দুর্দান্ত ক্যামেরা, লেটেস্ট প্রসেসার সহ লঞ্চ হল Mi 9, জেনে নিন দাম ও স্পেসিফিকেশান

Mi 9 ফোনে লেটেস্ট Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব MIUI 10 স্কিন। Mi 9 এ থাকছে একটি 6.4 ইঞ্চি AMOLED ডিসপ্লে। ডিসপ্লের উপরে ছোট্ট নচের মধ্যে থাকবে সেলফি ক্যামেরা।

দুর্দান্ত ক্যামেরা, লেটেস্ট প্রসেসার সহ লঞ্চ হল Mi 9, জেনে নিন দাম ও স্পেসিফিকেশান

Mi 9 এ থাকছে একটি 6.4 ইঞ্চি AMOLED ডিসপ্লে

হাইলাইট
  • Mi 9 এর দাম শুরু হচ্ছে 2,999 ইউয়ান (প্রায় 31,800 টাকা) থেকে
  • Mi 9 ফোনে রয়েছে লেটেস্ট Snapdragon 855 চিপসেট
  • ট্রান্সপারেন্ট এডিশানে Mi 9 কিনতে খরচ হবে 3,999 ইউয়ান (প্রায় 42,300 টাকা)
বিজ্ঞাপন

প্রতীক্ষার অবসান। অবশেষে লঞ্চ হল Xiaomi –র 2019 সালের ফ্ল্যাগশিপ স্মার্টফোন Mi 9। মঙ্গলবার চিনের রাঝধানী বেজিং এ এক ইভেন্টে এই ফোন লঞ্চ করেছে Xiaomi। আপাতত শুধুমাত্র চিনে পাওয়া যাবে এই স্মার্টফোন। Mi 9 ফোনে রয়েছে লেটেস্ট  Snapdragon 855 চিপসেট, ট্রিপল রিয়ার ক্যামেরা আর Super AMOLED ডিসপ্লে। এক নজরে Mi 9 ফোনের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশান দেখে নেওয়া যাক।

Mi 9 এর দাম

একাধিক ভেরিয়েন্টে চিনে Mi 9 পাওয়া যাবে। চিনে Mi 9 এর দাম শুরু হচ্ছে 2,999 ইউয়ান (প্রায় 31,800 টাকা) থেকে। এই দামে ফোনের 6GB RAM/128GB ভেরিয়েন্ট পাওয়া যাবে। ট্রান্সপারেন্ট এডিশানে Mi 9 কিনতে খরচ হবে 3,999 ইউয়ান (প্রায় 42,300 টাকা)। এছাড়াও লঞ্চ হয়েছে কম দামে Mi 9 SE। 1,999 ইউয়ান (প্রায় 21,200 টাকা) দামে পাওয়া যাবে এই স্মার্টফোন। তবে কবে এই ফোন ভারতে আসছে জানায়নি চিনের কোম্পানিটি। 

 

xiaomi mi 9 transparent edition image Xiaomi Mi 9 Transparent Edition

Xiaomi Mi 9 ট্রান্সপারেন্ট এডিশান

 

Mi 9 স্পেসিফিকেশান

Mi 9 ফোনে লেটেস্ট Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব MIUI 10 স্কিন। Mi 9 এ থাকছে একটি 6.4 ইঞ্চি AMOLED ডিসপ্লে। ডিসপ্লের উপরে ছোট্ট নচের মধ্যে থাকবে সেলফি ক্যামেরা। ফোনের ভিতরে থাকছে Sanpdragon 855 চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ।

Mi 9 ফোনের ট্রিপল ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। এই সেন্সারে থাকছে 4 ইন 1 সুপার পিক্সেল টেকনোলজি। অর্থাৎ কম আলোতে ছবি তোলার সময় বেশি আলো ধরার জন্য চারটি পিক্সেল একসাথে যোগ হয়ে একটি পিক্সেলের কাজ করবে। পিক্সেলের সাইজ চার গুন হয়ে যাওয়ার কারনে কম আলোব্জতেও ঝকঝকে ছবি তুলতে পারবে এই ফোনের ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে f/1.75 অ্যাপারচার। পিক্সেল সাইজ 0.8 মাইক্রন।

সেকেন্ডারি ক্যামেরায় থাকছে 16 মেগাপিক্সেল সেন্সার। এই ক্যামেরার সাথে থাকছে একটি 117 ডিগ্রি ওয়াইফড অ্যাঙ্গেল লেন্স। f/2.2 অ্যাপারচারের এই ক্যামেরার পিক্সেল সাইজ 1.0 মাইক্রন। মাত্র 4 সেন্টমিটার দুরত্ব থেকে এই ক্যামেরা ব্যবহার করে এই ক্যামেরা থেকে ম্যাক্রো ফটোগ্রাফি করা যাবে। ওয়াইড লেন্সে ডিসটরর্শান কমানোর জন্য বিশেষ অ্যালগোরিদম ব্যবহার করেছে Xiaomi।

 

xiaomi mi 9 se image Xiaomi Mi 9 SE

Xiaomi Mi 9 SE

 

এই ফোনের তৃতীয় ক্যামেরাটি একটি 12 মেগাপিক্সেল টেলিফটো লেন্স। এই লেন্সে থাকছে 2X  অপ্টিকাল জুম। সেলফি তোলার জন্য Mi 9 ফোনে থাকছে একটি 20 মেগাপিক্সেল সেন্সার। Xiaomi জানিয়েছে রিয়ার ক্যামেরার উপরে একটি বিশেষ কাঁচ ব্যবহার হয়েছে। দারুন শক্তোপোক্ত এই কাঁচে কোন ভাবেই স্ক্র্যাচ পড়বে না বলে জানিয়েছে কোম্পানি।

অফিশিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে Xiaomi জানিয়েছে Mi 9 ফোনে বিশেষ লেজার অটোফোকাস প্রযুক্তি ব্যবহার হয়েছে। ফোনের ভিতরে থাকছে 3,300 mAh ব্যাটারি।

  • KEY SPECS
  • NEWS
Display 6.39-inch
Processor Qualcomm Snapdragon 855
Front Camera 20-megapixel
Rear Camera 48-megapixel + 12-megapixel + 16-megapixel
RAM 12GB
Storage 128GB
Battery Capacity 3300mAh
OS Android 9.0
Resolution 1080x2340 pixels
  • KEY SPECS
  • NEWS
Display 5.97-inch
Processor Qualcomm Snapdragon 712
Front Camera 20-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 13-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 3070mAh
OS Android 9.0
Resolution 1080x2340 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

সম্পর্কিত খবর

#সর্বশেষ খবর
  1. Sarvam Edge: বিনা ইন্টারনেটে AI চলবে ফোন-ল্যাপটপে, ভারতীয় সংস্থার চ্যালেঞ্জ গুগল, চ্যাটজিপিটিকে
  2. Oppo K14x 5G: 1500 টাকা ছাড়ে ওপ্পোর নয়া 6500mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা ফোনের সেল শুরু হল
  3. 6300mAh ব্যাটারি ও 18GB ডাইনামিক র‍্যামের সাথে Realme P4 Lite লঞ্চ হচ্ছে ফেব্রুয়ারিতে, দাম 10 হাজারের মধ্যে?
  4. 20,500 টাকার বাম্পার ছাড়ে বিক্রি হচ্ছে OnePlus স্মার্টফোন, 100W ফাস্ট চার্জিং, দুর্দান্ত প্রসেসর ও ক্যামেরা
  5. Airtel: পশ্চিমবঙ্গে এয়ারটেলের বড় চমক, সমস্ত প্ল্যানে এখন আনলিমিটেড 4G ও 5G ডেটা
  6. প্রেমদিবসে Realme-এর নতুন মেরুন রেড ফোনের সেল শুরু হল, 14,000 টাকার কমে 144Hz রিফ্রেশ রেট, 7000mAh ব্যাটারি
  7. Motorola এর স্টাইলাস পেন সহ সবচেয়ে সস্তা ফোনে মিলছে 4500 টাকা ডিসকাউন্ট, রয়েছে 32MP সেলফি ক্যামেরা
  8. Aadhaar Card: জালিয়াতি রুখতে আসছে নতুন আধার কার্ড, বিশেষ কী থাকবে দেখুন
  9. Poco C81 Pro শীঘ্রই 6,000mAh ব্যাটারি ও 6.9 ইঞ্চি স্ক্রিনের সাথে লঞ্চ হবে, লিস্টেড হল NBTC ওয়েসাইটে
  10. Asus একসাথে ছয়টি ল্যাপটপ লঞ্চ করল, OLED টাচস্ক্রিন ও 16GB র‍্যাম রয়েছে, এক চার্জে 25 ঘন্টা চলবে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »