Xiaomi 17 Ultra ভারতে 200MP Leica ক্যামেরা ও 16GB র‍্যাম সহ লঞ্চ হল, টেক্কা দেবে DSLR-কে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 11 মার্চ 2026 13:19 IST
হাইলাইট
  • Xiaomi 17 Ultra প্রথম ফোন যা Leica-এর 1 ইঞ্চি LOFIC সেন্সর পেয়েছে
  • স্মার্টফোনে 120x ডিজিটাল জুম সহ 200MP পেরিস্কোপ টেলিফটো লেন্স আছে
  • Xiaomi 17 Ultra রান করে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরে

Xiaomi 17 Ultra is the world’s first phone to feature Leica’s 1-inch LOFIC sensor

Photo Credit: Xiaomi

Xiaomi 17 Ultra আজ স্ট্যান্ডার্ড Xiaomi 17 মডেলের সাথে ভারতে লঞ্চ হয়েছে। ফোনটি চীন এবং গ্লোবাল মার্কেটে রিলিজ হওয়ার পর এ দেশে এসেছে। এটি দুনিয়ার প্রথম স্মার্টফোন যা Leica-এর তৈরি 1 ইঞ্চি LOFIC সেন্সর পেয়েছে। এই ফ্ল্যাগশিপ ফোনে লেটেস্ট Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ব্যবহার করেছে কোম্পানি। Xiaomi 17 Ultra-এর বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে HyperRGB ডিসপ্লে, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, 3D ডুয়াল চ্যানেল আইসলুপ কুলিং সিস্টেম, 90W ফাস্ট চার্জিং, IP68 + IP69 জল এবং ধুলো প্রতিরোধী রেটিং, ইত্যাদি।

Xiaomi 17 Ultra স্পেসিফিকেশন ও ফিচার্স

শাওমি 17 আল্ট্রা-এর প্রধান আকর্ষণ ক্যামেরা সিস্টেম।  প্রাইমারি ক্যামেরায় f/1.67 অ্যাপারচারের সাথে 50 মেগাপিক্সেলের 1 ইঞ্চি লাইট ফিউশন 1050L সেন্সর আছে। অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশনযুক্ত 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স 3.2x থেকে 4.3x কনটিনিউআস অপটিক্যাল জুম সাপোর্ট করে। আবার এতে 120x ডিজিটাল জুম যোগ করা হয়েছে। তৃতীয় ক্যামেরাটি হল 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স।

পিছনের ক্যামেরা ডলবি ভিশন ফরম্যাটে 8K ভিডিও রেকর্ড সাপোর্ট করে। ফোনের সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও 6.82 ইঞ্চি এলটিপিও ওলেড ডিসপ্লে আছে। স্ক্রিনটি 1.5K রেজোলিউশন (2,608 x 1,200 পিক্সেল), 1-120 হার্টজ ভ্যারিয়েবল রিফ্রেশ রেট, 3,500 নিট পিক ব্রাইটনেস, ডিসি ডিমিং, HDR10+, ও ডলবি ভিশন অফার করে। 

শাওমির নতুন ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটে স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসর আছে৷ এটি 16 জিবি পর্যন্ত LPDDR5x র‍্যাম ও 512 জিবি UFS 4.1 স্টোরেজের সঙ্গে যুক্ত। ডিভাইসে 6,000mAh ব্যাটারি রয়েছে, যা 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনের অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে সিগন্যাল এনহ্যান্সমেন্ট চিপ, Dolby Atmos, এনএফসি, Android 16-ভিত্তিক HyperOS 3, Dolby Atmos, ও X-অ্যাক্সিস লিনিয়ার মোটর।

Xiaomi 17 Ultra দাম

Xiaomi 17 Ultra মডেলের 16 জিবি র‍্যাম ও 512 জিবি স্টোরেজ ভার্সনের দাম 1,39,999 টাকা রেখেছে ব্র্যান্ড। এটি একটাই মেমরি অপশনে এসেছে। ফোনটি শাওমি ইন্ডিয়ার ওয়েবসাইট ও Amazon থেকে মার্চ 18 বিক্রি হবে। কালো ও সাদা রঙের মধ্যে বেছে নেওয়া যাবে।

SBI ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা Xiaomi 17 Ultra-এর ওপর 10,000 টাকা ডিসকাউন্ট পাবে। এছাড়াও, মার্চ 13 থেকে মার্চ 17-এর মধ্যে আর্লি বার্ড সেলে 19,999 টাকা দামের প্রোফেশনাল ফটোগ্রাফি কিট বিনামূল্যে পাওয়া যাবে। প্রসঙ্গত, Xiaomi 17-এর 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 89,999 টাকা ও 99,999 টাকা।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Superb cameras
  • Solid design
  • Bright display
  • Decent battery backup and 90W wired fast-charging support
  • Photography kit (sold separately)
  • Bad
  • Expensive
  • Stereo speakers aren't very loud
 
KEY SPECS
Display 6.90-inch
Processor Snapdragon 8 Elite Gen 5
Front Camera 50-megapixel
Rear Camera 50-megapixel + 200-megapixel + 50-megapixel
RAM 12GB
Storage 512GB
Battery Capacity 6,800mAh
OS Android 16
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Reno 16 FS দুর্দান্ত 50MP সেলফি ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, ছবি তোলা যাবে রিমোটে
  2. Vivo Y6a বিশাল 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, দাম কত
  3. Vivo X Fold 6 লঞ্চ হল 200MP Zeiss ক্যামেরা এবং 7,000mAh ব্যাটারি-সহ, ফোনেই এবার DSLR-এর ম্যাজিক
  4. IBM বিশ্বের প্রথম সাব-1 ন্যানোমিটার চিপ বানিয়ে চমকে দিল, বদলে যাবে AI থেকে স্মার্টফোন-কম্পিউটারের ভবিষ্যত
  5. Xiaomi 18 Pro: শাওমির ফোনেও এবার দুটো 200MP ক্যামেরা, লঞ্চ কবে জেনে নিন
  6. Nothing Phone 4b-এর ছবি প্রকাশের 24 ঘন্টার মধ্যেই স্পেসিফিকেশন ফাঁস, ক্যামেরা-ডিসপ্লে, ব্যাটারি কেমন?
  7. Apple-এর বড় ধাক্কা, একলাফে 1 লক্ষ টাকা পর্যন্ত বাড়ল ম্যাকবুক-আইপ্যাডের দাম
  8. Lava Smart 4 Plus মাত্র 9,999 টাকায় বাজারে এল, এত সস্তায় কী কী ফিচার্স
  9. OnePlus Nord Buds 4 বাজেটে 52db ANC ও 54 ঘন্টা ব্যাটারি লাইফের সঙ্গে লঞ্চ হল
  10. Samsung Galaxy A27 5G মোট চারটি ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, 6 বছর Android আপগ্রেড পাবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.