200MP ক্যামেরা ও 8,000mAh ব্যাটারির সাথে আসতে পারে Xiaomi 17 Max, লঞ্চ কবে জেনে নিন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 28 জানুয়ারী 2026 16:29 IST
হাইলাইট
  • Xiaomi 17 Max ফোনে 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে
  • স্মার্টফোনটি 2026 সালের দ্বিতীয় ত্রৈমাসিকে লঞ্চ হতে পারে
  • ফোনে 8,000mAh ব্যাটারি মিলতে পারে

Xiaomi 17 is equipped with a triple camera setup

Photo Credit: Xiaomi

Xiaomi 17 Max চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) বাজারে আসতে পারে। এটি Xiaomi 17 লাইনআপের পঞ্চম মডেল হতে চলেছে। গত বছর এই সিরিজের অধীনে Xiaomi 17 (বেস), Xiaomi 17 Pro, Xiaomi 17 Pro Max, ও Xiaomi 17 Ulta চীনে লঞ্চ হয়েছে। পূর্বে জানা গিয়েছিল, আপকামিং স্মার্টফোনে পাওয়ারফুল 8,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার (mAh) ব্যাটারি দিতে পারে কোম্পানি। এখন একটি লেটেস্ট রিপোর্টে দাবি করা হয়েছে, এটি ক্যামেরা বিভাগেও বড় মাপের আপগ্রেড পাবে। Xiaomi 17 Max ট্রিপল ব্যাক ক্যামেরা সেটআপের সাথে আসতে পারে, যার মধ্যে একটি 200 মেগাপিক্সেল সেন্সর থাকবে।

Xiaomi 17 Max আসতে পারে 200MP ক্যামেরার সাথে

জনপ্রিয় চীনা টেক ব্লগার ডিজিটাল চ্যাট স্টেশন Weibo মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে একটি নামহীন ফোনের লঞ্চ টাইমলাইন ও ক্যামেরা স্পেসিফিকেশন ফাঁস করেছেন। পোস্টের নিচে কমেন্ট পড়ে অনুমান করা হচ্ছে, সেখানে Xiaomi 17 Max মডেলের কথাই বলা হয়েছে। ফোনের পিছনের অংশে মোট তিনটি ক্যামেরা দেখা যাবে। মেইন ক্যামেরায় 1/1.4 ইঞ্চির 200 মেগাপিক্সেল Samsung ISOCELL HPE সেন্সর থাকার দাবি করা হয়েছে।

সূত্র আরও জানিয়েছে, শাওমি 17 ম্যাক্স একটি 50 মেগাপিক্সেল 1/1.95 ইঞ্চি Sony পেরিস্কোপ টেলিফটো লেন্সও পেতে চলেছে। তৃতীয় ক্যামেরায় একটি স্ট্যান্ডার্ড 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স ব্যবহার হতে পারে। এছাড়াও, পোস্টে ফোনের ইমেজিং সিস্টেম যৌথভাবে তৈরির ইঙ্গিত দেওয়া হয়েছে। অর্থাৎ এতে Leica-টিউনড ক্যামেরা সিস্টেম থাকবে।

Xiaomi 17 Max এর সম্ভাব্য লঞ্চ টাইমলাইন এপ্রিল থেকে জুনের মধ্যে দেখানো হচ্ছে। তবে শাওমি এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করেনি। রিপোর্ট অনুসারে, ফোনে 8,000mAh ব্যাটারি থাকতে পারে। এটি 50W ওয়্যারলেস এবং 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সমর্থন করতে পারে। হ্যান্ডসেটে Snapdragon 8 Gen 5 বা Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর থাকতে পারে।

প্রসঙ্গত, Xiaomi 17 Ultra গত বছর ডিসেম্বরে লঞ্চ হয়েছে। এটি সংস্থার সর্বাধুনিক ক্যামেরা স্মার্টফোন। ফোনটির Leica এডিশনও বাজারে এনেছে তারা। স্মার্টফোনটির ক্যামেরা মডিউলের চারপাশে একটি ফিজিক্যাল জুম রিং যুক্ত আছে। এটি হাতে ঘুরিয়ে ছবি কাছে আনা বা দূরে সরানো যায়। এর মেইন ক্যামেরায় একটি 50 মেগাপিক্সেলের 1 ইঞ্চি সেন্সর ব্যবহার করা হয়েছে।

এছাড়াও, পিছনে 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট-সহ 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে। ব্যাক ক্যামেরা ডলবি ভিশন ফরম্যাটে 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। ফোনের সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। এটি 4K ভিডিও শুট করতে সক্ষম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Hasselblad ক্যামেরার ফ্ল্যাগশিপ ফোন মাত্র 36,999 টাকায়, জুনে সেরা অফার
  2. Vivo V70 Lite 5G স্মার্টফোন লঞ্চ হল, নামে লাইট থাকলেও ফিচারে হেভিওয়েট
  3. Instagram Plus: ইনস্টাগ্রাম প্লাস চালু হল বিশ্বজুড়ে, কোন কোন ফিচারের জন্য এখন টাকা গুনতে হবে দেখুন
  4. OnePlus Community Sale পাগল করা অফার দিচ্ছে, 17,000 টাকা ডিসকাউন্টে ফোন
  5. Redmi Turbo 5: পারফরম্যান্সের রাজা, রেডমির সবচেয়ে দ্রুততম ফোন 16 জুন ভারতে লঞ্চ হচ্ছে
  6. OnePlus Turbo 6X সিরিজের ডিজাইন প্রকাশ্যে, 8,000mAh ব্যাটারিতে বাজেট ফোনে বিপ্লব
  7. OnePlus Turbo 6X বাজেট স্মার্টফোনের সংজ্ঞা বদলে দেবে, বাজার কাঁপাতে জুনেই লঞ্চ
  8. Vi-এর বড় চমক, ফেসবুক-ইনস্টাগ্রাম লগইনে লাগবে না OTP বা পাসওয়ার্ড
  9. Infinix Smart 20 ভারতে 10 জুন লঞ্চ হচ্ছে, নেটওয়ার্ক ছাড়াই করা যাবে ফোন কল
  10. Xiaomi 17T: বেশি খরচ না করেই সেরা ক্যামেরা ফোন, চার বছর পর Xiaomi T সিরিজের মডেল এল ভারতে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.