আজ Vivo Z1 Pro লঞ্চ সরাসরি দেখবেন কীভাবে?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 3 জুলাই 2019 10:22 IST
হাইলাইট
  • নতুন দিল্লিতে লঞ্চ হবে Vivo Z1 Pro
  • YouTube থেকে সরাসরি দেখা যাবে এই লঞ্চ
  • Flipkart থেকে পাওয়া যাবে এই স্মার্টফোন

Vivo Z1 Pro ফোনে থাকছে 32MP সেলফি ক্যামেরা

বুধবার ভারতে লঞ্চ হচ্ছে Vivo Z1 Pro। আজ দুপুর 12 টায় নতুন দিল্লিতে এক ইভেন্টে নতুন এই স্মার্টফোন লঞ্চ করবে Vivo। ইতিমধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে Vivo Z1 Pro এর টিজার প্রকাশিত হয়েছে। এই ফোনে থাকছে Snapdragon 712 চিপসেট, 32MP সেলফি ক্যামেরা, হোল পাঞ্চ ডিসপ্লে আর 5,000 mAh ব্যাটারি। ফোনের পিছনে তিনটি ক্যামেরার সাথেই থাকছে LED ফ্ল্যাশ আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

ভারতে Vivo Z1 Pro লঞ্চ YouTube থেকে সরাসরি দেখা যাবে। আজ দুপুর 12 টায় এই লঞ্চ ইভেন্ট শুরু হবে। Vivo Z1 Pro লঞ্চ অনলাইনে সরাসরি দেখতে নীচে প্লে বাটনে ক্লিক করুন।

Advertisement

Vivo Z1 Pro এর সম্ভাব্য দাম

এখনও Vivo Z1 Pro এর দাম প্রকাশ করেনি চিনের কোম্পানিটি। ইতিমধ্যেই Flipkart এ এই ফোনের জন্য আলাদা পেজ তৈরী হয়েছে। 3 জুলাই লঞ্চের পরে এই ফোনের সঠিক দাম জানা যাবে।

Advertisement

চিনে Z5x ফোনের নাম বদলে ভারতে আসছে Z1 Pro। তাই সেই ফোনের আশেপাশে ভারতে Vivo Z1 Pro এর দাম হতে পারে। চিনে Vivo Z5x এর দাম শুরু হচ্ছে 1,398 ইউয়ান (প্রায় 14,400 টাকা) থেকে। টপ ভেরিয়েন্টে এই ফোন কিনতে 1,998 ইউয়ান (প্রায় 20,500 টাকা) খরচ হবে।

Vivo Z1 Pro এর সম্ভাব্য স্পেসিফিকেশন

ডুয়াল সিম Vivo Z1 Pro ফোনে থাকছে Snapdragon 712 চিপসেট। এই চিপসেটে  30 ফ্রেম প্রতি সেকেন্ড স্পিডে 4K ভিডিও রেকর্ড করা যাবে। ফোনের ভিতরে থাকছে একটি 5,000 mAh ব্যাটারি।

Z1 Pro ফোনে থাকছে একটি 32 মেগাপিক্সেল পাঞ্চ হোল ডিসপ্লের সেলফি ক্যামেরা। ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। সাথে থাকছে LED ফ্ল্যাশ। গেমারদের জন্য এই ফোনে থাকছে একটি আলাদা গেমিং মোড।

Advertisement

Vivo Z1 Pro ফোনে থাকছে পান্স হোল ডিসপ্লে। ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good overall performance
  • Very good battery life
  • Decent cameras
  • Good value for money
  • Bad
  • Bulky and heavy
 
KEY SPECS
Display 6.53-inch
Processor Qualcomm Snapdragon 712
Front Camera 32-megapixel
Rear Camera 16-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 5000mAh
OS Android Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. এক হাতে iPhone, অন্য হাতে AI, নতুন CEO জন টার্নাসের সামনে Apple-এর ভবিষ্যৎ তৈরির কঠিন চ্যালেঞ্জ
  2. বারবার দাম বাড়ার পর এবার 6,200 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Nothing Phone 4a Pro
  3. UPI AutoPay: খুশির খবর, পুজোর আগে ইউপিআই অটোপে সিস্টেমে আসছে বড় সুবিধা
  4. আগস্ট 31-এর 50টি নতুন BGMI রিডিম কোড দেখুন, Dracostride জিতে নিন
  5. iPhone Ultra ভাঙলে মাথায় হাত! শুধু স্ক্রিন বদলাতেই 1 লাখের বেশি খরচ হতে পারে
  6. Samsung Galaxy S26 FE আসতেই 12,000 টাকা সস্তা হল Galaxy S25 FE
  7. বাস-ট্রেনে ব্লুটুথ অন রেখে গান শোনা কতটা নিরাপদ, ফোন হ্যাক হতে পারে কি?
  8. 5G-এর স্পিড এবং কভারেজ বাড়াতে বড় পদক্ষেপ, পুজোর আগেই চালু নতুন নিয়ম
  9. Oppo Find X10 সিরিজ পুজোর সময় ভারতে লঞ্চ হবে, প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন?
  10. Android System Intelligence: ফোনে লুকিয়ে থাকা এই অ্যাপের কাজ কী, বন্ধ থাকলে স্মার্টফোন কি অচল হবে?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.