Helio P22 চিপসেট আর 128GB স্টোরেজ সহ লঞ্চ হল Vivo Y93s

বিজ্ঞাপন
Tasneem Akolawala, আপডেট: 11 ডিসেম্বর 2018 15:23 IST
হাইলাইট
  • লঞ্চ হল Vivo Y93s।
  • চিনে Vivo Y93s ফোনের দাম 1,698 ইউয়ান
  • Vivo Y93s ফোনের ডিসপ্লের উপরে থাকছে ওয়াটারড্রপ স্টাই নচ

Vivo Y93s ফোনের ভিতরে রয়েছে 4,030mAh ব্যাটারি

লঞ্চ হল Vivo Y93s। সম্প্রতি চিনে এই স্মার্টফোন লঞ্চ করেছে Vivo। Vivo Y93 এর মতো দেখতে হলেও Vivo Y93s এ থাকছে বেশি স্টোরেজ। Vivo Y93s ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P22 চিপসেট আর 128GB স্টোরেজ। Vivo Y93 ফোনে ছিল Qualcomm Snapdragon 439 চিপসেট আর 64GB স্টোরেজ। দুটি ফোনেই রয়েছে 6.2 ইঞ্চি ডিসপ্লে, ওয়াটারড্রপ নচ আর ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ।

 

আরও পড়ুন: ভারতে লঞ্চ হল Asus ZenFone Max Pro M2 আর ZenFone Max M2

আরও পড়ুন: সস্তা হল Oppo A3s

 

Vivo Y93s এর দাম

চিনে Vivo Y93s ফোনের দাম 1,698 ইউয়ান (প্রায় 17,700 টাকা)। 4GB RAM আর 128GB স্টোরেজে পাওয়া যাবে এই স্মার্টফোন। Vivo Y93s ফোনের ডিসপ্লের উপরে থাকছে ওয়াটারড্রপ স্টাই নচ।

Advertisement

 

আরও পড়ুন: ছোট্ট নচ, 4000 mAh ব্যাটারি সহ লঞ্চ হল Huawei Enjoy 9

আরও পড়ুন: নতুন রঙে বাজারে এল Vivo V11 Pro

Advertisement

 

Vivo Y93s স্পেসিফিকেশান

ডুয়াল সিম Vivo Y93s এ Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরে চলবে Funtouch 4.5 স্কিন। Vivo Y93s এ রয়েছে একটি 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ। ফোনের ভিতরে রয়েছে MediaTek Helio P22 চিপসেট, 4GB RAM আর 128GB স্টোরেজ।

Advertisement

ছবি তোলার জন্য Vivo Y93s এ রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় একটি 13MP প্রাইমারি সেন্সার আর একটি 2 MP সেকেন্ডারি সেন্সার থাকবে। সেলফি তোলার জন্য Vivo Y93s এ রয়েছে একটি 8MP ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Vivo Y93s এ রয়েছে 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS আর OTG। Vivo Y93s এ রয়েছে একটি 4,030 mAh ব্যাটারি।

 
KEY SPECS
Display 6.20-inch
Processor MediaTek Helio P22
Front Camera 8-megapixel
Rear Camera 13-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 128GB
Battery Capacity 4030mAh
OS Android 8.1 Oreo
Resolution 720x1580 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Apple Pay লঞ্চ হল ভারতে, UPI-এর থেকে কতটা আলাদা জেনে নিন
  2. iQOO 16 লঞ্চ হল, চোখ কপালে তোলার মতো ফিচার্স নিয়ে বাজারে নয়া ফ্ল্যাগশিপ
  3. MRP-র এবার আসল দাম ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 কিনতে কত খরচ
  4. 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
  5. Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  6. Oppo K14 Plus 5G ভারতে 8,000mAh ব্যাটারি, 144Hz অ্যামোলেড স্ক্রিন, 50MP OIS ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  7. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  8. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  9. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  10. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.