Xiaomi 17 Ultra গ্লোবালি 200MP ক্যামেরা, 16GB র‍্যাম, ও 90W ফাস্ট চার্জ সহ লঞ্চ হল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 28 ফেব্রুয়ারি 2026 20:12 IST
হাইলাইট
  • Xiaomi 17 Ultra-তে 200MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে
  • ফোনে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হয়েছে
  • স্মার্টফোনের বডি IP66 + IP68 + IP69 রেজিস্ট্যান্স অফার করে

Xiaomi 17 Ultra is equipped with a 200MP Leica super telephoto camera

Photo Credit: Xiaomi

Xiaomi 17 Ultra আজ Xiaomi 17-এর সাথে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে। এই স্মার্টফোন ব্যাটারি, প্রসেসর, ক্যামেরা, এবং পারফরম্যান্সে যে কোনও প্রিমিয়াম ফোনকে টেক্কা দেবে। নতুন মডেলটির ক্যামেরা Leica-এর সাথে যৌথ উদ্যোগে তৈরি করেছে চাইনিজ সংস্থাটি। ফ্ল্যাগশিপ ফোনে হাই-পারফরম্যান্স Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হয়েছে। Xiaomi 17 Ultra দুর্ধর্ষ ক্যামেরা সিস্টেমের সাথে এসেছে। এতে Leica-এর 1 ইঞ্চি প্রাইমারি ক্যামেরা, 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 3D ডুয়াল চ্যানেল আইসলুপ কুলিং সিস্টেম, 90W ফাস্ট চার্জিং, ও সর্বোচ্চ স্তরের জল এবং ধুলো প্রতিরোধী সিস্টেম রয়েছে।

Xiaomi 17 Ultra স্পেসিফিকেশন ও ফিচার্স

শাওমি 17 আল্ট্রা-এর মূল আকর্ষণ ক্যামেরা সেটআপ। স্মার্টফোনে ডুয়াল পিক্সেল PDAF, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশনের সাথে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, মেকানিক্যাল অপটিক্যাল জুম সহ 200 মেগাপিক্সেল Leica পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা বর্তমান।

পিছনের ক্যামেরা ডলবি ভিশন ফরম্যাটে 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম। ফোনের সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। এটি 4K ভিডিও শুট করতে সক্ষম। এতে ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা 16 জিবি পর্যন্ত LPDDR5x র‍্যাম ও 1 টিবি UFS 4.1 স্টোরেজের সঙ্গে যুক্ত। 

Xiaomi 17 Ultra-এর সামনে 6.82 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 1.5K রেজোলিউশন (2,608 x 1,200 পিক্সেল), 1-120 হার্টজ ভ্যারিয়েবল রিফ্রেশ রেট, 3,500 নিট পিক ব্রাইটনেস, ডিসি ডিমিং, HDR10+, ও ডলবি ভিশন সাপোর্ট করে। সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে। 

শাওমির নতুন ফ্ল্যাগশিপ ফোনে 6,000mAh ব্যাটারি রয়েছে, যা 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটির অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে, সিগন্যাল এনহ্যান্সমেন্ট চিপ, IP66 + IP68 + IP69 স্তরের জল ও ধুলো প্রতিরোধী ক্ষমতা, X-অ্যাক্সিস লিনিয়ার মোটর, NFC, Android 16-ভিত্তিক HyperOS 3, ও Dolby Atmos-এর সাথে ডুয়াল স্টেরিও স্পিকার।

Xiaomi 17 Ultra দাম

Xiaomi 17 Ultra-এর 16 জিবি র‍্যাম ও 512 জিবি স্টোরেজের দাম গ্লোবাল মার্কেটে 1,499 ইউরো (প্রায় 1,61,300 টাকা) রাখা হয়েছে। এটি ব্ল্যাক, স্টারলাইট গ্রীন, ও হোয়াইট কালার অপশনে উপলব্ধ। ফোনটি ভারতে মার্চ 11 লঞ্চ হবে বলে ঘোষণা করা হয়েছে। স্ট্যান্ডার্ড Xiaomi 17 একই দিনে ভারতে আসছে। উভয় ফোনে Leica ইমেজিং সিস্টেম রয়েছে. তবে স্ট্যান্ডার্ড মডেলের পিছনের প্রতিটি ক্যামেরা 50 মেগাপিক্সেলের। 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Superb cameras
  • Solid design
  • Bright display
  • Decent battery backup and 90W wired fast-charging support
  • Photography kit (sold separately)
  • Bad
  • Expensive
  • Stereo speakers aren't very loud
 
KEY SPECS
Display 6.90-inch
Processor Snapdragon 8 Elite Gen 5
Front Camera 50-megapixel
Rear Camera 50-megapixel + 200-megapixel + 50-megapixel
RAM 12GB
Storage 512GB
Battery Capacity 6,800mAh
OS Android 16
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme 16x 5G শীঘ্রই লঞ্চ হবে ভারতে, ফাঁস হল র‍্যাম, স্টোরেজ, ও কালার অপশন
  2. OnePlus Ace 6 Ultra গেমিং কন্ট্রোলারের সাথে লঞ্চ হল, ফিচার্স শুনলে চোখ কপালে উঠবে
  3. 2,000 টাকা ছাড়ে Motorola Edge 70 Pro-এর সেল শুরু, রয়েছে 50MP সেলফি ক্যামেরা ও 90W ফাস্ট চার্জিং
  4. 7,000 টাকা দাম কমল Realme GT 7T স্মার্টফোনের, সবচেয়ে সস্তায় ফ্ল্যাগশিপ ফিচার্স
  5. Lenovo দুর্ধর্ষ ট্যাব আনল ভারতে, 13 ইঞ্চি ডিসপ্লে, 10,200mAh ব্যাটারি, ও চারটি স্পিকার রয়েছে
  6. রাউটারের উপর কয়েন রাখলে WiFi স্পিড কি বাড়ে? সত্যিটা জানলে চমকে যাবেন
  7. Redmi সস্তায় 7,600mAh ব্যাটারি ও 9.7 ইঞ্চি ডিসপ্লে সহ নয়া ট্যাব বাজারে আনল, দাম কত
  8. Poco C81 Pro খুব সস্তায় বিশাল স্ক্রিন ও ব্যাটারির সাথে লঞ্চ হল, 19 ঘন্টা নন-স্টপ ভিডিও দেখা যাবে
  9. Vivo Y600 Pro অবিশ্বাস্য 10,200mAh ব্যাটারি, 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম সাধ্যের মধ্যে
  10. Realme ভারতে আনছে 165Hz ডিসপ্লে ও 9,000mAh ব্যাটারির প্রথম মিড-রেঞ্জ ফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.