ভারতে Vivo V11 Pro –র দাম 25,990 টাকা। এই দামেই সুপারনোভা রেড কালার ভেরিয়েন্টে ভারতে Vivo V11 Pro পাওয়া যাবে। 6GB RAM ও 64GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোন।
সুপারনোভা রেড কালারে বিক্রি শুরু হয়েছে Vivo V11 Pro
সেপ্টেম্বরে ভারতে লঞ্চ হয়েছিল Vivo V11 Pro। ভারতে এই ফোনের দাম 25,990 টাকা। সেপ্টেম্বরে দুটি আলাদা রঙে ভারতে এই স্মার্টফোন বিক্রি শুরু হয়েছিল। এবার নতুন রঙে ভারতে এল Vivo V11 Pro। সুপারনোভা রেড কালারে ভারতে Vivo V11 Pro পাওয়া যাবে। এই ফোনে ডিসপ্লের নীচে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এর সাথেই থাকবে ওয়াটার ড্রপ নচ, 6GB RAM আর 64GB স্টোরেজ। ফাস্ট চার্জিং ও ফেস আনলক ফিচার সহ পাওয়া যায় V11 Pro।
আরও পড়ুন: সস্তা হল Oppo A5
ভারতে Vivo V11 Pro –র দাম 25,990 টাকা। এই দামেই সুপারনোভা রেড কালার ভেরিয়েন্টে ভারতে Vivo V11 Pro পাওয়া যাবে। 6GB RAM ও 64GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোন। সুপারনোভা রেড সহ এখন মোট তিনটি রঙে ভারতে Vivo V11 Pro বিক্রি হচ্ছে। ইতিমধ্যেই Vivo e-Store, Amazon, Flipkart Paytm Mall থেকে সুপারনোভা রেড Vivo V11 Pro বিক্রি শুরু হয়েছে।
আরও পড়ুন: ভারতে লঞ্চ হল Asus ZenFone Max Pro M2 আর ZenFone Max M2
ডুয়াল সিম Vivo V11 Pro তে চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। V11 Pro তে থাকবে একটি 6.41 ইঞ্চি Super AMOLED ডিসপ্লে। 19.5:9 অ্যাসপেক্ট রেশিওর এই ডিসপ্লের ফলেই ফোনের স্ক্রিন টু বডি রেশিও বেড়ে হয়েছে 91.27 শতাংশ। ফোনের ভিতরে থাকবে Snapdragon 660 চিপসেট, Adreno 512 GPU, 6GB RAM আর 128GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Vivo V11 Pro তে থাকবে একটি 12MP ও 5MP ডুয়াল রিয়ার ক্যামেরা Vivo X21 আর Vivo NEX ফোনে একই ক্যামেরা ব্যবহার হয়েছে। সেলফি তোলার জন্য এই ফোনে থাকবে 25MP ফ্রন্ট ক্যামেরা। দুটি ক্যামেরাতেই আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট থাকবে। সামনের ক্যামেরা দিয়ে ফোনের ফেস আনলক কাজ করবে।
কানেক্টিভিটির জন্য Vivo V11 Pro তে থাকবে 4G VoLTE, ডুয়াল ব্যান্ড (2.4GHz and 5GHz) Wi-Fi, Bluetooth v4.2, GPS/ A-GPS, Micro-USB সাথে OTG আর 3.5 মিমি হেডফোন জ্যাক। Vivo V11 Pro এর ভিতরে থাকবে একটি 3,400 mAh ব্যাটারি। তবে এই ফোনে USB Type C এর পরিবর্তে microUSB পোর্ট ব্যবহার করেছে Vivo। কানেক্টিভিটির জন্য V11 Pro তে থাকবে Wi-Fi 802.11 আর Bluetooth 5.0।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
Philips 5G Smartphone India Launch Date Confirmed: Here’s What We Know
Boltt Reveals Software Update Policy for Ace 5G and Evo Ahead of September 1 Sale
Samsung Galaxy Tab S12 Ultra Allegedly Listed on Geekbench With MediaTek Dimensity 9500 Chipset