Oppo, Vivo-দের টেক্কা দিতে Xiaomi তিনটি দুর্ধর্ষ ফোন আনছে, লঞ্চ কবে, ফিচার্স কেমন জেনে নিন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 31 ডিসেম্বর 2025 17:46 IST
হাইলাইট
  • Xiaomi 17 Ultra ডিসেম্বর 25 চীনে লঞ্চ হয়েছে
  • Xiaomi 17 ও Xiaomi 17 Ultra একই প্রসেসরে রান করে
  • Xiaomi T সিরিজ চার বছর পর ভারতে ফিরতে পারে

Xiaomi 17 Ultra is powered by a Snapdragon 8 Elite Gen 5 chipset

Photo Credit: Xiaomi

চাইনিজ Android স্মার্টফোন নির্মাতাদের মধ্যে Oppo, Vivo, OnePlus, ও iQOO ইতিমধ্যেই তাদের ফ্ল্যাগশিপ মডেল ভারতে লঞ্চ করেছে। Xiaomi একমাত্র ব্যতীক্রম। তবে জানা গিয়েছিল, Xiaomi 17 ও Xiaomi 17 Ultra জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে দেশের বাজারে রিলিজ হতে পারে। কিন্তু নতুন রিপোর্ট বলছে, ফোনগুলির লঞ্চ 2026 সালের মার্চে পিছিয়ে যেতে পারে। Xiaomi 17 ও Xiaomi 17 Ultra লঞ্চের এক মাস পর Xiaomi 17T ভারতে আসবে বলে দাবি করা হয়েছে। খবর সত্যি হলে, Xiaomi T সিরিজ চার বছরের বেশি সময় কেটে যাওয়ার পর ভারতে ফিরতে পারে।

Xiaomi 17, Xiaomi 17 Ultra, ও Xiaomi 17T ভারতে আসছে

টেক ব্লগার অভিষেক যাদব দাবি করেছেন, Xiaomi 17 এবং Xiaomi 17 Ultra এ দেশে 2026 সালের মার্চ মাসে আসতে পারে। তবে এটা যে অফিসিয়াল লঞ্চ টাইমলাইন নয়, তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। Xiaomi T সিরিজের যে মডেলটি শেষবার ভারতে লঞ্চ (জানুয়ারি, 2022) হয়েছিল, সেটি হল Xiaomi 11T Pro। তারপর এই সিরিজের কোনও নতুন ফোন এখানে আসেনি।

যদি খবর সত্যি হয়, তাহলে চার বছর পর Xiaomi 17T-এর হাত ধরে ভারতে কোম্পানির T লাইনআপের প্রত্যাবর্তন ঘটবে। প্রসঙ্গত, Xiaomi 17Xiaomi 17 Ultra-এর ভারতীয় ভ্যারিয়েন্ট কয়েকদিন আগে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-এর ছাড়পত্র পেয়েছে। শাওমির এক আধিকারিক জানিয়েছেন, Ultra মডেল গ্লোবাল মার্কেটে আগামী মাসে পা রাখবে। তবে ভারতে লঞ্চ করার বিষয়ে এখনও কিছু ঘোষণা হয়নি।

জানিয়ে রাখি, Xiaomi 17 Ultra ডিসেম্বর লঞ্চ হয়েছে। এটি শাওমির ইতিহাসে সবথেকে উন্নত ফ্ল্যাগশিপ ফোন। Xiaomi 17 Ultra-তে 6,800mAh ব্যাটারি রয়েছে যা 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 50 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। তবে গ্লোবাল ভার্সন 6,000mAah ব্যাটারি পাবে বলে শোনা যাচ্ছে। ফোনটিতে 1 ইঞ্চির সেন্সর-যুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। ব্যাক ক্যামেরা 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।

অন্য দিকে, Xiaomi 17 সেপ্টেম্বর মাসে দুনিয়ার প্রথম Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর চালিত স্মার্টফোন হিসেবে চীনে লঞ্চ হয়েছিল। এতে Leica-টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 16 জিবি পর্যন্ত র‍্যাম, 7,000mAh ব্যাটারি, Dolby Atmos প্রযুক্তির স্পিকার, 3,500 নিট পিক ব্রাইটনেস, IP68 স্তরের জল এবং ধুলো প্রতিরোধী রেটিং, ও 50W ওয়্যারলেস চার্জিংয়ের মতো বৈশিষ্ট্য আছে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Vibrant 12-bit LTPO AMOLED display
  • Impressive still cameras and video recording
  • Perfectly usable 8K video recording
  • Good battery life
  • 100W fast wired charging
  • 50W wireless charging (using proprietary dock)
  • Bad
  • Average ultrawide camera
  • AI tools need some polish
  • Poor ultrawide video recording
  • Preinstalled third-party app
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Snapdragon 8 Elite Gen 5
Front Camera 50-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel + 50-megapixel
RAM 12GB
Storage 256GB
Battery Capacity 6330mAh
OS Android 16
Resolution 2,656x1,220 pixels
NEWS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Superb cameras
  • Solid design
  • Bright display
  • Decent battery backup and 90W wired fast-charging support
  • Photography kit (sold separately)
  • Bad
  • Expensive
  • Stereo speakers aren't very loud
 
KEY SPECS
Display 6.90-inch
Processor Snapdragon 8 Elite Gen 5
Front Camera 50-megapixel
Rear Camera 50-megapixel + 200-megapixel + 50-megapixel
RAM 12GB
Storage 512GB
Battery Capacity 6,800mAh
OS Android 16
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2000 টাকা ছাড়ে OnePlus Nord CE 6 স্মার্টফোনের সেল শুরু, রয়েছে 8000mAh ব্যাটারি ও 144Hz ডিসপ্লে
  2. ভারতের একমাত্র জায়গা যেখানে অন্য রাজ্যের প্রিপেইড সিম চলে না, কোথায় বলতে পারবেন
  3. রিয়েলমির নতুন চমক Realme 16x 5G পেল BIS সার্টিফিকেশন, ভারতে লঞ্চ হচ্ছে শীঘ্রই
  4. Motorola Razr Fold: মটোরোলার প্রথম বইয়ের মতো ভাঁজ হওয়া ফোল্ডেবল ফোন আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে
  5. Huawei বিশ্বের সবচেয়ে পাতলা ট্যাবলেট লঞ্চ করল, 50MP ক্যামেরা ও 10400mAh ব্যাটারি রয়েছে
  6. Xiaomi 17T সিরিজ 100W ফাস্ট চার্জিং, 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হবে, ছবি ও স্পেকস প্রকাশ্যে
  7. Redmi: ভারতে আসছে রেডমির স্পিড ফোন, গেমিং-পারফরম্যান্সে তুলবে ঝড়? টিজারে বাড়ছে রহস্য
  8. OnePlus Nord CE 6 সিরিজের দুই দুর্দান্ত ফোন লঞ্চ হল, 8,000mAh ব্যাটারি, সুন্দর ফিচার্স অবাক করা দামে
  9. 5,000 টাকা ছাড়ে OnePlus Pad 4 এর সেল শুরু, সঙ্গে 5,499 টাকার উপহার ফ্রি
  10. Vivo X300 FE ভারতে দুর্ধর্ষ ক্যামেরা, বড় ব্যাটারি, একঝাঁক ফিচার্সের সাথে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.