গোটা দেশে 150 টি শহরে এক দিনে ডেলিভারির নিশ্চয়তা দিচ্ছে Xiaomi

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 7 জুন 2019 10:40 IST
হাইলাইট
  • 90 টি প্রাডাক্ট 150 টি শহরে পরের দিন ডেলিভারি করতে পারবে Xiaomi
  • i। বিকেল 3 টের আগে অর্ডার করলেই পরদিনের মধ্যে ডেলিভারি পাওয়া যাবে
  • গত বছর ফেব্রুয়ারি মাসে বেঙ্গালুরুতে প্রথম এক্সপ্রেস ডেলিভারি শুরু করেছিল

90 টি প্রোডাক্টে এক্সপ্রেস ডেলিভারি পরিষেবা দেবে Xiaomi

গোটা ভারতে এক্সপ্রেস ডেলিভারিকে আরও বড় করছে Xiaomi। মোট 150 টি শহরে অর্ডার করের পরের দিন ডেলিভারির নিশ্চয়তা দিচ্ছে চিনের কোম্পানিটি। বৃহস্পতিবার এই কথা জানিয়েছেন ভারতে Xiaomi প্রধান মনু কুমার জৈন। Mi.com পোর্টাল থেকে 49 টাকা বেশি দিয়ে এই ডেলিভারি সার্ভিস ব্যবহার করা যাবে। গত বছর বেঙ্গালুরু শহরে অর্ডার করার দিন ডেলিভারি করে ভারতে এক্সপ্রেস ডেলিভারি পরিষেবা শুরু করেছিল Xiaomi।

মনু কুমার জৈন ট্যুইটারে এক পোস্টে জানিয়েছেন Mi.com ওয়েবসাইটের 90 টি প্রাডাক্ট 150 টি শহরে পরের দিন ডেলিভারি করতে পারবে Xiaom i। বিকেল 3 টের আগে অর্ডার করলেই পরদিনের মধ্যে ডেলিভারি পাওয়া যাবে। Flipkart ও Amazon.in এর সাথে প্রতিযোগীতায় এই পরিষেবা শুরু করেছে Xiaomi। ইতিমধ্যেই এই দুই ইকমার্স ওয়েবসাইট গোটা দেশে দ্রুত ডেলিভারি করে।

গত বছর ফেব্রুয়ারি মাসে বেঙ্গালুরুতে প্রথম এক্সপ্রেস ডেলিভারি শুরু করেছিল Xiaomi। Mi.com ওয়েবসাইট থেকে কেনাকাটার সেই দিনেই ডেলিভারি পান বেঙ্গালুরুর গ্রাহকরা। এর জন্য গ্রাহককে অতিরিক্ত খরচ করতে হয় না। সকাল 9 টা থেকে বিকেল 4 টে 40 মিনিটের মধ্যে বেঙ্গালুরু শহরের সব অর্ডার একই দিনে ডেলিভার করে Xiaomi।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: , Xiaomi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Flipkart ফ্রিডম সেলে মাত্র 13,999 টাকায় দুর্ধর্ষ 5G ফোন, 7000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা, ও Dolby সাউন্ড আছে
  2. ট্রিপল Zeiss ক্যামেরা ও দুর্ধর্ষ ফিচার্সের Vivo 5G ফোনে মিলছে 7,000 টাকা ছাড়, Flipkart ফ্রিডম সেলে দারুণ অফার
  3. একই দামে আর নয় 4G ও 5G প্ল্যান? বৃদ্ধি পেতে পারে খরচ, রিচার্জে বড় পরিবর্তনের ইঙ্গিত
  4. 3,000 টাকা ছাড়ে Poco M8 Power-এর সেল শুরু, সস্তায় 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা
  5. Flipkart ফ্রিডম সেলে 50,000 টাকার নিচে iPhone 17, কীভাবে এত কম দামে মিলছে জানুন
  6. Amazon গ্রেট ফ্রিডম সেলে 40,000 টাকা সস্তায় মিলছে 200MP কোয়াড ক্যামেরার Samsung ফোন
  7. Amazon Great Freedom সেলে 8,000 টাকা সস্তায় মিলবে OnePlus-এর ট্রিপল 50MP ক্যামেরার ফোন
  8. Redmi 17 5G: সস্তায় লঞ্চ হল রেডমির নতুন 5G স্মার্টফোন, রয়েছে 6,300mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লে
  9. 32MP সেলফি ক্যামেরার সঙ্গে স্টাইলিশ Vivo S2 ভারতে লঞ্চ হল, রয়েছে কার্ভড অ্যামোলেড স্ক্রিন ও 7,050mAh ব্যাটারি
  10. Redmi Note 17 5G ভারতে 8,000mAh ব্যাটারি ও 50MP AI ক্যামেরা-সহ লঞ্চ হল, 6 বছর সফটওয়্যার আপডেট পাবেন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.