নতুন Xiaomi ফোনে 10,000 টাকা ছাড়, 200MP ক্যামেরায় DSLR-এর মতো ছবি

মার্চে ভারতে আসা Xiaomi 17 Ultra এখন 10,000 টাকা ডিসকাউন্টের সঙ্গে অ্যামাজনে বিক্রি হচ্ছে।

নতুন Xiaomi ফোনে 10,000 টাকা ছাড়, 200MP ক্যামেরায় DSLR-এর মতো ছবি

Photo Credit: Xiaomi

Xiaomi 17 Ultra features a 200-Megapixel Leica camera

হাইলাইট
  • Xiaomi 17 Ultra মার্চে 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে ভারতে এসেছে
  • এটি ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দ্বারা চালিত
  • এই ফোনের 6,000mAh ব্যাটারি 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করে
বিজ্ঞাপন

Xiaomi 17 Ultra মার্চের শুরুতে ভারতে লঞ্চ হয়েছিল। এখন ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি 10,000 টাকা ডিসকাউন্টের সঙ্গে অ্যামাজনে বিক্রি হচ্ছে। আপনি যদি মোবাইল ফোনে DSLR ক্যামেরার মতো ছবি তুলতে চান, তাহলে এমন অফার হাতছাড়া করলে পরে আফসোস করবেন। এই হ্যান্ডসেটে 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং একটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ডিভাইসে শক্তি প্রদান করে। Xiaomi 17 Ultra বিশ্বের প্রথম ফোন যা Leica-এর তৈরি 1 ইঞ্চি LOFIC সেন্সর দিয়ে সজ্জিত। এতে 3D ডুয়াল চ্যানেল আইসলুপ কুলিং সিস্টেম, 90W ফাস্ট চার্জিং, ও IP68 + IP69 রেটিং আছে।

Xiaomi 17 Ultra দাম ও ডিসকাউন্ট

Xiaomi 17 Ultra ভারতে 16 জিবি র‍্যাম ও 512 জিবি স্টোরেজের একটাই কনফিগারেশনে এসেছে। দাম হল 1,39,999 টাকা। অ্যামাজনের লিস্টিং থেকে জানা গিয়েছে যে, অ্যাক্সিস ও কোটাক ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা EMI অপশনে কিনলে 10,000 টাকা ডিসকাউন্ট পাবে। অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ফুল পেমেন্ট করলে 8,000 টাকা ছাড় মিলবে।

এছাড়াও, শাওমির নতুন ফ্ল্যাগশিপ ফোন অ্যামাজন পে আইসিআইসিআই ক্রেডিট কার্ডে কিনলে 4,199 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। এটি কালো এবং সাদা রঙের বিকল্পে উপলব্ধ। স্পেসিফিকেশনের কথা বললে, শাওমি 17 আল্ট্রা 6.9 ইঞ্চি হাইপারআরজিবি এলটিপিও ওলেড ডিসপ্লের সাথে এসেছে। স্ক্রিনে 1-120 হার্টজ ভ্যারিয়েবল রিফ্রেশ রেট, 3,500 নিট পিক ব্রাইটনেস, HDR10+, 1.5K রেজোলিউশন (2,608 x 1,200 পিক্সেল), এবং ডলবি ভিশন সাপোর্ট আছে।

Xiaomi 17 Ultra বর্তমানে সংস্থার সবচেয়ে উন্নতমানের ক্যামেরা ফোন। স্মার্টফোনের প্রাইমারি ক্যামেরায় 1 ইঞ্চি সেন্সর (50 মেগাপিক্সেল) ব্যবহার করা হয়েছে। মেইন সেন্সরের সাথে 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন-যুক্ত 1/1.4 ইঞ্চির 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে। পিছনের ক্যামেরা ডলবি ভিশনের সাথে 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।

সামনে একটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। এটি 4K ভিডিও শুট করতে সক্ষম। এতে স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসর দেওয়া হয়েছে, যা 16 জিবি পর্যন্ত LPDDR5x র‍্যাম এবং 512 জিবি UFS 4.1 স্টোরেজের সঙ্গে যুক্ত। ডিভাইসে 6,000mAh ব্যাটারি রয়েছে, যা 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোনে Android 16-ভিত্তিক HyperOS 3 কাস্টম সফটওয়্যার প্রি-ইনস্টল করেছে সংস্থা।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Superb cameras
  • Solid design
  • Bright display
  • Decent battery backup and 90W wired fast-charging support
  • Photography kit (sold separately)
  • Bad
  • Expensive
  • Stereo speakers aren't very loud
Display 6.90-inch
Processor Snapdragon 8 Elite Gen 5
Front Camera 50-megapixel
Rear Camera 50-megapixel + 200-megapixel + 50-megapixel
RAM 12GB
Storage 512GB
Battery Capacity 6,800mAh
OS Android 16
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  2. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  3. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  4. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  5. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  6. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  7. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  8. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  9. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
  10. AI নিয়ন্ত্রণের বাইরে গেলে কে থামাবে? সংশয় কৃত্রিম বুদ্ধিমত্তার জনকের
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »