra-এর গ্লোবাল দাম ফাঁস, আইফোনকে চ্যালেঞ্জ বিশ্বের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোনের

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 3 এপ্রিল 2026 21:53 IST
হাইলাইট
  • Vivo X300 Ultra এপ্রিলের শেষে গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে
  • এটি বিশ্বের প্রথম ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন
  • স্মার্টফোনে ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর আছে

Vivo X300 Ultra has two 200-megapixel rear cameras

Photo Credit: Vivo

Vivo X300 Ultra বিশ্বের প্রথম ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে মার্চের চতুর্থ সপ্তাহে চীনে লঞ্চ হয়েছে। ভিভো ইতিমধ্যেই নিশ্চিত করেছে, এটি এপ্রিলের শেষে অন্যান্য গ্লোবাল মার্কেটে উপলব্ধ হবে। চাইনিজ মার্কেটের বাইরে অফিসিয়াল লঞ্চ হওয়ার আগেই এখন ফ্ল্যাগশিপ ক্যামেরা ফোনটির গ্লোবাল প্রাইস ফাঁস হয়েছে। রিপোর্ট বলছে, আগে যে দাম অনুমান করা হয়েছিল, তার থেকে কিছুটা সস্তায় Vivo X300 Ultra বিশ্ববাজারে আসবে। ভিভো তাদের নতুন স্মার্টফোনের হাত ধরে মোবাইল ফটোগ্রাফির সংজ্ঞা পুরো পাল্টে দিয়েছে। এটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, ও ডলবি ভিশনের সাথে 4K 120fps  ভিডিও রেকর্ডিং অফার করে।

গ্লোবাল মার্কেটে Vivo X300 Ultra-এর দাম

বিখ্যাত টিপস্টার রোলান্ড কোয়ানডিট জানিয়েছেন, Vivo X300 Ultra মডেলের টপ 16 জিবি র‍্যাম + 1 টিবি স্টোরেজ অপশনের দাম ইউরোপে 1,900 ইউরো রাখা হবে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 2,03,300 টাকার সমান। যদিও প্রাথমিক খবর ছিল যে গ্লোবালি 1,999 ইউরোতে (প্রায় 2,14,000 টাকা) লঞ্চ হতে পারে। এক কথায়, ভিভোর ডুয়াল 200MP ক্যামেরা ফোন শুধুমাত্র একটি সাধারণ ফ্ল্যাগশিপ মডেল নয়, বরং আল্ট্রা প্রিমিয়াম ক্যাটেগরির ডিভাইস হিসেবে আসতে পারে।

উল্লেখ্য, iPhone 17 Pro Max-এর 1 টিবি স্টোরেজ ভার্সনের দাম ইউরোপে 1,989 ইউরো থেকে শুরু, যা ভারতীয় মুদ্রায় প্রায় 2,12,800 টাকার সমান। 2 টিবি স্টোরেজ কিনতে খরচ 2,300 ইউরো (প্রায় 2,46,000 টাকা)। অর্থাৎ Vivo X300 Ultra-কে সরাসরি আইফোনের প্রতিদ্বন্দ্বী হিসেবে তুলে ধরতে চাইছে কোম্পানি।

প্রসঙ্গত, চীনে Vivo X300 Ultra-এর বেস 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 6,999 ইউয়ান (প্রায় 95,000 টাকা)। অন্য দিকে, 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ, 16 জিবি র‍্যাম + 512 স্টোরেজ, ও 16 জিবি র‍্যাম + 1 টিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 7,499 ইউয়ান (প্রায় 1,02,800 টাকা), 7,999 ইউয়ান (প্রায় 1,09,650 টাকা), ও 8,999 ইউয়ান (প্রায় 1,23,330 টাকা)।

স্পেসিফিকেশনের কথা বললে, ভিভো এক্স300 আল্ট্রা তিনটি রিয়ার ক্যামেরার সঙ্গে এসেছে। এতে 200 মেগাপিক্সেল Sony LYTIA 901 প্রাইমারি সেন্সর, 200 মেগাপিক্সেল Samsung HPO ZEISS পেরিস্কোপ টেলিফটো লেন্স, এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে৷ ফোনের সামনে 6.82 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট এবং 2K রেজোলিউশন (3,168 x 1,440 পিক্সেল) সাপোর্ট করে।

সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে একটি আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ভিভোর নতুন ফ্ল্যাগশিপে 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ 6,600mAh ব্যাটারি বর্তমান। ভিভো স্মার্টফোনটির সাথে দুই ধরনের বিশেষ টেলিকনভার্টার লেন্স অফার করছে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Versatile cameras and feature-rich
  • Camera kit to extend usability
  • Excellent display
  • Flagship performance
  • Solid battery life
  • Good camera-focused design with IP68/IP69 rating
  • Bad
  • Expensive
  • Teleconverter lenses sold separately are also costly
  • Not for everyone
 
KEY SPECS
Display 6.82-inch
Processor Snapdragon 8 Elite Gen 5
Front Camera 50-megapixel
Rear Camera 200-megapixel + 50-megapixel + 200-megapixel
RAM 12GB
Storage 256GB
Battery Capacity 6600mAh
OS Android 16
Resolution 1440x3168 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Nothing Phone 4b লঞ্চের আগেই বড় তথ্য প্রকাশ্যে, Snapdragon প্রসেসরেই বাজি সংস্থার
  2. iPhone 18 সিরিজের লঞ্চের তারিখ ও দাম ফাঁস, Apple-এর বড় প্ল্যান প্রকাশ্যে
  3. Samsung Galaxy M47 5G বাজেটের মধ্যে লঞ্চ হল ভারতে, 6 বছরের নিশ্চিত আপডেট, সঙ্গে দুর্দান্ত ফিচার্স
  4. Flipkart GOAT সেলে আইফোনে হাজার হাজার টাকা ছাড়, দাম বাড়ার আগে কম দামে কেনার শেষ সুযোগ
  5. 120W ফাস্ট চার্জিং ও 32MP সেলফি ক্যামেরার Realme ফোন 8,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে
  6. Moto Tab 70 Pro ফোনের চেয়েও সস্তায় 10,200mAh ব্যাটারি, 13 ইঞ্চি ডিসপ্লে, ও চারটি JBL স্পিকার-সহ লঞ্চ হল
  7. Oppo Reno 16 FS দুর্দান্ত 50MP সেলফি ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, ছবি তোলা যাবে রিমোটে
  8. Vivo Y6a বিশাল 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, দাম কত
  9. Vivo X Fold 6 লঞ্চ হল 200MP Zeiss ক্যামেরা এবং 7,000mAh ব্যাটারি-সহ, ফোনেই এবার DSLR-এর ম্যাজিক
  10. IBM বিশ্বের প্রথম সাব-1 ন্যানোমিটার চিপ বানিয়ে চমকে দিল, বদলে যাবে AI থেকে স্মার্টফোন-কম্পিউটারের ভবিষ্যত
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.