Xiaomi 17T সিরিজের লঞ্চ ডেট ঘোষণা হল, ধামাকাদার ফিচার্স নিয়ে আসছে দুই নতুন ফোন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 18 মে 2026 18:14 IST
হাইলাইট
  • Xiaomi 17T ও Xiaomi 17T Pro ফ্ল্যাগশিপ Dimensity প্রসেসরে চলবে
  • ফোনগুলি Lecia-টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে আসবে
  • Xiaomi তাদের T সিরিজে সবচেয়ে বড় আপগ্রেড আসার দাবি করছে

Xiaomi 17T Series is confirmed to feature a Leica-tuned tripe rear camera unit

Photo Credit: Xiaomi

Xiaomi 17T সিরিজ জল্পনার অবসান ঘটিয়ে আগামী সপ্তাহে বাজারে পা রাখছে। এই লাইনআপের অধীনে Xiaomi 17T এবং Xiaomi 17T Pro মে 28 গ্লোবাল মার্কেটে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হচ্ছে। শাওমির দাবি, T সিরিজের ইতিহাসে সবচেয়ে বড় আপগ্রেড আসছে। অর্থাৎ পারফরম্যান্স ও ফিচার্সের দিক থেকে আসন্ন Xiaomi 17T সিরিজ আগের T সিরিজের ফোনগুলির তুলনায় তাৎপর্যপূর্ণ আপডেট পাচ্ছে। ইতিমধ্যেই দুই ফোনের অফিসিয়াল রেন্ডার ও স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। সিরিজের উভয় স্মার্টফোনে হাই-পারফরম্যান্স Dimensity প্রসেসর, Xiaomi HyperAI, AMOLED ডিসপ্লে প্যানেল, এবং Leica-টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে।

Xiaomi 17T Series স্পেসিফিকেশন ও ফিচার্স

রিপোর্ট অনুসারে, শাওমি 17টি এবং শাওমি 17টি প্রো মডেলের ব্যাক প্যানেলে তিনটি ক্যামেরা দেখা যেতে পারে। ফোনগুলি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তির 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরার সঙ্গে আসবে। স্ট্যান্ডার্ড মডেলে লাইট ফিউশন 800 সেন্সর থাকতে পারে, যেখানে প্রো ভার্সনে লাইট ফিউশন 950 সেন্সর ব্যবহার হওয়ার সম্ভাবনা।

ফোনগুলির বাকি দুই ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেল (5x অপটিক্যাল জুম) পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স থাকবে বলে আশা করা হচ্ছে। Xiaomi 17T চলতে পারে Dimensity 8500 Ultra চিপসেটে। এতে 6,500mAh ব্যাটারি এবং 67W ফাস্ট চার্জিং সাপোর্ট মিলতে পারে।

অন্য দিকে, Xiaomi 17T Pro আরও পাওয়ারফুল Dimensity 9500 প্রসেসর ব্যবহার করতে পারে। এতে 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং মিলতে পারে। ফোনগুলিতে Android 16 OS ভিত্তিক HyperOS 3 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড করা থাকবে।

আরও জানা গিয়েছে, স্ট্যান্ডার্ড শাওমি 17টি 6.59 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে আসতে পারে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। শাওমি 17টি প্রো আরও বড় 6.83 ইঞ্চি স্ক্রিনের সাথে আসতে পারে, যার রিফ্রেশ রেট 144 হার্টজ হতে পারে। উভয় ফোনে 1.5K রেজোলিউশনের অ্যামোলেড প্যানেল ব্যবহার হবে। এই দুই ফোন ভারতে কবে লঞ্চ হতে পারে, তা এখনও জানা যায়নি।

প্রসঙ্গত, Xiaomi 17T সিরিজের আগে ব্র্যান্ডের আরও একটি ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ হচ্ছে, যার নাম Xiaomi 17 Max। এটি ব্র্যান্ডের প্রথম ফোন যা 1/1.4 ইঞ্চি সেন্সরের সঙ্গে Leica-টিউনড 200 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করছে। কোম্পানি এই ফোনে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, 6.9 ইঞ্চি ডিসপ্লে, এবং 8,000mAh ব্যাটারি নিশ্চিত করেছে।  নতুন ডিভাইসটির সঙ্গে মে 21 তারিখ Xiaomi Band 10 Pro এবং ব্র্যান্ডের প্রথম ক্লিপ-অন ট্রুলি ওয়্যারলেস ইয়ারবাডস লঞ্চ হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung-এর নতুন ফ্ল্যাগশিপ ফোনের হদিস, প্রথমবার প্রকাশ্যে Galaxy S27
  2. Apple Maps: পথ দেখানোর পাশাপাশি এবার সেরা খাবার ও ঘোরার জায়গাও চিনিয়ে দেবে অ্যাপল ম্যাপস
  3. OnePlus Turbo 6X সিরিজ লঞ্চ হল, শুধু ক্যামেরা বা প্রসেসর নয়, এবার অন্য অস্ত্রে বাজিমাত ওয়ানপ্লাসের
  4. Xiaomi 17T-এর প্রথম সেল শুরু, 5,000 টাকা ডিসকাউন্টে Leica ক্যামেরার ফোন
  5. Realme P4R 5G: 20,000 টাকার মধ্যে দেশের প্রথম 8,000mAh ব্যাটারির ফোন আনল রিয়েলমি
  6. Samsung Galaxy A27-এর দাম প্রকাশ্যে, ট্রিপল রিয়ার ক্যামেরা এবং Snapdragon চিপসেটের সঙ্গে শীঘ্রই লঞ্চ
  7. Starlink: স্টারলিঙ্ক ইন্টারনেট নিয়ে সতর্ক কেন্দ্র, আটকে গেল ভারতে পরিষেবা চালুর চূড়ান্ত ছাড়পত্র
  8. Oppo Reno 16 স্মার্টফোনকে ঘিরে জোর জল্পনার সূত্রপাত, চীনে Dimensity, ভারতে Snapdragon
  9. Lava Bold N2 5G: প্রথম সেলেই ছাড়, 12 হাজার টাকারও কমে কিনুন দেশী 5G ফোন
  10. 20,000 টাকার মধ্যে দুর্দান্ত ফোন আনছে OnePlus, নতুন N সিরিজ লঞ্চ হতে পারে জুলাইয়ে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.