Vivo Y31T 5G ভারতে তিনটি ভ্যারিয়েন্টে লঞ্চ হবে।
Photo Credit: Vivo
Vivo Y31T 5G will feature up to 256 GB of Stoarge
খুব সম্প্রতি ভিভো ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে Vivo Y31T 5G স্পট করা গিয়েছিল। সেখান থেকে ফোনটির ডিজাইন, সমস্ত স্পেসিফিকেশন, এবং ফিচার্স প্রকাশ্যে এসেছিল। আর এখন সংস্থার তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগেই দাম ফাঁস হয়েছে। Vivo Y31T 5G ভারতের বাজারে 256 জিবি পর্যন্ত স্টোরেজ অপশনে বিক্রি হবে। এটি তিনটি রঙের মধ্যে বেছে নেওয়া যাবে। ভিভোর এই ফোনে পাওয়ারফুল 7,200mAh ব্যাটারি, IP68 + IP69 রেটিং, 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, এবং Snapdragon 4 Gen 2 প্রসেসর থাকতে চলেছে। হ্যান্ডসেটে বেশ কিছু স্মার্ট AI ফিচার্সও পাওয়া যাবে।
টিপস্টার সঞ্জু চৌধুরি সামাজিক গণমাধ্যম প্ল্যাটফর্ম X-এর একটি পোস্টে ভিভোর নতুন ফোনের দাম ফাঁস করেছেন। তাঁর দাবি, Vivo Y31T 5G ভারতে 25,999 টাকায় লঞ্চ হবে। বেস মডেলে 4 জিবি র্যাম এবং 128 জিবি অনবোর্ড স্টোরেজ থাকবে। এটি 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 6 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ অপশনেও লঞ্চ হবে। এদের দাম যথাক্রমে 29,999 টাকা ও 34,999 টাকা হবে।
ডিভাইসটি ক্রিমসন রেড, গোল্ড মিস্ট, ও সিশোর গ্রীন কালার অপশনে কেনা যাবে। ভিভো এখনও ফোনটির দাম বা লঞ্চের তারিখ ঘোষণা করেনি। তবে সংস্থার তরফে খুব শীঘ্রই এই বিষয় নিয়ে প্রেস রিলিজ আসবে বলে আশা করা যায়।
কোম্পানির ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, ভিভোর নতুন ফোনে 6.75 ইঞ্চি LCD ডিসপ্লে রয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,608 x 720 পিক্সেল রেজোলিউশন, ও 1,250 নিট পিক ব্রাইটনেস অফার করে। ফোনে অরিজিন আইল্যান্ড, ওয়েট হ্যান্ড টাচ, এআই ক্যাপশন, এআই ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্ট, এবং এআই ক্রিয়েশন ফিচার পাওয়া যাবে।
ভিভো ওয়াই31টি 5G ডুয়াল ব্যাক ক্যামেরা পেয়েছে। ফোনের পিছনে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও 2 মেগাপিক্সেল বোকেহ সেন্সর আছে। এটি লাইভ ফটো, স্লো-মো, টাইম-ল্যাপস, ও প্রো-এর মতো মোড অফার করবে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।
ভিভোর নয়া ফোনে ব্যবহৃত 7,200mAh ব্যাটারি 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সংস্থার দাবি, এটি ফুল চার্জে 32 ঘন্টা ভিডিও স্ট্রিমিং, 62 ঘন্টা মিউজিক প্লেব্যাক, এবং 11.4 ঘন্টা গেমিং টাইম অফার করবে। এতে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে। এই ফোনে Android 16 ভিত্তিক OriginOS 6 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড আছে। হ্যান্ডসেটের ওজন 219 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Sony's Live Service Co-Op Game Horizon Hunters Gathering Reportedly Being Rebooted After Poor Player Feedback