ভারতে Xiaomi 17T-এর লঞ্চ ডেট প্রকাশের একদিনের মধ্যেই দাম, স্টোরেজ কনফিগারেশন, এবং প্রায় সমস্ত স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। দাম 59,999 টাকা থেকে শুরু হতে পারে। ফোনটি 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ও 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ অপশনে পাওয়া যাবে। এতে 67W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6,500mAh ব্যাটারি মিলতে পারে।
Xiaomi 17T ভারতে জুন 4 লঞ্চ হচ্ছে। তার আগে Xiaomi 17T ও Xiaomi 17T Pro মে 28 গ্লোবাল মার্কেটে রিলিজ হবে। উভয় হ্যান্ডসেটে তিনটি 50 মেগাপিক্সেল Leica-টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে বলে জানা গিয়েছে। কোম্পানি এখনও পর্যন্ত তিনটি T-ব্র্যান্ডেড স্মার্টফোন এ দেশে এনেছে: Mi 10T, Mi 10T Pro, ও Xiaomi 11T Pro। শেষের মডেলটি 2022 সালের জানুয়ারিতে এসেছিল।
Xiaomi 17T সিরিজ মে 28 গ্লোবাল মার্কেটে লঞ্চ হচ্ছে। শাওমির নতুন সাব-ফ্ল্যাগশিপ ফোন ভারতেও লঞ্চের ইঙ্গিত দেওয়া হয়েছে। শাওমি ইন্ডিয়া তাদের অফিসিয়াল X অ্যাকাউন্ট থেকে পোস্ট করে জানিয়েছে, "T আসছে"। অর্থাৎ এখানে Xiaomi 17T মডেলের কথা বলা হয়েছে বলে ধরে নেওয়া যায়।
টেক ব্লগার যোগের ব্রারের X পোস্ট অনুসারে, Xiaomi 17T এবং Xiaomi 17T Pro আগামী মে 28 তারিখে গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করতে পারে। ফাঁস হওয়া রেন্ডারে দুই ফোনকে প্রায় একই রকম ডিজাইনের সঙ্গে দেখা গেছে। Xiaomi T লাইনআপ ভারতেও প্রত্যাবর্তন করার কথা শোনা যাচ্ছে। সিরিজের শেষ মডেল Xiaomi 11T Pro ভারতে 2022 সালের জানুয়ারিতে এসেছিল।
Xiaomi 17 ও Xiaomi 17 Ultra মার্চ 11 ভারতে লঞ্চ হচ্ছে। Xiaomi 17 সিরিজের আরও একটি প্রিমিয়াম ফোন এ দেশে আনার পরিকল্পনা করছে চাইনিজ টেক জায়ান্টটি, যার নাম Xiaomi 17T। এটি MediaTek Dimensity 8000 সিরিজের চিপসেটে রান করবে, যেখানে Xiaomi 17 ও Xiaomi 17 Ultra মডেলে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ব্যবহার করা হয়েছে। একটি সূত্র আসন্ন Xiaomi 17T-এর লঞ্চ টাইমলাইন ফাঁস করেছে।
Xiaomi 17 ও Xiaomi 17 Ultra লঞ্চের এক মাস পর Xiaomi 17T ভারতে আসবে বলে দাবি করা হয়েছে। যদি খবর সত্যি হয়, তাহলে চার বছর পর Xiaomi 17T-এর হাত ধরে ভারতে কোম্পানির T লাইনআপের প্রত্যাবর্তন ঘটবে। Xiaomi T সিরিজের যে মডেল শেষবার ভারতে এসেছিল (জানুয়ারি, 2022), সেটি হল Xiaomi 11T Pro।