নতুন ভেরিয়েন্টে ভারতে এল Vivo Y12

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 1 জুলাই 2019 17:19 IST
হাইলাইট
  • 3GB + 64GB ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে Vivo Y12
  • ফোনের ভিতরে রয়েছে MediaTek Helio P22 চিপসেট
  • থাকছে ট্রিপল ক্যামেরা আর 5,000 mAh ব্যাটারি

Vivo Y12 ফোনে থাকছে 5,000 mAh ব্যাটারি

গত মাসে 4GB RAM আর 32GB  স্টোরেজ ভেরিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছিল Vivo Y12। এবার 3GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট লঞ্চ হল এই স্মার্টফোন। মেমোরি আর স্টোরেজ ছাড়া নতুন ভেরিয়েন্টে অন্য কোন পার্থক্য থাকছে না। Y সিরিজের নতুন ফোনে থাকছে HD+ ফুল ভিউ ডিসপ্লে। এই ফোনের ভিতরে রয়েছে একটি MediaTek Helio P22 চিপসেট। ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে এই ক্যামেরা কাজ করবে। এই ক্যামেরায় থাকছে একটি 13  মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সেলফি তোলার জন্য Y12 এ থাকছে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা। Vivo Y12 ফোনে রয়েছে একটি আল্ট্রা গেম মোড আর 5,000 mAh  ব্যাটারি।

Vivo Y12 এর দাম

ভারতে 3GB RAM আর 64GB স্টোরেজে Vivo Y12  এর দাম 11,990 টাকা। অন্যদিকে 4GB RAM আর 32GB স্টোরেজে এই ফোন কিনতে খরচ হবে 12,490 টাকা।

Vivo Y12 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Vivo Y12 ফোনে Andorid Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে Funtouch OS 9 স্কিন। এই ফোনে রয়েছে একটি 6.35 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে MediaTek Helio P22 চিপসেট, 4GB পর্যন্ত RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ।

ছবি তোলার জন্য Vivo Y12 ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল আর 2 মেগাপিক্সেল সেন্সর। এই ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে একগুচ্ছ ফিচার থাকছে। সেলফি তোলার জন্য Vivo Y12 এ থাকছে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Vivo Y12 ফোনে রয়েছে 4G LTE, dual-band Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, FM radio, Micro-USB পোর্ট। ফোনের ভিতরে থাকছে একটি 5,000 mAh ব্যাটারি। Vivo Y12 এর ওজন 190.5 গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Reno সিরিজের স্মার্টফোন 10,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে, ফ্লিপকার্টে বাম্পার ডিসকাউন্ট
  2. Vivo V70 ফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস, 50MP সেলফি ক্যামেরা ও 6500mAh ব্যাটারি থাকছে
  3. Xiaomi 17T Pro স্মার্টফোনের ফিচার্স লিক হল, 8500mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিং থাকতে পারে
  4. Brave Ark: বড় টাচস্ক্রিন ও 14550mAh ব্যাটারির সাথে ভারতে লঞ্চ হল Android PC, দাম জেনে নিন
  5. YouTube: ইংরেজি বুঝতে সমস্যা? এবার ইউটিউবে বাংলা ও হিন্দি সহ 27টি ভাষায় অনুবাদ করা যাবে সমস্ত ভিডিও
  6. iPhone 17e: অ্যাপলের সবচেয়ে সস্তা আইফোনের লঞ্চের তারিখ ফাঁস, বাজারে আসছে ফেব্রুয়ারিতে
  7. Samsung Galaxy A07 5G ভারতে কম দামে 6000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, 6 বছর Android আপডেট পাবে
  8. 10,001mAh ব্যাটারির সাথে Realme P4 Power 5G ফোনের সেল শুরু হল, অফারে 2,000 টাকা ছাড়
  9. Vivo V70 ও V70 Elite ভারতে ফেব্রুয়ারি 19 লঞ্চ হচ্ছে, 50MP সেলফি ক্যামেরা সহ 6500mAh ব্যাটারি থাকবে
  10. Google Pixel 10a ফেব্রুয়ারিতে বাজারে আসছে, অবশেষে লঞ্চের তারিখ ঘোষণা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.